• ই-পেপার

হত্যার পর বাবার ফোন থেকে মেয়ের নম্বরে কল

পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ছবি: কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল  কার্তুজ, ম্যাগাজিন দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ জব্দ উদ্ধার করা হয়। 

সোমবার (৬ জুলাই) ভোরে ঈশ্বরদী থানার চর রূপপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পাবনা র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ঈশ্বরদী থানার নতুন রূপপুর দক্ষিণ পাড়া এলাকার সুপ্ত ইসলাম জীবন (২৬) ও চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার বাঁধন ইসলাম (২৩) ও শাকিল হোসেন (৩০)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পাবনা র‍্যাবের একটি আভিযানিক দল ঈশ্বরদীর চর রূপপুর এলাকায় অভিযান চলিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন ও ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু ও ১টি হাত চাপ ব্লেড, ১টি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ তাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। 

গতকাল রবিবার (৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয় জন নারী রয়েছেন। তারা দেশের যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাদের ৬ থেকে ৭ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

তিনি আরো জানান, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জনকে এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী

২ দিনের ব্যবধানে ডিমের দামে বড় লাফ, ডজন কত?

রাজবাড়ী প্রতিনিধি
২ দিনের ব্যবধানে ডিমের দামে বড় লাফ, ডজন কত?
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে গত দুদিনের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজনে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের বাজার দর। পিসপ্রতি ১ টাকারও বেশি দাম বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা।

গত দুদিন আগে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে এক শ পাঁচ টাকায়। দুদিনের ব্যবধানে ডজনে ২০ টাকা দাম বেড়েছে। প্রতি ১০০ পিস ডিমে ১৩০ টকা দাম বেড়েছে। আর এক হাজার ডিমে দাম বেড়েছে এক হাজার ৩০০ টাকা। প্রতি এক ট্রে ৩০ পিচ ডিম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা গত দুদিন আগে ২৭০ টাকায় বিক্রি হয়েছে।

ক্রেতারা জানান, কযেক দিন ডিমের দাম কিছুটা কম ছিল। বর্তমানে আবার দাম বাড়ায় দুর্ভোগে পড়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ ডিমের বাজারদর কম ছিল। বর্তমানে বাজারদর আবার বেড়েছে। বাজারে ডিমের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।

নওগাঁ

মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু
সংগৃহীত ছবি

নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।  

সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রায় সময় ঝগড়া হতো পরিবারের সঙ্গে। রবিবার রাতে সুমনের ঘুম না আসলে বাবা দোয়া পড়ে মাথায় হাত বুলিয়ে দেন। মাথায় হাত দেওয়ায় বাবাকে মারধর এবং মাথায় ইটের আঘাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে  সুমন পলাতক রয়েছেন। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’