• ই-পেপার

রাজধানীতে বাস উল্টে প্রাণ গেল হেল্পারের, আহত দুই যাত্রী

বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন

রাজধানীর উত্তরা পূর্ব থানার বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় আহত আব্দুল হাই ব্যাপারি (৬৫) নামের একজন মারা গেছেন। তিনি এএনএক্স নামের একটি বায়িং হাউজে চাকরি করতেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন।

আরো পড়ুন
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

 

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান।

এ সব তথ্য জানিয়েছেন নিহতের ছেলে ফয়সাল আহাম্মেদ।

আরো পড়ুন
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

 

তিনি বলেন, আমার বাবা আসলে কোন গাড়িতে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে জানাতে পারেননি উদ্ধারকারী পথচারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরো পড়ুন
যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

 

ময়মনসিংহ গফরগাঁও থানাউত্তর নৌপাড়া গ্রামের মৃত হালিম উদ্দিন ব্যাপারীর ছেলে। বর্তমানে তিনি থাকতেন উত্তরা ৯ নম্বর সেক্টরে। পরিবার থাকে গ্রামে।

দারুসসালামে এসএসসি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
দারুসসালামে এসএসসি শিক্ষার্থীকে ছুরিকাঘাত
সংগৃহীত ছবি

রাজধানীর দারুসসালামে ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দারুসসালামের মিরপুর শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের মাঠে এ ঘটনা ঘটে।

আহত মহসিন চাঁদপুর আলগি বাজার থানার দক্ষিণ আলগী গ্রামের নুর আলামিনের ছেলে। সে শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং দারুসসালামে পরিবারের সঙ্গে থাকত। 

আহতের স্বজনরা জানিয়েছেন, মহসিন দুপুরে নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেনি। বিকেলে মাঠে বসে থাকা অবস্থায় তার সমবয়সী ১০-১২ জন যুবক এসে তাকে মারধর করতে থাকে, একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তবে ছুরিকাঘাতের কারণ সম্পর্কে জানাতে পারেনি স্বজন ও পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢামেকের জররি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল।

আরো পড়ুন
কোরআনের বর্ণনায় হজ কবুল হওয়ার ১০ আলামত

কোরআনের বর্ণনায় হজ কবুল হওয়ার ১০ আলামত

 

যেসব মার্কেট বন্ধ থাকবে
ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া গরমের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।