• ই-পেপার

ডাউন দ্য উইকেট

টাইগারদের দান ও মানবিকতার অজানা যত গল্প

  • গতকাল করোনাভাইরাস মোকাবেলায় একটি ফান্ড গঠন করেছেন বাংলাদেশের ২৭জন ক্রিকেটার। প্রত্যেকে নিজেদের এক মাসের বেতনের অর্ধেক সেই ফান্ডে দিয়েছেন। শুধু কি এই ফান্ড? ক্রিকেটাররা নিয়মিতই দুঃস্থদের পাশে দাঁড়ান। সেইসব গল্পের কথা মিডিয়ায় আসে না। এবার পাঠকদের জন্য রইল সেইসব অজানা গল্প।

২০২৬ ফিফা বিশ্বকাপ

‘সুপার সাব’ মেরিনোর গোলে বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন

ক্রীড়া ডেস্ক
‘সুপার সাব’ মেরিনোর গোলে বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন
মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। ছবি: ফিফা

স্পেন ২-১ বেলজিয়াম

শেষ মুহূর্তে প্রতিপক্ষের হৃদয় ভাঙার কাজটা তিনিই করবেন—এমন পণ করেই যেন বদলি নামেন মিকেল মেরিনো। 

২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ১১৯ মিনিটে গোল করে স্বাগতিক জার্মানির হৃদয় ভেঙেছেন মেরিনো। গত বছর নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের যোগ করা সময়ে তিনি জয় কেড়েছেন নেদারল্যান্ডসের। 

এবারের বিশ্বকাপ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর পতুর্গালকেও ছিটকে দিয়েছে এই মেরিনোর গোল। এবার সেই অভিজ্ঞতা হলো বেলজিয়ামের।

‘সুপার সাব’ তকমা পাওয়া মেরিনোর গোলেই বেলজিয়ামকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল স্পেন। 

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ৮৭ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। 

কিন্তু ৮৬ মিনিটে দানি ওলমোর বদলি নামার মিনিট দুয়েক পরেই বেলজিয়ামের জাল কাঁপিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন আর্সেনাল ফরোয়ার্ড মেরিনো।

ডালাসে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। 

বেলজিয়ামের এই হারের দায় বর্তাতে পারে বদলি গোলকিপার সেনে লামেন্সের ওপর। নয়তো দুষতে পারেন ভাগ্যকে। তা না হলে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই কেন চোটে পড়বেন প্রধান গোলকিপার থিবো কোর্তোয়া। 

কখনো লামিনে ইয়ামালের শট, কখনো ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে নেওয়া মিকেল ওইয়ারজাবালের শট ঠেকিয়ে বীরত্ব দেখাচ্ছিলেন কোর্তোয়া। 

কিন্তু এই বীরত্বের মাঝেই কোর্তোয়া পড়লেন ঊরুর চোটে। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর উঠে দাঁড়ালে ধারণা করা হচ্ছিল, খেলা চালিয়ে যাবেন রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার। 

GK
চোটে পড়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়া। ছবি: ফিফা

কিন্তু পারলেন না। ৭২ মিনিটে চোখের জলে মাঠ ছাড়লেন। তার বদলি নামা ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার সেনে লামেন্সকে শুরুর দিকে বেশ আত্মবিশ্বাসী মনে হলেও শেষ দিকে করে ফেললেন বড় এক ভুল। 

পাউ কুবারসির নিচু শট ঝাঁপিয়ে আটকালেও বল হাতে রাখতে পারলেন না লামেন্স। ছুটে এসে সেই বল জালে পাঠালেন মেরিনো। লামেন্সের ভুলের চড়া মাশুল দিয়ে বিদায় নিতে হলো বেলজিয়ামকে।

এবারের বিশ্বকাপে স্পেনের মতো বদলিতে ভাগ্য বদলেছে বেলজিয়ামেরও। বিশেষ করে রোমেলু লুকাকু বেঞ্চ থেকে উঠে এসে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু আজ তাকে সেরা ছন্দে দেখা গেল না। 

এর আগে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। প্রথম হাইড্রেশন ব্রেকের পরের অংশটা রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছে দুই দল। এর মূলে মিডফিল্ডার ফাবিয়ান রুইজ ও ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা। 

৩০ মিনিটে রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। পেদ্রিকে বসিয়ে এই রুইজের ওপর আস্থা রেখেছিলেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেটির প্রতিদান দিয়েছেন গোল করে।

অবশ্য জবাব দিতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। ৪১ মিনিটে কেটেলারার দারুণ হেডে সমতা আনে তারা। 

