• ই-পেপার

ইফতারে ঝটপট বানিয়ে নিন ফ্রুট সালাদ

নীরবে শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস, যেসব লক্ষণ দেখা দিলেই বিপদ

অনলাইন ডেস্ক
নীরবে শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস, যেসব লক্ষণ দেখা দিলেই বিপদ
সংগৃহীত ছবি

হেপাটাইটিস অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই দীর্ঘদিন শরীরে বাসা বাঁধে। তাই একে ‘নীরব ঘাতক’ও বলা হয়। তবে কিছু সতর্ক সংকেত দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। এনডিটিভির প্রতিবেদনে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. রাজেশ বাথিনি হেপাটাইটিস নিয়ে সচেতন করেছেন। 

  • যে লক্ষণগুলো দেখলে দ্রুত হাসপাতালে যেতে হবে

➔ চোখ বা ত্বক হালকা হলুদ হওয়া হেপাটাইটিসে সাধারণ ঘটনা। কিন্তু এক-দুই দিনের মধ্যে যদি হলুদ রং দ্রুত গাঢ় হয়ে যায়, প্রস্রাবের রং অনেক বেশি গাঢ় হয় এবং পায়খানার রং ফ্যাকাশে হয়ে যায়, তাহলে এটি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে।

➔ লিভার রক্ত থেকে ক্ষতিকর পদার্থ, যেমন অ্যামোনিয়া, অপসারণ করতে না পারলে তা মস্তিষ্কে প্রভাব ফেলে। একে বলা হয় হেপাটিক এনসেফালোপ্যাথি। রোগীর অসংলগ্ন কথা বলা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, আচরণে পরিবর্তন বা হাত কাঁপা দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না হলে রোগী কোমায় চলে যেতে পারেন।

➔ রক্ত বমি বা কালো পায়খানা দেখা দিলেই সবধান হতে হবে। এটি পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে এক মুহূর্তও দেরি না করে জরুরি বিভাগে যেতে হবে।

➔ মাড়ি বা নাক থেকে রক্ত পড়া, সামান্য আঘাতেই বড় কালশিটে পড়া এসব ইঙ্গিত দেয় যে লিভার ঠিকভাবে রক্ত জমাট বাঁধার উপাদান তৈরি করতে পারছে না।

➔ পেটে পানি জমা বা সংক্রমণের কারণে এমন হতে পারে। এটি গুরুতর জটিলতার লক্ষণ।

➔ উচ্চ জ্বর ও কাঁপুনি দিয়ে জ্বর আসলেও সাবধান হতে হবে। লিভারের সমস্যার পাশাপাশি শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ইঙ্গিত হতে পারে।

➔ প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিডনিও আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে, যা গুরুতর লিভার রোগের একটি জটিলতা।

➔ এ ছাড়াও অবিরাম বমির কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, যা লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

  • ঝুঁকিতে যারা 

বিশেষজ্ঞদের মতে সবার হেপাটাইটিস সবার শরীরে সমানভাবে সমস্যা দেখা দেয় না। অনেকেই বেশি ঝুঁকিতে থাকেন আর এ তালিকায় আছে গর্ভবতী নারী বিশেষ করে হেপাটাইটিস ই আক্রান্তরা। বয়স্ক ব্যক্তিরাও ঝুঁকিতে থাকেন। আগে থেকেই লিভারের রোগ আছে এমন রোগীদের বিষয়েও সতর্ক থাকতে হয়। ডায়াবেটিস বা ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি রয়েছে।  

  • কেন দ্রুত চিকিৎসা জরুরি?

ডা. রাজেশ বাথিনি বলেন, গুরুতর ক্ষেত্রে লক্ষণ শুরুর কয়েক দিনের মধ্যেই অ্যাকিউট লিভার ফেইলিউর বা তীব্র লিভার বিকলতা দেখা দিতে পারে। লিভারের নিজে থেকে সুস্থ হওয়ার ক্ষমতা থাকলেও একটি নির্দিষ্ট পর্যায়ের পর সেই ক্ষমতা হারিয়ে যায়। তখন নিবিড় পরিচর্যা (আইসিইউ) বা লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। তাই সময়মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিপদের লক্ষণ দেখা দিলে যা করবেন

