• ই-পেপার

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯

অনলাইন ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, মামলা ৪৯
সংগৃহীত ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, মিরপুর বিভাগে ১২৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন ও গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা,  ১০০ বোতল এস্কাফ সিরাফ ও  নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস লিকেজজনিত পুরনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

আজ সোমবার তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানিয়েছে তিতাস।

এতে বলা হয়েছে, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমণ্ডি, ঢাকা এলাকায় লাইন পরিবর্তন ও প্রতিস্থাপন করা হবে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল-আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া

অনলাইন ডেস্ক
ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

ঢাকা মহানগরে নির্ধারিত নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রবিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। 

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে ডিএমপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন।

ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীকে আরো উন্নত ও মানসম্মত ট্রাফিকসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া | কালের কণ্ঠ