• ই-পেপার

শাহজালালে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ ২ জন গুলিবিদ্ধি হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে। এ ছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মতিঝিলে বিস্ফোরণে এক পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক
মতিঝিলে বিস্ফোরণে এক পথচারী আহত

রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাম চোখে আঘাত পেয়েছেন।

আহত অবস্থায় মিরাজের বন্ধু শামছুল হক তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে নেওয়া হয়।

শামছুল হক জানিয়েছেন, দুই বন্ধু রাজধানী মার্কেট থেকে কেনাকাটা করে রিকশায় মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে গিয়ে নামার পর হঠাৎ একটি শব্দ শুনতে পান। পরক্ষণেই কিছু একটা এসে মিরাজের চোখে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সেখানে কোনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে এই পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপর পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা পাওয়া যায়।

কদমতলীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
কদমতলীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢামেকে ভর্তি
ফাইল ছবি

রাজধানীর কদমতলী এলাকায় পূর্বশত্রুতা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় সামসুউদ্দিন খান (৫৫) নামের স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে কদমতলীর মাতুয়াইল মেডিক্যাল রোডের শামীমবাগ কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।

আহত সামসুউদ্দিন খান ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মাতুয়াইল মেডিক্যাল ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজনীতি ছাড়াও তিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।

জানা যায়, দুপুরে বাসা থেকে বের হয়ে শামীমবাগ কালভার্ট এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী শামীম, ইমরান ও রাকিবসহ (২৭) কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আহতের স্ত্রী শামসুন্নাহার মুন্নি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী রাজনীতি ও হাউজিং ব্যবসার পাশাপাশি এলাকায় অন্যায়ের প্রতিবাদ করতেন। স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী শামীম দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এর আগে আমাদের রড-সিমেন্টের দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল তারা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত বিএনপি নেতাকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।