অনেকেই বিপদ সংকেতগুলো দেখা দেওয়ার পর ঘাবড়ে যান আবার কেউ শান্তভাবে পরবর্তী পদক্ষেপ নেন। বিপদ সংকত দেখা দিলেই সব শেষ না। জটিল সমস্যাগুলো দেখা দিলেই দ্রুত হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক, বিশেষ করে বেশি মাত্রায় প্যারাসিটামল নেওয়া যাবে না। পর্যাপ্ত পানি পান করুন। তবে বমির কারণে পানি রাখতে না পারলে দ্রুত চিকিৎসা নিন। সমস্যা জটিল হলে সময় নষ্ট না করে প্রতিটি পদক্ষেপ চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করাই ভালো।

আজ আইসক্রিম খাওয়ার দিন

জীবনযাপন ডেস্ক
আজ আইসক্রিম খাওয়ার দিন
সংগৃহীত ছবি

গরমের দিনে এক স্কুপ ঠাণ্ডা আইসক্রিম যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। শিশু থেকে শুরু করে বড়দের কাছেও সমান জনপ্রিয় এই খাবারটি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতি বছর পালিত হয় ন্যাশনাল আইসক্রিম ডে। শুধু একটি দিন নয়, আইসক্রিমের জনপ্রিয়তাকে উদযাপন করতে পুরো একটি মাসকেও উৎসর্গ করা হয়েছে এই ঠাণ্ডা মিষ্টান্নের নামে।

ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি, পেস্তা—আইসক্রিমের স্বাদের তালিকা যেন শেষ হওয়ার নয়। সাধারণ কাপ বা কোণ ছাড়াও এখন আইসক্রিম দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের ডেজার্ট। আইসক্রিম কেক, মিল্কশেক, স্যান্ডউইচ কিংবা জনপ্রিয় বানানা স্প্লিটের মতো খাবারও তৈরি হচ্ছে এই প্রিয় উপাদান দিয়ে।

আইসক্রিম দিবস উদযাপনের ধরনও বেশ সহজ। পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রিয় স্বাদের আইসক্রিম খাওয়া, নতুন কোনো ফ্লেভার চেখে দেখা কিংবা ঘরেই নিজের পছন্দের উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করা—সবই হতে পারে উদযাপনের অংশ।

 

 

kk
ছবি: সৈয়দা আশাপূর্ণা

তবে আজকের আধুনিক আইসক্রিমের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ধারণা করা হয়, এই খাবারের শিকড় প্রায় আড়াই হাজার বছরের পুরোনো। খ্রিষ্টপূর্ব প্রায় ৫০০ সালের দিকে ইরানের আচেমেনিড সাম্রাজ্যে বরফের সঙ্গে বিভিন্ন স্বাদ ও উপকরণ মিশিয়ে ঠাণ্ডা খাবার তৈরি করা হতো। গরমের সময় রাজপরিবারের জন্য এমন খাবার বিশেষ জনপ্রিয় ছিল।

পরবর্তীতে পারস্যে তৈরি হয় আরও উন্নত ধরনের ঠাণ্ডা খাবার, যেখানে বরফের সঙ্গে সেমাই, গোলাপজল, ফল, জাফরানসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হতো। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় ইরানের জনপ্রিয় ‘বাসতানি সোনাতি’ আজও বিশেষ পরিচিত। পেস্তা, জাফরান, গোলাপজল, ভ্যানিলা, দুধ ও ডিমের মিশ্রণে তৈরি এই আইসক্রিমের স্বাদ আলাদা বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত।

াা

একসময় আইসক্রিম ছিল বিলাসী খাবার। কারণ গরমের দেশে বরফ সংরক্ষণ ও সংগ্রহ করা ছিল কঠিন কাজ। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এটি। তবে হিমায়ন প্রযুক্তির উন্নতির পর বদলে যায় চিত্র। এখন বছরের যেকোনো সময় বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায় আইসক্রিম।

রেরর

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল আইসক্রিম ডে চালু হয় ১৯৮৪ সালে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট Ronald Reagan এই দিবসের ঘোষণা দেন। আইসক্রিমের ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনা করে তিনি জুলাই মাসকে ‘ন্যাশনাল আইসক্রিম মাস’ হিসেবেও ঘোষণা করেছিলেন।

বর্তমানে আইসক্রিম শুধু কোনো নির্দিষ্ট দেশের খাবার নয়। বিশ্বের নানা প্রান্তে মানুষের পছন্দ ও সংস্কৃতির সঙ্গে মিশে তৈরি হয়েছে অসংখ্য নতুন স্বাদ। তাই একটি সাধারণ ঠান্ডা মিষ্টান্ন থেকে আইসক্রিম এখন পরিণত হয়েছে আনন্দ, উৎসব ও স্মৃতির অংশে।

সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়?

