• ই-পেপার

ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা জানাল অধিদপ্তর

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
 

শুক্রবার বায়তুল মোকাররমে বয়ান করবেন সাজ্জাদ নোমানী

বাসস
শুক্রবার বায়তুল মোকাররমে বয়ান করবেন সাজ্জাদ নোমানী

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামীকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থানরত এ আলেম বিশ্বের ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন।

আগামী শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।

আল্লামা সাজ্জাদ নোমানী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত। তিনি মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

রাজধানীর পল্টন থেকে যুবক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন থেকে যুবক নিখোঁজ, থানায় জিডি
মো. স্বপন মিয়া। ছবি : সংগৃহীত

‎রাজধানীর পল্টন এলাকা থেকে মো. স্বপন মিয়া (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে তার পরিবার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

‎নিখোঁজ স্বপন মিয়া কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ নসরুদ্দি গ্রামের বাসিন্দা। তার পিতা মোস্তাক মিয়া এবং মাতা শাহানারা বেগম।

‎পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে পল্টন থানাধীন সাব্বির টাওয়ারের সামনে থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।


‎এ ঘটনায় পরিবারের সদস্যরা পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও স্বপন মিয়ার সন্ধান পেলে দ্রুত জানানোর আহ্বান জানিয়েছেন।

‎কেউ যদি মো. স্বপন মিয়ার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তার ভাই রিপন হোসেনের মোবাইল নম্বর ০১৭৫৮-২৭১২৪৮-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

লালবাগে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
লালবাগে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকার একটি বাসা থেকে মো. সুমন (৪০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

লালবাগ থানা-পুলিশ জানায়, আজ সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ শহীদ নগরের ওই বাসায় যায়। সেখানে ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার উপপরিদর্শক মতিউর রহমান বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কয়েক দিন আগে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল।

সূত্রে জানা গেছে, নিহত সুমনের বাবার নাম মৃত মোয়াজ্জেম। তিনি শহীদ নগরের ওই বাসায় স্ত্রী কোকিলা বেগম ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।