• ই-পেপার

গোপালগঞ্জ

পুকুরে ভাসছিল পুলিশ কর্মকর্তার নিথর দেহ, আটক ২

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২১০৫, বহিষ্কার ৫

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২১০৫, বহিষ্কার ৫
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও ৩টি বিষয়ে ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৩টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি কেন্দ্রে মোট ৭২ হাজার ২৬৪ জন শিক্ষার্থীর ৭০ হাজার ১৫৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। অবশিষ্ট ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৯১ শতাংশ।

তিনি আরো জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ৭০৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০১ জন, চাঁদপুরে ১২৮ জন, ফেনীতে ১৮২ জন, নোয়াখালীতে ৫৭২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলায় এক জন, নোয়াখালীতে তিন জন এবং ফেনীতে এক জনসহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

সাতক্ষীরার আ. লীগ নেতা নজরুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সাতক্ষীরার আ. লীগ নেতা নজরুল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার বেলা ১২টার দিকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক।

ডিবি প্রধান বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আজাদ হোসেন, মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন ও মমতাজ আলী। এরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয়রা। 

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম মনিরুজ্জামান বলেন, ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলা করেছেন। মামলার পর এজাহারভুক্ত আসামি আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন : মির্জা ফখরুল
ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)  বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘চলতি বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রী জানান, সরকার কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। এ ছাড়া রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।