• ই-পেপার

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণখান এলাকায় দুই বছর বয়সী এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে শিশুটির মামা জানান, শিশুটির মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। দুপুরে দুই বছরের ওই কন্যাসন্তানকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। এর প্রায় দুই ঘণ্টা পর কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তানকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, ঘটনার সময় পাশের কক্ষের কিরন নামে ১০ বছর বয়সী এক শিশু ভুক্তভোগী শিশুটিকে কোলে নিয়ে রেখেছিল। তখন শিশুটি অনবরত কাঁদছিল।

নির্যাতনের শিকার শিশুটি পরে ইশারা-ইঙ্গিতে তার মাকে জানায়, ওই ছেলেটি তার প্যান্ট খুলেছিল। এর বেশি কিছু সে গুছিয়ে বলতে পারেনি। শিশুটির মা প্রথমে ভেবেছিলেন শিশুটি হয়তো প্রস্রাব করেছে, কারণ তার প্যান্ট ভেজা ছিল। কিন্তু পরে প্যান্ট খুলতে গিয়ে তিনি দেখেন যে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে।

গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে গাইনি বিভাগে ভর্তি করেন।

‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬

‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন–শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।

পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশে বালুর মাঠে ‘উগ্রবাদী সংগঠনের’ কিছু ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রশিক্ষণ নিতে’ জড়ো হয়েছে। পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কী কারণে জড়ো হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেনি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত।

পরে একই দিন সকালে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তার ৬ জনকে আদালতে নিয়ে আসে পুলিশ। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের এজলাসে তোলা ও শুনানি শেষে নিয়ে যাওয়া হয়।

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩

অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৬০টি মামলা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে।
 

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

অনলাইন ডেস্ক
ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।

এর আগে, চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদ ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। সম্প্রতি তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। মোহাম্মদ ওসমান গনি তারই স্থলাভিষিক্ত হয়েছেন।