• ই-পেপার

বারান্দার চালে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, যুবকের মৃত্যু

ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজিব গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজিব গ্রেপ্তার
গ্রেপ্তার ডা. ইসমাঈল আল রাজিব

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

তিনি জানান, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন। ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান। ডা. ইসমাঈল আল রাজিব মাদকাসক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত ছিলেন। এ কারণে অতীতেও তাকে অপসারণের দাবি উঠেছিল। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালে স্টাফদের মাধ্যমে জানতে পেরেছি, হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছে। পুলিশের তদন্তে জানা যাবে অভিযোগ সত্য নাকি মিথ্যা। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তিনি দোষী সাব্যস্ত হবেন জানান তিনি।

নারী নির্মাণ শ্রমিককে হত্যার পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নারী নির্মাণ শ্রমিককে হত্যার পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নয়নী রাজবংশী নামে এক নারী নির্মাণ শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর খুনি ওই নারীকে ধর্ষণ করেন বলে পুলিশ জানিয়েছেন।

এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশ রবিউল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার সাত দিনের রিমান্ড আবেদন করে রবিউলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রবিউল।

মির্জাপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট সাগর তালুকদার তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম নিশ্চিত করেছেন। নয়নী রাজবংশী মির্জাপুর পৌর এলাকার আন্ধরা গ্রামের মরণ রাজবংশীর স্ত্রী। 

পুলিশ সূত্র জানায়, জানু নামের রাজমিস্ত্রির এক সর্দারের সঙ্গে নয়নী রাজবংশীর পরকীয়া চলছিল। এক দিন নয়নী এবং জানুর দৈহিক মিলনের বিষয়টি রবিউল দেখে ফেলেন। রবিউল ও নয়নী রাজবংশী এক সঙ্গে ঢালাই কাজে হেলপার হিসেবে কাজ করতেন। এর মধ্যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে উঠে। রবিউল মাঝে মধ্যে নয়নী রাজবংশীর বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি রবিউলের স্ত্রী মিম ভালোভাবে না নিয়ে সন্দেহ করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকত।

গত কোরবানির ঈদের আগের দিন রবিউলের স্ত্রী বাবার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটী গ্রামে চলে যান। এরপর তিনি আর স্বামীর বাড়িতে ফেরেননি। এই ক্ষোভে রবিউল নয়নী রাজবংশীর ওপর ক্ষুব্ধ হন এবং সুযোগ খুঁজতে থাকেন। গত ২১ জুলাই (মঙ্গলবার) রাত ১১টার দিকে রবিউল নয়নীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে নয়নীকে নিয়ে পুষ্টকামুরী দক্ষিণপাড়ায় কাদের মিয়ার বাড়িতে নিয়ে দৈহিক মিলনের চেষ্টা চালায়। নয়নী এতে বাধা দিলে রবিউল তার বলে বুকের ওপর চরে বসে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার পর ধর্ষণ করে। এর কিছুক্ষণ পর ওই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর পারে ঝোপের মধ্যে মরদেহ ফেলে দেয় বলে স্বীকারোক্তিতে উল্লেখ করেন। রবিউল এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

গত মঙ্গলবার রাতে এবং পরের দিন বুধবার নয়নী বাড়িতে না ফেরায় তার মেয়ে টুম্পা রাজবংশী (৩০) রবিউলকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ রবিউলকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করলে নয়নীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তার স্ত্রী চলে যায়। এই রাগে রবিউল কৌশলে নয়নীকে ডেকে নিয়ে দৈহিক মিলনের চেষ্টা চালায়। এতে সে বাধা দিলে শ্বাসরোধ করে হত্যার পর কাদের মিয়ার বাড়ির পাশে লৌহজং নদীতে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত দেড়টার দিকে নয়নী রাজবংশীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ও মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম জানান, রবিউল নয়নীকে হত্যার পর ধর্ষণের কথা মির্জাপুর আমলী আদালতের বিচারক সাগর তালুকদারের কাছে ১৬৪ ধারায় স্বীকার করেছেন।

কমলগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনের উৎসব

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
কমলগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনের উৎসব
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথকভাবে দুটি উল্টো রথযাত্রা বের করা হয়। নারী, পুরুষ ও শিশু ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রা দুটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী প্রাঙ্গণে রথযাত্রার তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুমন দের সঞ্চালনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু এবং রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষণ রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব, সাধারণ সম্পাদক অলক দেবসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় ভক্তরা হরিনাম সংকীর্তন, ঢাক-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করেন। রঙিন সাজে সজ্জিত রথের সঙ্গে হাজারো ভক্ত পদযাত্রায় অংশ নেন। শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ শোভাযাত্রা উপভোগ করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বক্তারা বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। প্রতিবছরের মতো এবারও উৎসবটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর উল্টো রথযাত্রা বা ‘বাহুদা যাত্রা’র মাধ্যমে তাঁরা পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই কমলগঞ্জে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে।

সাটুরিয়ায় রান্নার জ্বালানি রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়ায় রান্নার জ্বালানি রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে নিজ বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরগজ দক্ষিণপাড়া ইয়াকুব মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে লাভলু মোল্লার বসতবাড়ির রান্নাঘরে লাকড়ি রাখার সময় ওপরে থাকা ঝার ফ্যানের তার ছিড়ে লাভলু মোল্লার বুকে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় তখন তাহার ছেলে আবির মোল্লা (১৪) দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে লাভলু মোল্লাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।