• ই-পেপার

বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকার আর নেই

পে স্কেল বাস্তবায়নে সরকারের কাছে দুই প্রস্তাব কল্যাণ সমিতির

অনলাইন ডেস্ক
পে স্কেল বাস্তবায়নে সরকারের কাছে দুই প্রস্তাব কল্যাণ সমিতির

নবম জাতীয় পে স্কেল নিয়ে দুই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার (৬ জুলাই) সমিতির আহবায়ক আব্দুল মালেক এ ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন। এ সময় কর্মচারীদের ২২ লাখ পরিবারের দুঃখ অভাব-অভিযোগ এবং চাওয়া-পাওয়া বা মৌলিক অধিকার সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পেরে উঠতে পারছে না নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। অধিকাংশ কর্মচারী ধারদেনায় জর্জরিত হয়ে গেছে। ১১ বছর পর দুটি পে স্কেল পাওয়ার সময় অতিবাহিত হওয়ার পর সেই দুটি পে স্কেলের সমন্বয় করে নবম পে স্কেল হতে যাচ্ছে। দুটির সমন্বয়ে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা চেয়েছিলাম জাতীয় বেতন কমিশনের কাছে।’

তিনি বলেন, ‘জাতীয় বেতন কমিশন চুলচেরা বিশ্লেষণ করে যাচাই-বাছাই সম্পন্ন শেষে ২০ হাজার টাকা প্রস্তাব করে সরকারের কাছে জমা দিয়েছে। আমরা সেই ২০ হাজারের প্রতি সম্মান জানিয়েছি সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠন তথা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।’

আব্দুল মালেক বলেন, ‘১১ বছর পর যে পে স্কেলটা পেতে যাচ্ছি, সর্বনিম্ন প্রস্তাবিত ২০ হাজার টাকা হিসেবে আমরা পুরো মূল বেতনটা যাতে একবারই পাই। কেননা মূল বেতন যদি ভেঙে দেওয়া হয়, তাহলে নানা জটিলতা এখানে তৈরি হয় এবং কর্মচারীরাও ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘অন্যান্য যে ভাতা রয়েছে, সেগুলো দ্বিতীয় ধাপে দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। যদি সরকারের বা রাষ্ট্রের অর্থনৈতিক অসঙ্গতি বা অর্থনৈতিক সমস্যা থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তাব হিসেবে সরকারের কাছে দাবি জানাতে চাই যে, প্রথম ধাপে মূল বেতন পুরোটাই এবং দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা তৃতীয় ধাপে অন্যান্য ভাতাগুলোকেও সংযোজন করা যেতে পারে।’

তার ভাষ্য, সে ক্ষেত্রে কর্মচারী অঙ্গনে কোনো আপত্তি থাকবে না। কিন্তু প্রথম ধাপে মূল বেতনটা একবারে দেয়ার কোনো বিকল্প নেই। আমরা আমাদের পারিবারিক সচ্ছলতা এবং দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলার স্বার্থে মূল বেতন একবারেই বাস্তবায়ন চাই এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা দুইটি প্রস্তাব সরকারের কাছে তুলে ধরলাম।

প্রথম প্রস্তাবে রয়েছে, মূল বেতন শতভাগ একবারে বাস্তবায়ন। দ্বিতীয় ধাপে সব ভাতা দেওয়া হোক। দুই নম্বর প্রস্তাবে রয়েছে, প্রথম ধাপে মূল বেতন একবারে দিয়ে দ্বিতীয় ধাপে বড় অংকের যে ভাতা সেটি হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। দ্বিতীয় ধাপে সেই বাড়ি ভাড়া ভাতা এবং তৃতীয় ধাপে অন্যান্য ভাতা সংযোজন করা যেতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী

১১ জুলাইয়ের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক
১১ জুলাইয়ের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের (১১ জুলাই) মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিস্তারিত আসছে...

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

১৮ জুলাই পালন হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’

অনলাইন ডেস্ক
১৮ জুলাই পালন হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে। ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার পর ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। সেদিন সম্ভবত চারজন শহীদ হন। যা  গণ-আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’

রবিবার (৫ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘এ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী গানের আয়োজন করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা ছিল বেশি তীব্র। দিনটি স্মরণে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীর নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনের প্রাঙ্গণ অথবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে এ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘২৪ জুলাই যাত্রাবাড়ীতে শুরু হওয়া প্রতিরোধে স্থানীয় জনগণ, ছাত্র-জনতা এবং অসংখ্য মাদরাসা শিক্ষার্থী অংশ নেন। যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক দিন অবরোধ কর্মসূচি চলেছিল। সেখানে কমপক্ষে ৮০ জন শহীদ হন। তাদের স্মরণে এবং স্থানটিকে স্মরণীয় করে রাখতে সেখানে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারিসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকার আর নেই | কালের কণ্ঠ