জীবনযাপন ডেস্ক
সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়?
ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা

পর্যাপ্ত ঘুমানোর পরও যদি দিনের বেশির ভাগ সময় ঘুম ঘুম লাগে, তাহলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। অনেকেই এটিকে অলসতার লক্ষণ মনে করলেও চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত তন্দ্রা ভাবের পেছনে জীবনযাপনের অভ্যাসের পাশাপাশি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যাও দায়ী থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘুম শুধু শারীরিক পরিশ্রমের ফল নয়। দীর্ঘ সময় একটানা বসে কাজ করা, একই ধরনের একঘেয়ে কাজে ব্যস্ত থাকা, নিয়মিত শরীরচর্চা না করা কিংবা রাতের শিফটে কাজ করার কারণে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ নষ্ট হতে পারে। এর প্রভাব পড়ে দিনের বেলায়, ফলে বারবার ঘুম ঘুম ভাব দেখা দেয়।

শরীরের হরমোনের পরিবর্তনও এ সমস্যার একটি গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এতে ক্লান্তি, অবসাদ এবং অতিরিক্ত ঘুমের প্রবণতা বাড়তে পারে।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বা কমে গেলে শরীরে দুর্বলতা তৈরি হয়, যার সঙ্গে তন্দ্রাভাবও যুক্ত হতে পারে।

চিকিৎসকদের মতে, কিডনি বা লিভারের কার্যকারিতা কমে গেলে শরীরে বর্জ্য পদার্থ জমে মস্তিষ্কের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে। এর ফলেও সারাক্ষণ ঘুম ঘুম ভাব অনুভূত হতে পারে।

ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে গেলে দুর্বলতার পাশাপাশি ঘুম পেতে পারে। একইভাবে পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতার কারণে ক্লান্তি, মাথা ঝিমঝিম এবং তন্দ্রা ভাব দেখা দিতে পারে।

রক্তশূন্যতাও এ সমস্যার একটি পরিচিত কারণ। শরীরে হিমোগ্লোবিন কমে গেলে বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে সারাক্ষণ ক্লান্তি ও ঘুমের অনুভূতি তৈরি হতে পারে।

ভাইরাসজনিত সংক্রমণের সময় এবং অনেক ক্ষেত্রে সুস্থ হওয়ার পরও কয়েক সপ্তাহ পর্যন্ত অবসাদ ও ঘুম ঘুম ভাব থাকতে পারে। আবার রাতে ভালোভাবে ঘুম না হওয়া বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যায় ঘুমের সময় বারবার শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হলে দিনের বেলায় অতিরিক্ত তন্দ্রা দেখা দিতে পারে।

এ ছাড়া অতিরিক্ত ওজন, মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এমন হতে পারে। বিশেষ করে অ্যালার্জি, ঠান্ডা, ব্যথানাশক বা উদ্বেগ কমানোর কিছু ওষুধ ঘুমের প্রবণতা বাড়িয়ে দিতে পারে।

যেসব লক্ষণ দেখা দিতে পারে

অতিরিক্ত ঘুম ঘুম ভাবের সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন, সবসময় ক্লান্ত লাগা, মাথাব্যথা বা মাথা ঝিমঝিম করা, খিটখিটে মেজাজ, মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া এবং কর্মক্ষমতা হ্রাস পাওয়া।

সমস্যা কমাতে যা করবেন

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। পর্যাপ্ত সময় ঘুমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, দীর্ঘক্ষণ একটানা বসে না থাকা, স্ক্রিনের সামনে কম সময় কাটানো, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুললে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়। পাশাপাশি ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি বা লিভারের রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। কোনো ওষুধ খাওয়ার পর অতিরিক্ত ঘুম পেলে সেটিও চিকিৎসককে জানানো উচিত।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ, ভাইরাসজনিত অসুস্থতা বা কিছু ওষুধের কারণে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ঘুম ঘুম ভাব থাকতে পারে। তবে যদি দুই থেকে চার সপ্তাহের বেশি সময় ধরে এ সমস্যা স্থায়ী হয়, স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটায় বা এর সঙ্গে অন্য শারীরিক উপসর্গ যুক্ত হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ নির্ণয় করে সময়মতো চিকিৎসা শুরু করলে জটিলতা এড়ানো সম্ভব।

