• ই-পেপার

কদমতলীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢামেকে ভর্তি

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে এই পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপর পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা পাওয়া যায়।

নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
সংগৃহীত ছবি

নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনের এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেল পরিদর্শক মো. ফজলুল হককে আহ্বায়ক এবং গাজীপুরে কর্মরত পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞাকে সদস্যসচিব করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক ও বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই ঢাকার শান্তিনগরে স্কাই ভিউ রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সদস্যদের এবং মোবাইল ফোনের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জেলা থেকে পরিদর্শক এবং উপপরিদর্শকদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়। 

৪১ সদস্যবিশিষ্ট এই কমিটি অ্যাসোসিয়েশনের কার্যক্রমে গতিশীল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
 

রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে। 

আহত পুলিশের ওই কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশনে শাখায় কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি। পরে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আহত পুলিশ কর্মকর্তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। তার পুরো পিঠ জুড়েই ক্ষত তৈরি হয়েছে।

তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।

সাভারে আগুনে দগ্ধ দম্পতি বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
সাভারে আগুনে দগ্ধ দম্পতি বার্ন ইনস্টিটিউটে ভর্তি
সংগৃহীত ছবি

ঢাকার সাভারে একটি বাসায় আগুন লেগে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—ভিশন গার্মেন্টসের কর্মী মো. কায়সার (২৮) এবং ইন্টারনেট গার্মেন্টসের কর্মী তার স্ত্রী রুবী আক্তার (২৪)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে সাভার থানাধীন মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকায় স্থানীয় নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। কায়সারের শরীরের শতভাগ এবং রুবী আক্তারের ৮৮ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাড়ির মালিক নূর মোহাম্মদ জানান, রাতে ঘুমানোর আগে তারা ঘরে মশার কয়েল জ্বালিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ধোঁয়া দেখে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যাওয়ায় তারা বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ওই বাসায় গ্যাসের চুলা ছিল না। রান্নার কাজ অন্য একটি স্থানে করা হতো। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ কায়সার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের মো. সিমান শেখের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই সেমিপাকা দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।