বিশ্বকাপে শেষে ফুটবলাররা ফিরতে শুরু করেছে নিজ নিজ ক্লাবে। আসন্ন মৌসুমের আগে ক্লাবের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে ফ্রেন্ডলি ম্যাচ অংশ নিচ্ছে ক্লাবগুলো। ফাইনালে স্পেনের কাছে হেরে বিষাদময় স্মৃতি নিয়ে দেশে ফিরেই নিজের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস।
দেশে ফিরেই ক্লাবের হয়ে খেলতে প্রথম ম্যাচে মাঠে এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের শেষে মেসির অবসর নিয়ে বোমা ফাটিয়েছেন এই এই ৩২ বছর বয়সী তারকা।
লা বোমবোনেরাতে কোপা সুদামেরিকানায় ও’হিগিন্সের বিপক্ষে বোকার ১-০ গোলের জয় পায়। এই ম্যাচে পারেদেস মিগেল মেরেন্তিয়েলের জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন।
জয়ের মিক্সড জোনে কথা বলতে গিয়ে এই মিডফিল্ডার বিশ্বকাপ ফাইনালের আগে মেসির পরিকল্পনা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন , লিওনেল মেসি ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালটিকেই জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ হিসেবে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তার এই মন্তব্যের পরই বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। পারেদেস জানান, পুরো আর্জেন্টিনা দল বিশ্বকাপ চলাকালীন এই ধারণার বশবর্তী ছিল যে এটিই মেসির শেষ টুর্নামেন্ট।
তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল, যে বিশ্বকাপ ফাইনালটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
আমি আশা করি এমনটা যেন না হয়। আশা করি ও খেলা চালিয়ে যাবে। ও যেটাতে সুখী হবে, আমরাও তাতেই খুশি হব বলে যোগ করেন তিনি।
পারেদেস আরো ইঙ্গিত দেন, দলের অনেক সিনিয়র খেলোয়াড়কেও এখন জাতীয় দলে তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে।
পারেদেসের এই মন্তব্য ভক্তদের চমকে দিলেও, লিওনেল মেসি বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেয়নি।
ফাইনাল হারের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা দিলেও নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। ফলে ফুটবল বিশ্ব এখন সরাসরি অধিনায়কের কাছ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষায় রয়েছে।




