• ই-পেপার

বিএনপি-জামায়াতের পৃথক সমাবেশ, লোকে লোকারণ্য পল্টন

রাজধানীর যেসব এলাকার শনিবার দোকান ও মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
রাজধানীর যেসব এলাকার শনিবার দোকান ও মার্কেট বন্ধ

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গিয়ে দেখা যায় সেখানকার মার্কেট ও দোকানপাট বন্ধ। নিয়মিত সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে এসব এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

জেনে নিন শনিবার (২৫ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যে সব এলাকার দোকান
যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, শ্যামবাজার, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জয়কালী মন্দির, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যে সব মার্কেট
গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার এলাকার মার্কেট বন্ধ থাকবে।

মিরপুরে আড্ডার মধ্যে গুলি, যুবদল কর্মী নিহত, আহত ২

অনলাইন ডেস্ক
মিরপুরে আড্ডার মধ্যে গুলি, যুবদল কর্মী নিহত, আহত ২
এ জায়গায় গোলাগুলির ঘটনাটি ঘটে। ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরের ১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ২ জন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

ইউসুফ কাফরুল থানার যুবদল কর্মী ছিলেন। বরিশাল উজিরপুরের মৃত শাহজাহানের ছেলে তিনি। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।

আহতরা হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। পিরোজপুর নাজিরপুরের হুগলাবনিয়া গ্রামের বাসিন্দা ইয়াসিন সরদারের ছেলে নালাম সরদার। তিনি ফুটপাতে কাঁচামাল বিক্রি করেন। তার মাথার ডান পাশে গুলি লেগেছে। অপর আহত মনির মাদারীপুর শিবচরের বাসিন্দা মালেক শিকদারের ছেলে। তিনি কাপড় ব্যবসা করেন ফুটপাতে। তার বাম পায়ে গুলি লেগেছে। তারা ঢামেকে চিকিৎসাধীন।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফের মৃত্যুর তথ্য জানান। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা-পুলিশ যৌথভাবে কাজ করছে।

শাহজালালে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা প্রায় ১২ কেজি উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী টার্মিনালের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে তার ট্রলি ব্যাগ থেকে ২১টি প্যাকেটে লুকিয়ে রাখা ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি দল শুক্রবার দুপুরে বিমানবন্দরে অবস্থান নেয়। এসময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং পাস এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহৃত একটি ওপ্পো স্মার্টফোন। গ্রেপ্তার জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির পরিদর্শক শাহরিয়া শারমিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশপথে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।

মতিঝিলে বিস্ফোরণে এক পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক
মতিঝিলে বিস্ফোরণে এক পথচারী আহত

রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাম চোখে আঘাত পেয়েছেন।

আহত অবস্থায় মিরাজের বন্ধু শামছুল হক তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে নেওয়া হয়।

শামছুল হক জানিয়েছেন, দুই বন্ধু রাজধানী মার্কেট থেকে কেনাকাটা করে রিকশায় মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে গিয়ে নামার পর হঠাৎ একটি শব্দ শুনতে পান। পরক্ষণেই কিছু একটা এসে মিরাজের চোখে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সেখানে কোনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

বিএনপি-জামায়াতের পৃথক সমাবেশ, লোকে লোকারণ্য পল্টন | কালের কণ্ঠ