• ই-পেপার

সারা দেশে বাড়বে তাপমাত্রা

এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ-ইউএনওপিএস সহযোগিতা জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ-ইউএনওপিএস সহযোগিতা জোরদারে আলোচনা

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ ও ইউএনওপিএসের চলমান সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

রবিবার (২৬ জুলাই) জাতীয় সংসদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকারকে আগামী ৮ আগস্ট অনুষ্ঠেয় ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেয়। আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে আমন্ত্রণের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান কায়সার কামাল।

এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

প্রতিনিধিদল স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করে এবং এ বিষয়ে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রধানের বিদায়ী সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রধানের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার (২৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়। 

বিদায়ী সাক্ষাতে বোকানেগ্রার প্রতিমন্ত্রীকে আইএফআরসি-এর প্রধান মানবিক কার্যক্রম এবং বাংলাদেশে তার শাসনামলে অর্জনের বিষয়ে ব্রিফ করেন, দুর্যোগের প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য পরিষেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তায় সংস্থার সহায়তার কথা তুলে ধরেন। 

তিনি তার মেয়াদকালে বাংলাদেশ সরকারের অব্যাহত সমর্থন এবং গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী, বোকানেগ্রার তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসি-এর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে আইএফআরসি-এর দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং জরুরি প্রতিক্রিয়া ও মানবিক সহায়তায় মূল্যবান অবদানের প্রশংসা করেন। 

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য জলবায়ু-জনিত জরুরি পরিস্থিতিসহ প্রাকৃতিক দুর্যোগের সময় আইএফআরসি-এর টেকসই সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি নারী ও শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে, জলবায়ু স্থিতিস্থাপকতার উদ্যোগকে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইএফআরসি-এর মধ্যে বর্ধিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। 

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলবার্তো বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তার উত্তরসূরির নেতৃত্বেও বাংলাদেশ ও আইএফআরসির অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি : আইএসপিআর

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ রবিবার (২৬ জুলাই) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমানবাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি গার্ড অব অনার পরিদর্শন করতঃ সালাম গ্রহণ করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।

ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে

অনলাইন ডেস্ক
ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে
সংগৃহীত ছবি

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজের কোনো অভিযোগ উঠলে এখন থেকে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগ ঝুলিয়ে রাখা বন্ধে এসংক্রান্ত নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের পুরোনো নিয়মটি সংশোধন করে যুগোপযোগী করেছে। বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারি ও জবাবদিহি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে এই এক পরিবর্তন ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের বাকি সব নিয়ম আগের মতোই বহাল থাকবে।

সারা দেশে বাড়বে তাপমাত্রা | কালের কণ্ঠ