• ই-পেপার

এসিআই লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যেভাবে করবেন আবেদন

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
সংগৃহীত ছবি

সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১২ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এ ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী এ পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

জনবল নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন

অনলাইন ডেস্ক
জনবল নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন
সংগৃহীত ছবি

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগকারী প্রতিষ্ঠান : জাতীয় পেনশন কর্তৃপক্ষ

১। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সিজিপিএতে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন : ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

২। নিরীক্ষক
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন : ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৩। ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন : ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৪। হিসাবরক্ষক
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক।
বেতন : ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৫। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬। ড্রাইভার
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৭। অফিস সহায়ক
পদ সংখ্যা : ৮টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২৬ জুলাই, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ

অনলাইন ডেস্ক
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ
সংগৃহীত ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর অধীন দপ্তরসমূহে ৭ ক্যাটাগরিতে ৫৭৫ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে অনলাইনে এসব পদের জন্য আবেদন করা যাবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

১। অডিটর
গ্রেড : ১১ (১২,৫০০ - ৩০,২৩০/-)
পদ : ৩৭৮টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় এমএস অফিস 
অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হইবে।

২। কম্পিউটার অপারেটর
গ্রেড : ১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
পদ : ০২টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৩। জুনিয়র অডিটর
গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
পদ : ৯২টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৪। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
পদ : ০৪টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৫। ড্রাইভার
গ্রেড : ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
পদ : ০২টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৬। সর্টার
গ্রেড : ১৯ (৮,৫০০ - ২০,৫৭০/-)
পদ : ৪০টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭। অফিস সহায়ক
গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০/-)
পদ : ৫৭টি
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা

সব প্রার্থীর ক্ষেত্রেই ০১-০৭-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক-এর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নং: ০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-১২৩, তারিখ : ২৭ ডিসেম্বর, ২০২১খ্রি. এর
প্রেক্ষিতে ‘ইতিপূর্বে আবেদনকারীকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।’

যেভাবে আবেদন করবেন

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ https://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। বিস্তারিত দেখুন হিসাব মহানিয়ন্ত্রকের ওয়েবসাইটে

আবেদনের সময়সীমা

০৬/০৮/২০২৬ খ্রি. সকাল ১০টা থেকে ২৭/০৮/২০২৬ খ্রি. বিকাল ৪:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

জনবল নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

অনলাইন ডেস্ক
জনবল নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
সংগৃহীত ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে প্রায় ১ হাজার ৪৬০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম : মিটার রিডার কাম-মেসেঞ্জার

লোকবল নিয়োগ : ১ হাজার ৪৬০ জন (কম/বেশি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

চাকরির ধরন :  চুক্তিভিত্তিক।

বেতন-ভাতা : ১৪,৭০০ টাকা।

বয়সসীমা : ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২১ জুলাই ২০২৬

এসিআই লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যেভাবে করবেন আবেদন | কালের কণ্ঠ