• ই-পেপার

সিগারেটে আগুন ধরাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীতে বাস উল্টে হেলপারের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীতে বাস উল্টে হেলপারের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাসের দুই যাত্রী আহত হন।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখনো চিকিৎসাধীন।

নিহত হেলপার মোহাম্মদ রফিক (৩৫) ময়মনসিংহ সদরের নুর আলমের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন—মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল বলেন, সকাল ৬টার দিকে মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওই বাসের চালকের সহকারী মোহাম্মদ রফিকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

রামপুরা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
রামপুরা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে তৌশিফ শাহরিয়ার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

 

তৌশিফের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামে, তিনি আব্দুল জলিলের ছেলে। রামপুরার বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

শিক্ষার্থীর মা শামীমা আক্তার বলেন, তৌশিফ আমার একমাত্র ছেলে। সকালে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। কিন্তু তৌশিফের কোনো সাড়াশব্দ না পেয়ে তার রুমে গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

আরো পড়ুন

প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

 

তিনি আরো বলেন, কেন বা কী কারণে আমার ছেলে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

 

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন

রাজধানীর উত্তরা পূর্ব থানার বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় আহত আব্দুল হাই ব্যাপারী (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি এএনএক্স নামের একটি বায়িং হাউসে চাকরি করতেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এপিবিএন সংলগ্ন পেট্রল পাম্প এলাকায় গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন।

আরো পড়ুন
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

 

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান।

এসব তথ্য জানিয়েছেন নিহতের ছেলে ফয়সাল আহাম্মেদ।

আরো পড়ুন
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

 

তিনি বলেন, আমার বাবা আসলে কোন গাড়িতে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে জানাতে পারেননি উদ্ধারকারী পথচারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরো পড়ুন
যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

 

নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও থানা উত্তর নৌপাড়া গ্রামের মৃত হালিম উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে থাকতেন। পরিবার থাকে গ্রামে।

রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

মহাখালী আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে বাসটি উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও দুই যাত্রী।

আজ শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে সময় বনানী থানাধীন মহাখালী আমতলী থেকে ১০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম (৩৫) ভাটি বাংলা পরিবহনের বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রনির (২৫) ও মো. ফিরোজ (৪০) নামের দুই যাত্রী।

তেজগাঁও ফায়ার স্টেশনেরকর্মী মোস্তফা কামাল বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ভাটি বাংলা পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫৯৪৪১ নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালী আমতলী এলাকায় আয়ারল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে হেল্পার ও যাত্রীসহ ৩ আহত হয়।

পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। পরে খবর পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃত দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।