• ই-পেপার

উপদেষ্টা পরিষদের আকার বাড়তে পারে শিগগিরই

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ সামিটের উদ্বোধন ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে দেশের অবস্থান আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্য-প্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

সামিটে সেমিকন্ডাক্টরশিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

আইনমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে

আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি। চ্যানল২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসময় আগের রাষ্ট্রপতির মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য নয়।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে এক্সট্রা কিলিং শূন্যের কোটায়। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

তিন মাসে বাড়ল ২ হাজার ২০৯ কোটিপতি

অনলাইন ডেস্ক
তিন মাসে বাড়ল ২ হাজার ২০৯ কোটিপতি

তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি। 

প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। গেল বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্টসংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের উদ্দেশে কয়েকটি নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, একজন বি-২ ভিসা আবেদনকারীকে চিকিৎসা, সংশ্লিষ্ট সব খরচ এবং ওই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।

দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনও আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

দূতাবাস নির্দেশনায় বলছে, মেডিক্যাল ভিসা আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কী কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। একইসঙ্গে একজন মার্কিন চিকিৎসকের সম্মতি লাগবে যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচ সম্পর্কে ধারণা দেবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসা খরচ এবং বসবাসের খরচের সামর্থ্য থাকার প্রমাণ দিতে হবে।

উপদেষ্টা পরিষদের আকার বাড়তে পারে শিগগিরই | কালের কণ্ঠ