• ই-পেপার

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হলো।

আজ গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : মাহদী আমিন

অনলাইন ডেস্ক
বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : মাহদী আমিন

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তবে বিএনপির গঠন করা সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

এসময় তিনি ১৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

সারা দেশে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
সারা দেশে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা
সংগৃহীত ছবি

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন রয়েছে। কালের কণ্ঠের সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত...

রাজশাহী
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মহান জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেট 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরের রিকাবীবাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
 
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

এর আগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ পাভেলের বাবা মো. রফিক উদ্দিন এবং শহীদ মিনহাজ আহমদের বড় ভাই সাঈদ আলমগীর। এছাড়া বক্তব্য দেন জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহ্বায়ক লিটন আহমেদ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’র সদস্যসচিব আব্দুল মতিন।

ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে পেশাদারির সঙ্গে কাজ করতে হবে : আইজিপি

বাসস
ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে পেশাদারির সঙ্গে কাজ করতে হবে : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে।

সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। তিনি দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা বিশেষ করে সাইবার অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নবীন কর্মকর্তাদের অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তি নির্ভর বিভিন্ন অপরাধ মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার এক গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ লাভ করল।

তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশ সেবার মহান ব্রতে আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।