• ই-পেপার

ছাত্রী ধর্ষণে ক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৭০, মামলা ৪০

অনলাইন ডেস্ক
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৭০, মামলা ৪০
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় দুজন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ৪০টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদক, জাল নোট, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। অনেকগুলো কর্মসূচির মধ্যে আমরা সারা দেশে এ বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখতে চাই। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।’

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এখানে দুই হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হবে। এ চারা রোপণের পর দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তার পরপর বাবা-মায়ের কাজ শেষ হয়ে যায় না। শিশুটাকে যত্নসহকারে গড়ে তুলে মানুষ করা হচ্ছে আসল কাজ। তাই আজকে যে গাছের চারা রোপণ করা হবে সেটি নির্দিষ্ট সাইজে বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।’

পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানান।

তবে প্রধানমন্ত্রীর নিষেধ থাকায় তার ছবি সংবলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। ছিল না কোনো ব্যানার-ফেস্টুন। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়াও বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের গৌরনদীর উদ্দেশে রওনা দেন তিনি। 

সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে বাটাজোরে প্রধানমন্ত্রীকে বরণ করতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে উজিরপুর সীমান্ত পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা।

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন?

অনলাইন ডেস্ক
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন?

রাজধানীতে আজ সোমবারও বৃষ্টি ঝরছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। গতকাল গত শনিবার রাত থেকে হওয়া ভারি বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ছিল পানির নিচে। রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টি ঝরলেও বিকেলে তেমন বৃষ্টি দেখা যায়নি। ফলে সড়কে জমে থাকা পানি অনেকটাই নেমে যায়। তবে আজ সকাল থেকে আবারও ভারি বৃষ্টি শুরু হলে আবারও পানি জমতে শুরু করে। 

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ছাত্রী ধর্ষণে ক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় | কালের কণ্ঠ