• ই-পেপার

ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা

তাপপ্রবাহ থাকবে আরো ২ থেকে ৩ দিন, কমবে না গরম

অনলাইন ডেস্ক
তাপপ্রবাহ থাকবে আরো ২ থেকে ৩ দিন, কমবে না গরম
সংগৃহীত ছবি

দেশে চলমান তাপপ্রবাহ এখনই কমছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরো দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে। এ সময়ে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাসের কথা জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

চলতি জুন মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে আরো দুই থেকে তিনটি তাপপ্রবাহ ধেয়ে আসতে পারে। পুরো মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির এই প্রবণতা কমলে আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

 

বর্তমানে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনেক বেশি অনুভূত হচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এদিকে বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ।

হাজীদের ‘লাগেজ চুরি’ হওয়ার ভিডিও অসত্য দাবি প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
হাজীদের ‘লাগেজ চুরি’ হওয়ার ভিডিও অসত্য দাবি প্রতিমন্ত্রীর
সংগৃহীত ছবি

হজযাত্রীদের শতাধিক লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ‘অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমান কর্তৃপক্ষকে তদন্তের ভিত্তিতে তিনি জানান, ২১টি লাগেজে কাঁটা-ছেড়ার তথ্য পাওয়া গেছে। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছে বিমান কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা অপতথ্য ছড়িয়ে পড়ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে হাজীদের ১৫০টি লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির দাবি সত্য নয়। তদন্তে এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। 

তিনি বলেন, সংশ্লিষ্ট ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ পরিবহন করা হয়। এর মধ্যে ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া যায় বলে দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড স্টাফরা মৌখিকভাবে জানিয়েছেন। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে জানতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটে প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কাটা এবং যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠার পরপরই বিমান কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বাসস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

ডাকসেবা ডিজিটাল যুগে

অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল

অনলাইন ডেস্ক
অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল

দেশের নাগরিকরা এখন ঘরে বসেই চিঠি, পার্সেল এবং ডিজিটাল বাণিজ্য পণ্য অনলাইনে ট্র্যাক করতে পারবেন। ডাক অধিদপ্তর চালু করেছে ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যার (ডিএমএস) এবং এর পাশাপাশি সারাদেশে ১৪টি নতুন মেইল প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকারের উদ্যোগের লক্ষ্য হলো ডাক সেবাকে আধুনিক করা, লজিস্টিক সুবিধা শক্তিশালী করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা, যাতে নাগরিকরা দ্রুত ও কার্যকর সেবা পেতে পারেন।

আরো পড়ুন
নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের জন্মদিন আজ

নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের জন্মদিন আজ

 

তিনি জানান, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করা হয়েছে, যেখানে চিলিং চেম্বারের সুবিধাও রয়েছে। এসব কেন্দ্র ডাকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই প্রকল্পের আওতায় ১ হাজারটি থার্মাল বক্স সংগ্রহ করা হয়েছে, যা নষ্ট হওয়ার আশঙ্কা থাকা পণ্য পরিবহনে ব্যবহৃত হবে।

মন্ত্রী জানান, ডিএমএস সফটওয়্যার ব্যবহার করে এখন গ্রাহকরা চিঠি, পার্সেল এবং ডিজিটাল কমার্স পণ্যের অবস্থান অনলাইনে ট্র্যাক করতে পারবেন। এতে ডাক সেবার গতি ও গ্রাহকসেবা উভয়ই উন্নত হয়েছে।

ডাকসেবার সক্ষমতা আরও বাড়াতে এবং ডিএমএস প্ল্যাটফর্ম উন্নত করতে নতুন একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’।

আরো পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

 

রকার দেশব্যাপী ডাকঘর সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রমও চালাচ্ছে।

‘বাংলাদেশ ডাক অধিদপ্তরের জরাজীর্ণ ডাকঘর নির্মাণ বা পুনর্নির্মাণ (দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২৭০টি ডাকঘর নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত কাজ চলছে।

এছাড়া ‘ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় আরও ৩৯টি ডাকঘর নির্মাণ করা হচ্ছে।

ডাক বিভাগের সব কার্যক্রম ডিজিটাল করতে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। ‘বাংলাদেশ ডাক বিভাগের জন্য স্বয়ংক্রিয় মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ প্রকল্পের ভিত্তিতে নতুন উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এছাড়া ‘নাগরিক পর্যায়ে বিদ্যমান ডাকসেবার স্মার্ট সম্প্রসারণ ও সহজলভ্যতা’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ডাকসেবা আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশনের কাজ চলমান রয়েছে।