• ই-পেপার

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৭

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

নিজস্ব প্রতিবেদক
শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি সাদিককে উদ্ধারে কাজ অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিলো। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল ও স্পিডবোট চালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আরো জানান, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন। নিখোঁজ ডুবুরিকে দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

নিখোঁজ ডুবুরি সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য। দক্ষতা, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন।

বাস্তা ইসলামিয়া দাখিল মাদরাসা

তফসিল হলেও হয়নি নির্বাচন, গোপনে কমিটি গঠনের অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
তফসিল হলেও হয়নি নির্বাচন, গোপনে কমিটি গঠনের অভিযোগ
সংগৃহীত ছবি

নেত্রকোনার মদনে বাস্তা ইসলামিয়া দাখিল মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। ওই মাদরাসার চারজন শিক্ষার্থীর অভিভাবক বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগসূত্রে জানা যায়, বাস্তা ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন করার জন্য গত ১৫ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বুধবার (১৫ জুলাই) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মাদরাসার দায়িত্বপ্রাপ্ত সুপার ও একটি কুচক্রী মহল গোপনে কমিটি গঠন করেছে।

অভিভাবক পুতুল মিয়া বলেন, ম্যানেজিং কমিটি সদস্য হিসেবে আমি নির্বাচন করতে চেয়েছিলেন। পরে শুনি নির্বাচন হবে না। মাদরাসার ভারপ্রাপ্ত সুপার কয়েকজনকে নিয়ে গোপনে নাকি ম্যানেজিং কমিটি গঠন করেছে। এ জন্য আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

মাদরাসাটির ভারপ্রাপ্ত সুপার আহসান উল্লাহ বলেন, ‘ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপারে আমার কোনো হাত নেই। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা করে সর্বসম্মতিতে চারজন সদস্য সিলেকশন করা হয়েছে। যারা অভিযোগ করেছে তারাও এই সভায় উপস্থিত ছিলেন। কাগজে-কলমে সবকিছু ঠিক করেই কমিটি গঠন করেছি।’

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার বলেন, ‘বাস্তা মাদরাসার তফসিল ঘোষণার পর নির্বাচনের সময়সীমা শেষ হয়ে গেছে। এলাকার লোকজনের সিলেকশন করা চারজনের নাম সুপার আমাকে দিয়েছেন। ওই চারজনের নাম মাদরাসা শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে পাঠানো হবে।’

মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ‘নির্বাচন হওয়ার কথা থাকলে অবশ্যই নির্বাচন হবে। গোপনে কমিটি গঠন করার কোনো সুযোগ নেই।’ 

ইউএনও বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।

আটকরা হলেন সাতক্ষীরা জেলার বাসিন্দা হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার বাসিন্দা সীমা বিশ্বাস (২৯) ও রুমেন খানম (৩৬), মানিকগঞ্জ জেলার শ্রাবণী আক্তার (২৪) ও চাঁদপুর জেলার সাজেদা বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়। রাত আটটার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান।’

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ ব্যক্তিকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।’

নেত্রকোনায় ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর-পালেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবান মিয়া (৩১) মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, এদিন সকালে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী আরেকটি ট্রাক ইছবপুর-পালেরঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই চালক ও তার সহযোগী পালিয়ে যান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক কেটে ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।