• ই-পেপার

দাম্পত্য কলহ

তুরাগে আছাড় মেরে শিশুকন্যাকে হত্যা, বাবা গ্রেপ্তার

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তার মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা পরিষ্কারের কাজ চলাকালে ডুবুরি মো. সাদিক নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী (নেভি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।

দিনভর যৌথ অভিযান চালানোর পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আরিচা স্থল-কাম নদী ফায়ার স্টেশন, মানিকগঞ্জে (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন) কর্মরত ডুবুরি মেরাজ আলী নিখোঁজ সাদিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, মো. সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তিনি ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিও অর্জন করেছিলেন।

ঢাকায় বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল

অনলাইন ডেস্ক
ঢাকায় বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
সংগৃহীত ছবি

নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়।

রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির অভ্যর্থনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে।

এতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। রথ থেকে প্রসাদস্বরূপ ভক্তদের বিভিন্ন ফলমূল বিতরণ করা হয়। এর আগে আলোচনা অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ‘অগ্নিহোত্র যজ্ঞ’ করা হয়।

প্রতিবারের মতো এবারও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) এই রথযাত্রার আয়োজন করে। নানা আয়োজনে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হবে।

উদযাপনের নবম দিন ২৪ জুলাই (শুক্রবার) উল্টোরথ যাত্রা শুরু হবে। ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথে পুনরায় ইসকনের স্বামীবাগ আশ্রমে রথযাত্রার সমাপ্তি ঘটবে।

মাঝের দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বামীবাগ আশ্রমে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে- মহাপ্রসাদ বিতরণ, জগন্নাথ লীলামৃত, শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ, কীর্তন মেলা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়নসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

এদিকে রথযাত্রা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বিদ্যালয়ের বাথরুমে অজ্ঞান হয়ে আটকে পড়া এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ এক নারীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম নীরব বিশ্বাস (১৪)। সে উত্তর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটে নিগার সুলতানা নামের এক কলার ডিএমপির যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। 
তিনি জানান, উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে এক ছাত্র আটকা পড়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

৯৯৯ কল সেন্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানায়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং উদ্ধারকাজের সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ওই বিদ্যালয়ে পৌঁছায়। তারা বাথরুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় ভেতরে পড়ে থাকা শিক্ষার্থী নীরব বিশ্বাসকে উদ্ধার করে। পরে জানা যায়, সে বাথরুমের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল।

এ বিষয়ে উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত দরজা ভেঙে ভেতরে থাকা শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

নিজস্ব প্রতিবেদক
পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

রাজধানীর পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিডি ক্লিন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে সংগঠনটির কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

সভায় বিডি ক্লিনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরো বিস্তৃত করতে তিনি সরকারের সহযোগিতা চান।