• ই-পেপার

জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

তিন মাসে বাড়ল ২ হাজার ২০৯ কোটিপতি

অনলাইন ডেস্ক
তিন মাসে বাড়ল ২ হাজার ২০৯ কোটিপতি

তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি। 

প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। গেল বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্টসংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের উদ্দেশে কয়েকটি নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, একজন বি-২ ভিসা আবেদনকারীকে চিকিৎসা, সংশ্লিষ্ট সব খরচ এবং ওই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।

দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনও আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

দূতাবাস নির্দেশনায় বলছে, মেডিক্যাল ভিসা আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কী কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। একইসঙ্গে একজন মার্কিন চিকিৎসকের সম্মতি লাগবে যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচ সম্পর্কে ধারণা দেবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসা খরচ এবং বসবাসের খরচের সামর্থ্য থাকার প্রমাণ দিতে হবে।

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা  উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, উপকূলে সতর্কতা

অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, উপকূলে সতর্কতা
ফাইল ছবি

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সব সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

এতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।