• ই-পেপার

আদর্শ হাটবাজারের দৃষ্টান্ত হতে পারে সীমান্ত হাট : ড. আতিউর রহমান

বিমান বাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
বিমান বাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সেমিনার

বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আকাশসীমার মানচিত্রায়ন: পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারের বিসিএএসপিএস ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বিমান বাহিনী ড্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজ্ঞানভিত্তিক গবেষণায় সরকারের অব্যাহত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন এবং বিসিএএসপিএএসের কার্যক্রমের প্রশংসা করেন। বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি আধুনিক, সমন্বিত আকাশ শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূরাজনীতি ও আকাশ সার্বভৌমত্ব বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ

মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের কল্যাণ এবং আহত যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

আজ সোমবার মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ বৈঠকে উভয়পক্ষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এবং যুগ্মসচিব (সংযুক্ত) মো. জেহাদ উদ্দিন উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন নোট টেকার জোশ পোপ, প্রেস অ্যান্ড মিডিয়া অফিসার রিকি সালমিনা এবং প্রোটোকল অ্যাসিস্ট্যান্ট সাদ বিন এলাহী।

বৈঠকের শুরুতে মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় সচিব বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন, স্মৃতি, ইতিহাস ও আদর্শ সংরক্ষণ মন্ত্রণালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার।

আলোচনায় মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়নের বর্তমান অগ্রগতি তুলে ধরা হয়। মন্ত্রণালয় জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রোফাইলিংয়ের মাধ্যমে নিরপেক্ষ ও নির্ভুল তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।

বৈঠকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপও তুলে ধরা হয়। জানানো হয় যে, ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’-এর আওতায় ৮৪৩ জন শহীদ এবং ১৫ হাজার ৩০ জন আহত যোদ্ধার ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। শহীদ পরিবারের জন্য জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা অনুদান ও মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে। 

এছাড়া গুরুতর আহতদের জন্য ক্যাটাগরি ‘এ’, ‘বি’ ও ‘সি’ অনুযায়ী যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা এককালীন অনুদান এবং নিয়ম অনুযায়ী মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৫৪ জন সংকটাপন্ন আহতকে সরকারি খরচে থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ৪৪৮ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের প্রশংসা করেন। 

তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ইতিহাস সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং তথ্যভাণ্ডার তৈরিতে মার্কিন পাবলিক ডিপ্লোমেসি টিমের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে যুক্তরাষ্ট্র আগ্রহী।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান মার্কিন রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক ঘটনাবলি বিষয়ক গ্রন্থ ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : দ্য লাইফ অ্যান্ড স্টোরি’সহ কয়েকটি স্মারকগ্রন্থ ও উপহারসামগ্রী তুলে দেন।
 

সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা রোধে সার্বক্ষণিক নজরদারি চলছে : সিটিটিসি ইউনিট প্রধান

অনলাইন ডেস্ক
সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা রোধে সার্বক্ষণিক নজরদারি চলছে : সিটিটিসি ইউনিট প্রধান

দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। তবে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি এসব  কথা বলেন।

সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা এবং সর্বশেষ মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার পর দেশে উগ্রবাদী তৎপরতা বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে সে ধরনের কোনো আশঙ্কাজনক পরিস্থিতি দেখছি না। আমরা অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য এবং আমাদের নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে উগ্রবাদী তৎপরতা নিয়মিত নজরদারি করছি। কোথাও কোনো তথ্য বা সংবাদ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না— এমন আরেক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘এ বিষয়ে এখনই এমন কিছু বলার সুযোগ নেই। তবে দেশের মধ্যে আশঙ্কাজনক কোনো লক্ষণ আমরা দেখছি না।’

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মোহাম্মদ শামসুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করে। ঘটনাটি বর্তমানে পুলিশের মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না বলেও জানান তিনি।

জঙ্গিবাদ-সংক্রান্ত মামলার অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, গ্রেফতারের বিস্তারিত পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত ফাতা কমব্যাট মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরো কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মোহাম্মদ শামসুল হক বলেন, ‘সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।’
 

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণ

দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’

উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২-১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন দেশের শিশু ও কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আদর্শ হাটবাজারের দৃষ্টান্ত হতে পারে সীমান্ত হাট : ড. আতিউর রহমান | কালের কণ্ঠ