• ই-পেপার

কালের কণ্ঠ পরিদর্শনে মালয়েশিয়ান হাইকমিশনার

ডিএমপির ৬ ডিসিকে বদলি

অনলাইন ডেস্ক
ডিএমপির ৬ ডিসিকে বদলি

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে বদলি করে ট্রাফিক-মতিঝিল বিভাগে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী; তিনি ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে যোগ দেবেন।

অন্যদিকে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক-উত্তরা বিভাগে কর্মরত মো. আনোয়ার সাঈদকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে।

এ ছাড়া গোয়েন্দা-গুলশান বিভাগের মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া অপর কর্মকর্তা মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার ঢাকার বেশ কয়েকটি এলাকার দোকানপাট এবং একাধিক জনপ্রিয় মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। তা না হলে গন্তব্যে গিয়ে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হতে পারে।

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওরান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার অধিকাংশ দোকানপাট মঙ্গলবার বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটির কারণে বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওরান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা বন্ধ থাকবে।

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণখান এলাকায় দুই বছর বয়সী এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে শিশুটির মামা জানান, শিশুটির মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। দুপুরে দুই বছরের ওই কন্যাসন্তানকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। এর প্রায় দুই ঘণ্টা পর কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তানকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, ঘটনার সময় পাশের কক্ষের কিরন নামে ১০ বছর বয়সী এক শিশু ভুক্তভোগী শিশুটিকে কোলে নিয়ে রেখেছিল। তখন শিশুটি অনবরত কাঁদছিল।

নির্যাতনের শিকার শিশুটি পরে ইশারা-ইঙ্গিতে তার মাকে জানায়, ওই ছেলেটি তার প্যান্ট খুলেছিল। এর বেশি কিছু সে গুছিয়ে বলতে পারেনি। শিশুটির মা প্রথমে ভেবেছিলেন শিশুটি হয়তো প্রস্রাব করেছে, কারণ তার প্যান্ট ভেজা ছিল। কিন্তু পরে প্যান্ট খুলতে গিয়ে তিনি দেখেন যে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে।

গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে গাইনি বিভাগে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আশরাফী ইয়াসমিন জানান, শিশুটিকে যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তার যৌনাঙ্গে ক্ষত পাওয়া গেছে এবং ভেতরের অংশ ছিঁড়ে গেছে।

ডা. আশরাফী ইয়াসমিন আরও বলেন, ‘আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। সে কিছুটা সুস্থ হলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ ওসিসি কর্তৃপক্ষ গ্রহণ করবে।’

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল আলীম (৪৮) নামের এক ব্যবসায়ী অচেতন হয়েছেন। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

সোমবার (৬ জুলাই) দুপুরে গুলিস্তান পুলিশ বক্সের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রথমে আজগর আলী হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল আলীমের ভাগ্নে মোস্তফা জানান, তার মামা একটি লিফট কম্পানিতে কাজ করতেন। সম্প্রতি তিনি নিজে ব্যবসা শুরু করেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শনিরআখড়া জাপানি বাজার এলাকার বাসা থেকে ব্যাবসায়িক কাজে এক লাখ টাকা নিয়ে বের হন। পরে খবর পান, তিনি গুলিস্তান পুলিশ বক্সের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুল আলীম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোরা পুকুরিয়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শনিরআখড়া এলাকায় বসবাস করতেন।