• ই-পেপার

সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতার পটপরিবর্তন ঘটতে পারে : গোলাম মাওলা রনি

উপদেষ্টা হয়ে অনেক কিছুই করতে পারেননি আসিফ নজরুল : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
উপদেষ্টা হয়ে অনেক কিছুই করতে পারেননি আসিফ নজরুল : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক  উপদেষ্টা ড. আসিফ নজরুল দায়িত্ব গ্রহণের আগে নানা পরিকল্পনা করলেও দায়িত্বে গিয়ে সেগুলোর অনেক কিছু বাস্তবায়ন করতে পারেননি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রশিক্ষকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অতীতের অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। 

তিনি বলেন, আসিফ নজরুল মন্ত্রী বা দায়িত্বশীল পদে যাওয়ার আগে তার ধারণা ছিল সুযোগ পেলে অনেক পরিবর্তন আনা সম্ভব হবে। তবে দায়িত্ব গ্রহণের পর বাস্তবতা ভিন্ন দেখেছেন। এ প্রসঙ্গে আসিফ নজরুল আক্ষেপ করে বলেন, দায়িত্বে থাকার সময় তিনি ভেবেছিলেন যেসব কাজ করবেন, তার অনেকগুলোই শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি।

আলোচনার একপর্যায়ে শিক্ষামন্ত্রী ওই প্রশিক্ষণার্থীর কাছে তার অভিজ্ঞতা জানতে চান। তখন প্রশিক্ষণার্থী বলেন, তিনি দুইবার এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রথমে  ১৯৯৯ সালে এবং দ্বিতীয়বার ২০১২ সালে। সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, কিছু সেশনের মান তার কাছে প্রত্যাশিত পর্যায়ের মনে হয়নি। পাশাপাশি আবাসন ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতাও তার নজরে এসেছিল।

প্রশিক্ষণার্থী বলেন, প্রায় ২৬-২৭ বছর আগের স্মৃতিতে ফিরে গেলে তার মনে হয়, প্রশিক্ষণের কিছু সেশনের মান আরো উন্নত হওয়া প্রয়োজন ছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এর বাইরে নির্দিষ্টভাবে আর তেমন কিছু মনে নেই বলেও জানান তিনি।

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‌‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেছেন।

ফেসবুকে মাহফুজ আলম লিখেছেন, রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ংকর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়! 

তিনি আরো বলেন, গত দুই বছর কিভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেক্যুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখল এবং কাদের আশকারায়-‘শরিকানা’য় এ সকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামী’-‘ঐতিহ্যবাদী’-‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালাল—সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুণ্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সে জন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।

চাকরির আড়ালে সরকারি কর্মকর্তাদের আবাসন ব্যবসা

লাইসেন্স থাকে স্ত্রী-সন্তানের নামে

অনলাইন ডেস্ক
চাকরির আড়ালে সরকারি কর্মকর্তাদের আবাসন ব্যবসা
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

জনগণের করের টাকায় বেতন পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বিনিময়ে তাদের দায়িত্ব জনগণকে সেবা দেওয়া। তবে সেই দায়িত্ব পালনের পাশাপাশি এক শ্রেণির সরকারি কর্মকর্তা নিজেদের কিংবা পরিবারের সদস্যদের নামে ব্যবসা পরিচালনা করে সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন করছেন।

এমন অভিযোগই উঠে এসেছে যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানে।

অনুসন্ধানে দেখা গেছে, কেউ নিজের নামে, আবার কেউ স্ত্রী, সন্তান বা ঘনিষ্ঠ আত্মীয়ের নামে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। লাইসেন্স পরিবারের সদস্যদের নামে হলেও বিনিয়োগ, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত থাকে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতেই। অভিযোগ রয়েছে, দাপ্তরিক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে এসব প্রতিষ্ঠানের জন্য কাজ বাগিয়ে নেওয়ারও। পাশাপাশি নামমাত্র মূল্যে জমি কিনে পরে বিপুল মুনাফায় বিক্রির অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। ফলে প্রশ্ন উঠছে—এই বিনিয়োগের অর্থের উৎস কী?

সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যবসা-বাণিজ্যে যুক্ত হতে পারেন না। সরকারি চাকরির পাশাপাশি অনুমতি ছাড়া ব্যবসায় জড়িয়ে পড়া শুধু নৈতিক বিচ্যুতিই নয়, আইনগতভাবেও শাস্তিযোগ্য অপরাধ।

এ ধরনের অভিযোগে অতীতেও আলোচনায় এসেছেন একাধিক সরকারি কর্মকর্তা। সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় জেকেজির মাধ্যমে করোনার ভুয়া পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন চিকিৎসক সাবরিনা শারমিন হোসেন। পরে ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

একইভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি লাভস এন্ড লাইভস অর্গানিক লিমিটেডসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে।  বিভিন্ন অনুসন্ধানে তথ্য উঠে আসে, এসব প্রতিষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন তার স্ত্রী জান্নাতুল মাওয়া। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর আদালত তাদের আয়কর সংক্রান্ত নথি তলব করেন।

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের  (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধেও নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানার অভিযোগ রয়েছে। যা সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হিসেবে তদন্তে উঠে আসে।

অন্যদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামেও অবসরের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ্যে আসে। অথচ আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধস্তন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ধনী হতে চাইলে সরকারি চাকরি ছেড়ে ব্যবসায় যেতে।’

সাম্প্রতিক অনুসন্ধানে আরো তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের নামে আবাসন ব্যবসার তথ্য উঠে এসেছে। তারা হলেন অতিরিক্ত আইজিপি গাজী জসিমউদ্দিন,  কাজী ফজলুল করিম এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মনির হোসেন। অনুসন্ধান বলছে, এই তিন কর্মকর্তার পরিবারের সদস্যদের নামেই গড়ে উঠেছে একাধিক আবাসন ব্যবসা। তাদের মধ্যে রয়েছে গাজী জসিমুদ্দিনের স্ত্রী খালেদা আমিন, কাজী ফজলুল করিমের স্ত্রী নুজহাত ফাতেমা এবং মনির হোসেনের স্ত্রী উম্মে কুলসুম। 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মামুন মাহবুব বলেন, ‘সরকারি কর্মকর্তারা যদি ক্ষমতার প্রভাব ব্যবহার করে সরকারের অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করেন, তবে তা আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ব্যবসা করার আগ্রহ থাকলে সরকারি চাকরি ছেড়ে সেই পেশায় যাওয়াই উচিত। একই সঙ্গে তিনি বিষয়টিকে উদাহরণ হিসেবে নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়ানোর সাহস না পায়।

নোংরা যৌনপ্রবৃত্তি থেকে নিজেকে বের করে আনুন : দীপ্তি চৌধুরী

অনলাইন ডেস্ক
নোংরা যৌনপ্রবৃত্তি থেকে নিজেকে বের করে আনুন : দীপ্তি চৌধুরী
সংগৃহীত ছবি

আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বলেছেন, এক নোংরামিকে কাউন্টার দিতে আরেক নোংরামি চলছে। প্রতি স্ক্রলে কে কারে ‘চ’ করতে চায়, কে করতে পারবে—কে পারবে না, কে আগে কারে করত, কে ফিরে আসলে কারে করবে এই সবই চলছে! কি ভয়ংকর ভাই!

৪ জুলাই (শনিবার) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেছেন।

ওই পোস্টে দীপ্তি চৌধুরী আরো উল্লেখ করেন, “নারী পুরুষ নির্বিশেষে কেউ কোনো পলিটিক্যাল পার্টিকে ‘চ’ করতে চায়, কেউ কোনো মাসকে ‘চ’ করতে চায়। বাঙালি যে সেস্কুয়ালি ফ্রাস্টেটেড সেটা গালির ধরণ দেখেই বোঝা যায়।”

তিনি লেখেন, “পলিটিক্যাল কাউন্টারকে আপনার নোংরা যৌনপ্রবৃত্তি থেকে বের করে আনুন প্লিজ। পৃথিবীতে ‘চ’ করা ছাড়াও মানুষকে নিন্দা জানানোর, ভুল প্রমাণ করার, কাউন্টার অ্যাটাক করার আরো অনেক কিছু আছে।”

সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতার পটপরিবর্তন ঘটতে পারে : গোলাম মাওলা রনি | কালের কণ্ঠ