• ই-পেপার

লোহাগাড়া-সাতকানিয়ার বন্যার্ত মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ

  • শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের দিনব্যাপী নানা আয়োজন

বৃক্ষরোপণ, কুইজ, বয়ঃসন্ধিকাল সচেতনতা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের দিনব্যাপী নানা আয়োজন

পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (১৯ জুলাই) দিনব্যাপী নানা আয়োজন সম্পন্ন করেছে বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখা। বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা, বয়ঃসন্ধিকাল বিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাড়িশ্বহর আদর্শ দাখিল মাদরাসায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, কালীগঞ্জ উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. শাহ্ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসবাহুল হুদা মহিলা মাদরাসা, কাকিনার পরিচালক মাহাদী হাসান, হাড়িশ্বহর আদর্শ দাখিল মাদরাসার সুপার মোজাহেরুল ইসলাম এবং সহকারী সুপার জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন–বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি বখতিয়ার খলজি, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শফিনুর ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ হাসান, দপ্তর সম্পাদক মো. আনিছুর রহমান, নারী বিষয়ক সম্পাদক মোছা. জেসমিন আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিনসহ উপজেলা শাখার অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোছা. সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান নুসরাত জাহান লামিয়া, তৃতীয় স্থান মোছা. জাকিয়া সুলতানা, চতুর্থ স্থান সাহারুল ইসলাম এবং পঞ্চম স্থান মো. কামরুল ইসলাম।

এরপর নবম ও দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, বয়ঃসন্ধিকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে কিশোরীরা সুস্থ, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে নিজেদের বিকশিত করতে পারে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা আরো বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

সবশেষে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত পড়াশোনা এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলে।

জনসচেতনতা বৃদ্ধিতে মনপুরায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
জনসচেতনতা বৃদ্ধিতে মনপুরায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
সংগৃহীত ছবি

ভোলার মনপুরায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি এবং ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন।

 

এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ সামির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সহসভাপতি মো. জিহাদ মুন্সী, মো. রাজিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিয়াম, সাংগঠনিক সম্পাদক তানজিলা রহমান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিমলা আক্তার মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাফসির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ফাহাদ, অর্থ সম্পাদক মো. রিফাত, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিয়াম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. জাহিদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, কার্যকরী সদস্য আন্জুমারা মিম, মো. ফাহিম ও মো. ওমর মাহমুদসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

আলোচনা সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব, কুসংস্কার ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অতিথির বক্তব্যে মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন,  ‘একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রধান ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব। সমাজের সব মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সামাজিক সমস্যা দূর করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মনপুরা উপজেলায় সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা আয়োজন করায়।'

মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, ‘পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে নতুন প্রজন্ম মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠতে পারে। আমরা আশা করি বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার নবগঠিত কমিটি মনপুরার যুবসমাজকে মানবিক ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েব বলেন, ‘উপকূলীয় জনপদ মনপুরার উন্নয়নে সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক উন্নয়নে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ সামি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে মনপুরাকে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে একটি অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’

তাড়াশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বিরল প্রজাতির বৃক্ষের চারা রোপণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
তাড়াশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বিরল প্রজাতির বৃক্ষের চারা রোপণ
ছবি : কালের কণ্ঠ

দেশের বিরল ও মহাবিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণে সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। এ কর্মসূচির আওতায় মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহার চত্বরে চাপালিশ, বৈলাম, বুদ্ধ নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার মডেল মসজিদ, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহার ও মাধাইনগর খ্রিস্টান মিশনারি চার্চের আঙিনায় বিরল ও মহাবিপন্ন প্রজাতির পাশাপাশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ, সাংবাদিক এম. আতিকুল ইসলাম বুলবুল, মো. সাজেদুল আলম, লেখক-গবেষক উজ্জল মাহাতো, এম. এ. মাজিদ, মৃণাল সরকার মিলু এবং উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশ।

অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। বিরল ও মহাবিপন্ন প্রজাতির গাছ সংরক্ষণে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

লেখক ও গবেষক উজ্জল মাহাতো বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। পরিবেশ রক্ষায় সবাইকে এমন কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন।

এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন তাড়াশ মডেল মসজিদের তত্ত্বাবধানে থাকা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এম এ মাজিদ, সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী, আনন্দ বৌদ্ধ বিহারের সভাপতি দেবী রানী এবং গির্জার ফাদার কার্লো বুদজি পিমে।

সাতক্ষীরায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ধর্মীয় মূল্যবোধ, কোরআনের শিক্ষা এবং এতিম শিক্ষার্থীদের মধ্যে ইসলামী চর্চা জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার মধ্য মাছখোলা এলাকার হাজী শামছুদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এ প্রতিযোগিতায় মাদরাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. ইবরাহিম হোসেন, দ্বিতীয় হন মো. রায়হান হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. সাআদ হোসেন।

সাতক্ষীরা জেলা শুভসংঘের সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–হেফজ বিভাগের হাফেজ মো. উসমান গনি, নাযেরা বিভাগের হাফেজ মো. মোকলেছুর রহমান, নূরানী বিভাগের শিক্ষক মো. আব্দুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মো. সুমন আলী, সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহমান, ক্যাশিয়ার মো. আব্দুল্লাহ, খাদেম মো. তহিদুল ইসলাম, সদস্য ও প্রভাষক মো. আব্দুস সাত্তার, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, ‘কোরআনের শিক্ষা শুধু সুন্দর তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখবে।’

মাদরাসার সদস্য মো. আব্দুস সাত্তার বলেন, ‘এ ধরনের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা শিশুদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং তাদের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত।’

সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য তখনই পূর্ণতা পায়, যখন আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটে। কোরআনের শিক্ষা মানবিক মূল্যবোধ, সততা ও আদর্শ সমাজ গঠনের সবচেয়ে কার্যকর ভিত্তি।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও প্রয়োজনীয়। ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।