• ই-পেপার

বাংলাদেশে এসে ভিসা নিয়ে আশার কথা শুনালেন ভারতের নতুন হাইকমিশনার

স্বপ্ন ছুঁতে পেরেছি: নুরুননাহার নিম্নি

নিজস্ব প্রতিবেদক
স্বপ্ন ছুঁতে পেরেছি: নুরুননাহার নিম্নি

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে ক্যাম্প ৪ থেকে চূড়ান্ত সামিটের উদ্দেশ্য রওনা হই। কিছুদূর যেতেই তুষারঝড় শুরু হয়। গগলসের ফাঁক দিয়ে চোখে তুষারের কণা ঢুকে গেল। এর মধ্যেই ক্র্যাম্পন ছিঁড়ে পড়ি সেই বিপত্তিতে। লাকপা'র সহায়তায় বিপদ মাড়িয়ে  সূর্যোদয় দেখতে দেখতে এভারেস্টের সবোর্চ্চ চূড়ায় পৌঁছে যাই। কতশ’ দিনের পরিশ্রম, অপেক্ষা, স্বপ্ন আর সংগ্রামের ফল। এভারেস্টের সবোর্চ্চ চূড়ায় ছুঁয়ে দেখি। আমি পেরেছি, আমার স্বপ্নকে ছুঁতে পেরেছি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এভারেস্ট জয়ের গল্প এভাবে বর্ণনা করেছিলেন সদ্য এভারেস্ট জয়ী বাংলাদেশি নুরুননাহার নিম্নি।

তার এভারেস্ট জয় উপলক্ষে পতাকা-প্রত্যর্পণ ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশে নেপালী দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ললিতা সিলওয়াল, বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক, পূবালী ব্যাংক পিএলসি'র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

নুরুননাহার নিম্নি বলেন, ২২ মে সকালে ক্যাম্প ৩ থেকে বের হয়ে ক্যাম্প ৪ এর উদ্দেশে রওনা দিই। পুরো পথই খাড়া চড়াই। ভয়ংকর তুষারঝড়ের কবল পড়ে যায়। কোনো ভাবেই দাঁড়ানো যাচ্ছে না। দৃঢ় মনোবল থাকা সত্ত্বেও বৈরি আবহাওয়ার কারণে সেদিন ক্যাম্প ২-এ ফিরে আসতে হয়।

আবহাওয়া স্বাভাবিক হলে দুইদিন পর আবার যাত্রা শুরু করি। খাড়া পথ, মাঝে মাঝে রোপে ঝুলে পানি ও চকলেট খেয়ে শক্তি বজায় রাখছি। আবহাওয়ার সঙ্গে লড়াই করে অবশেষে ৭ হাজার ৮শ’ মিটার উপরে ক্যাম্প ৪ পৌঁছায় যায় ২৬ মে। 

প্রায় আট হাজার ফুট উচ্চতার ক্যাম্প ৪। এটি ডেথ জোন নামে পরিচিত। তীব্র বাতাসে তাঁবুগুলো ছিঁড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ক্যাম্পজুড়ে ঝড়ের তাণ্ডবের চিহ্ন। ছেঁড়া তাঁবু, ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার, চুলা, খাবার সবকিছু এলোমেলো পড়ে আছে। সব মিলিয়ে ক্যাম্প ৪ যেন ময়লার বিশাল এক স্তূপ। গাইড জানায় ক্যাম্প ৪ নাকি প্রায় সব সময়ই এমন ময়লা থাকে, নিয়মিত পরিষ্কার করা হয় না। উত্তর শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। 

কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যা ছয়টার দিকে ফাইনাল সামিটের জন্য রওনা দেই। আবহাওয়া পরিষ্কার বাতাসও থেকে গেছে। গাইডসহ এগিয়ে চলছি। একসময় হিলারি স্টেপে পৌঁছে গেলাম। এর কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত এভারেস্টের চূড়ায় পৌঁছে গেলাম। 

তার মতে, এ যাত্রা ছিল খুবই দুঃসাহসিক। প্রচণ্ড বাতাসের তীব্রতার কারণে চূড়ায় সরাসরি দাঁড়াতে পারেননি। চূড়াটি কেবল ছুঁয়ে দেখেছি। স্বপ্নকে ছুঁয়ে দেখেছি।

এর আগে নিম্নি ভারতে পর্বতারোহণ বিষয়ে মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন। ৬ হাজার মিটারের একটি ও ৭ হাজার মিটার একটি পর্বত আরোহণ করেছেন।

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর শুক্রবার (১২ জুন) প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান। 

বৃহস্পতিবার (১১ জুন) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এ দিকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খান।

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রাজশাহী বিভাগ কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক শাহানা আখতার জাহান।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খান।
 

আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির

চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে দাবি করেন।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স (HSM 4310058) বাতিল করেনি কর্তৃপক্ষ। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স (HSM 4310059)।

তিনি লিখেছেন, আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা না কি সুচিন্তিত সিদ্ধান্ত। যদি অবহেলা হয়ে থাকে তাহলে কেমন ধরনের অবহেলা? আপনারাই বিবেচনা করবেন।

হাসপাতাল ও প্যাথলজির আলাদা লাইসেন্সের কথা তুলে ধরে তিনি আরো লিখেছেন, চলুন একটু দেখে নেই, দুটো লাইসেন্স আছে। একটি আদ্‌-দ্বীন হাসপাতালের জন্য। লাইসেন্সে লেখা আছে ‘to set up and run a hospital/clinic’ (কপি নিম্নে সংযুক্ত করা হল)। এই লাইসেন্সের নম্বর HSM 4310058। অপরপক্ষে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ ইস্যু করেছেন। সেখানে লিখা আছে ‘to set up and run a pathology Center’। এই লাইসেন্সের নম্বর HSM 4310059 [কপি নিম্নে সংযুক্ত করা হল]।

শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের বদলে প্যাথলজিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল জানিয়ে তিনি আরো লিখেছেন, এখন আসেন কারণ দর্শানো নোটিশ কী বলে? কর্তৃপক্ষ ৪ জুন ২০২৬ তারিখ কারণ দর্শানো নোটিশ জারি করে (কপি নিম্নে সংযুক্ত করা হল)।

উক্ত নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। জবার দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। তারপর জবাব দায়ের করা হয়। অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয়। ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেয়া হয় [সিদ্ধান্ত নিম্নে সংযুক্ত করা হল]।

পোস্টের শেষে তিনি প্রশ্ন তুলেছেন, এখন আপনারাই বিচার করেন কী হল? কোনটা বাতিল হলো? hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।