এবারের বিশ্বকাপে এটিই ছিল স্পেনের বিপক্ষে কোনো দলের প্রথম গোল। প্রায় ৬৫০ মিনিট পর স্প্যানিশ গোলকিপার উনাই সিমনকে পরাস্ত করতে পেরেছেন কেউ।  

২০২৬ ফিফা বিশ্বকাপ

রুইজের জবাবে কেটেলারা, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
রুইজের জবাবে কেটেলারা, ১-১ সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম
প্রথমার্ধের দুই গোলদাতা রুইজ (বাঁয়ে) ও কেটেলারা। ছবি: ফিফা

স্পেন ১-১ বেলজিয়াম

হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত লক্ষ্যে শট নিতে পারেনি কোনো দল। গোলের সুযোগও যে খুব বেশি তৈরি করতে পেরেছে, তাও নয়। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধ বুঝি গোলবন্ধ্যাত্বে কাটতে চলেছে। 

কিন্তু অনেকের ধারণাকে ভুল প্রমাণ করল স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হাইড্রেশন ব্রেকের পরের অংশটা রোমাঞ্চকর ফুটবল উপহার দিল দুই দল।

আর এর মূলে মিডফিল্ডার ফাবিয়ান রুইজ ও ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা। ৩০ মিনিটে রুইজের গোলে এগিয়ে গেল স্পেন। সেটির জবাব দিতে বেলজিয়াম সময় নিল ১১ মিনিট। ম্যাচের ৪১ মিনিটে কেটেলারার দারুণ হেডে এল সমতা। 

এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করল স্পেন। প্রায় ৬৫০ মিনিট পর স্প্যানিশ গোলকিপার উনাই সিমনকে পরাস্ত করতে পারলেন প্রতিপক্ষের কেউ।  

মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা সুইজারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা সুইজারল্যান্ডের
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিপক্ষে এবারের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জোহান মানজাম্বি বহুল প্রতীক্ষিত এ ম্যাচে খেলতে পারবেন না।

কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন নিশ্চিত করেছেন, দলের অন্যতম সেরা খেলোয়াড় মানজাম্বি শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

ইয়াকিন বলেন, মানজাম্বির ব্যাপারে বলতে গেলে, সে আগামীকাল (শনিবার) খেলতে পারবে না। তাকে মাঠে ফেরানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সে প্রস্তুত হতে পারেনি। আমরা কীভাবে খেলব, সে বিষয়ে সিদ্ধান্ত খুব শিগগিরই নেব।

কোচ ইয়াকিন আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বি এখনও প্রচণ্ড ব্যথায় রয়েছে। এটা আমাদের জন্য বড় ধাক্কা। মাঠে তাকে সবসময় আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখা যায়। কিন্তু আগামীকালের ম্যাচে সে থাকবে না। তারপরও আমরা দলগতভাবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এ তরুণ ফুটবলার। গোল-অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এখন পর্যন্ত ৫টি গোলে (৩ গোল ও ২ অ্যাসিস্ট) সরাসরি অবদান রেখে দলের আক্রমণভাগে বড় ভরসা হয়ে উঠেছিলেন মানজাম্বি।

কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে মানজাম্বি বাঁ হাঁটুতে চোট পান। পরীক্ষায় তার লিগামেন্টে কোনো ক্ষতি ধরা পড়েনি। সুইজারল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারে, তবে সেই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

কোয়ার্টার-ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মানজাম্বিকে না পাওয়ায় সুইজারল্যান্ডের কৌশল ও আক্রমণভাগে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে দলটির জন্য তাই মানজাম্বির অনুপস্থিতি বড় এক ধাক্কা হয়ে এসেছে।

২য় কোয়ার্টার ফাইনাল

স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন

ক্রীড়া ডেস্ক
স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন
স্পেনের ও বেলজিয়ামের প্রাণভোমরা লামিনে ইয়ামাল ও কেভিন ডি ব্রুইনা। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে শুধু হচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম।

দুই দলই এরই মধ্যে শুরুর একাদশ ঘোষণা করেছে। শেষ মুহূর্তে চোটে পড়ায় ছিটকে গেছেন বেলজিয়ামের ইউরি টিলেমান্স। তার জায়গায় খেলছেন হান্স ফানাকেন। এক নজরে দুই দলের একাদশ দেখে নিন—

স্পেনের একাদশ

উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারজাবাল।

বেলজিয়ামের একাদশ

থিবো কোর্তোয়া, ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, হান্স ফানাকেন, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, চার্লস ডি কেটেলারা, লিয়ান্দ্রো ত্রোসার।

টাইগারদের দান ও মানবিকতার অজানা যত গল্প | কালের কণ্ঠ