• ই-পেপার

ডাকসেবা ডিজিটাল যুগে

অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল

হাজীদের ‘লাগেজ চুরি’ হওয়ার ভিডিও অসত্য দাবি প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
হাজীদের ‘লাগেজ চুরি’ হওয়ার ভিডিও অসত্য দাবি প্রতিমন্ত্রীর
সংগৃহীত ছবি

হজযাত্রীদের শতাধিক লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ‘অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমান কর্তৃপক্ষকে তদন্তের ভিত্তিতে তিনি জানান, ২১টি লাগেজে কাঁটা-ছেড়ার তথ্য পাওয়া গেছে। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছে বিমান কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা অপতথ্য ছড়িয়ে পড়ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে হাজীদের ১৫০টি লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির দাবি সত্য নয়। তদন্তে এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। 

তিনি বলেন, সংশ্লিষ্ট ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ পরিবহন করা হয়। এর মধ্যে ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া যায় বলে দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড স্টাফরা মৌখিকভাবে জানিয়েছেন। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে জানতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটে প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কাটা এবং যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠার পরপরই বিমান কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা

অনলাইন ডেস্ক
ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা
সংগৃহীত ছবি

এডিসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের ঢাকাসহ চার জেলায় চার জেলা। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে এই তথ্য। ব্রুটো ইনডেক্সে ২০ এর বেশি হলেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেন বিশেষজ্ঞরা।  

ঝুঁকিতে থাকা অন্য জেলাগুলো হলো– ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপেও দেখা গেছে ২৮টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এক্ষেত্রে নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকার দুই প্রশাসক।

এডিসের ঘনত্ব জানতে গত এক মাস ধরে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। ৪৮ শতাংশ এডিসের লার্ভা মিলেছে ভবনের পার্কিং এবং বেজমেন্টে। ১৬ শতাংশ মিলেছে নির্মানাধীন ভবনে। ঢাকার কোন কোন এলাকাতে এডিসের ঘনত্ব ব্রুটো ইনডেক্সে ৯৩। এছাড়া ব্রুটো ইনডেক্সে কক্সবাজার, বরিশাল এবং নরসিংদীতে লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, ভবনের পার্কিং, বেইজমেন্ট ও জমিয়ে রাখা পানির ড্রাম ও বালতির দিকে নজর দিলে ৭০ শতাংশ এডিস কমানো সম্ভব। এবছর এডিস বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘ঈদের আগের তুলনায় ঈদের পরে ডেঙ্গু রোগী প্রায় দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই দ্বিগুণ হওয়াটা ঠেকাতে এই মুহুর্তে সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলোকে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো জোরদার করা দরকার।’ 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বাসস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।