পেটের মেদ কমাতে গ্রিন টির পাশাপাশি যেসব খাবেন

অনলাইন ডেস্ক
পেটের মেদ কমাতে গ্রিন টির পাশাপাশি যেসব খাবেন
ফাইল ছবি

পেটের মেদ নিয়ে অনেকেই নাজেহাল থাকেন। তারা বিভিন্ন উপাদান খেয়ে থাকেন যার মধ্যে গ্রিন টি অন্যতম। তবে শুধু গ্রিন টি নয়, পেটের মেদ কমাতে প্রতিদিনের খাবারে এই ৭ উপাদান রাখার পরামর্শ দিয়েছেন ভারতের পুষ্টিবিদ লাভনীত বাত্রা। এনডিটিভির এক প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।

অনেকেই মনে করেন, পেটের মেদ কমাতে গ্রিন টি-ই সবচেয়ে কার্যকর পানীয়। কিন্তু শুধুমাত্র একটি পানীয়ের ওপর নির্ভর করে দ্রুত ওজন বা পেটের চর্বি কমানো সম্ভব নয়। পুষ্টিবিদ লাভনীত বাত্রা জানিয়েছেন, স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হলে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাবার নির্বাচন এই তিনটির সমন্বয় জরুরি। তাই শুধু গ্রিন টি নয়, দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকটি প্রাকৃতিক উপাদান রাখলে মেটাবলিজম ও হজমশক্তি ভালো হয়। এবং এই উপাদানগুলো ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। যে ৭টি উপাদান খাদ্যতালিকায় রাখবেন- 

  • জিরা

লাভনীত বাত্রার মতে, জিরা শরীরের বিপাকক্রিয়া বাড়াতে এবং পেটের মেদ কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে। এক চা-চামচ জিরা রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করতে পারেন। চাইলে পাঁচ মিনিট ফুটিয়ে হালকা গরম অবস্থায়ও খাওয়া যেতে পারে।

  • মেথি দানা

মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এক চা-চামচ মেথি রাতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করার পাশাপাশি ভেজানো দানাগুলোও চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।

  • জোয়ান

জোয়ান হজমে সহায়তা করে এবং পেট ফাঁপার সমস্যা কমাতে ভূমিকা রাখে। খাবারের পর জোয়ান চিবিয়ে খাওয়া বা জোয়ান ফুটিয়ে গরম পানি পান করা উপকার পাবেন।

  • দারুচিনি

দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক করে। আধা চা-চামচ দারুচিনি গরম পানি, চা অথবা পোরিজের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

  • হলুদ

হলুদ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। লাভনীত বাত্রা বলেন, সকালে কুসুম গরম পানির সঙ্গে তাজা হলুদ, সামান্য গোলমরিচ ও অল্প ঘি মিশিয়ে খেলে শরীরে হলুদের কার্যকর উপাদান ভালোভাবে শোষিত হতে পারে।

  • মৌরি

মৌরি হজমশক্তি উন্নত করতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। খাবারের পর এক চা-চামচ মৌরি চিবিয়ে খাওয়া বা সারাদিন মৌরির পানি পান করা যেতে পারে।

  • ত্রিফলা

ত্রিফলা লিভার সুস্থ রাখতে এবং চর্বির বিপাকে সহায়ক হতে পারে। শুরুতে আধা চা-চামচ ত্রিফলা গুঁড়ো কুসুম গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খাওয়ার পরামর্শ দিয়েছেন লাভনীত বাত্রা। পরে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো যেতে পারে।

এই উপাদানগুলো স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে উপকারী হতে পারে। তবে এগুলোর কোনোটি খেলেই যে পেটের মেদ কমে যাবে এমন নয়। সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনধারাই ওজন নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়। একই সঙ্গে সবার শরীর এক নয় তাই চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে আলাপ করে কোন উপাদান আপনার জন্য ভালো বা আপনি খেতে পারেন সেটা জেনে নেয়াই ভালো।

ইফতারে ঝটপট বানিয়ে নিন ফ্রুট সালাদ | কালের কণ্ঠ