• ই-পেপার

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়ন পেল নতুন নাম

বগুড়া প্রতিনিধি
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়ন পেল নতুন নাম
সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হয়েছে। গণশুনানির পর জেলা প্রশাসনের সমন্বয় সভায় নতুন নাম অনুমোদন করে প্রস্তাব (রেজুলেশন) আকারে লিপিবদ্ধ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘বেতগাড়ী ইউনিয়ন’, নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নাম ‘জগন্নাথপুর ইউনিয়ন’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নাম ‘রহবল ইউনিয়ন’ রাখা হয়েছে। তবে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম অপরিবর্তিত রয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রেজুলেশন পাসের পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৪ জুন জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন—মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম—গঠন করা হয়।

এর মধ্যে ‘মীরবাড়ি’ নামটি সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম এবং ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে মীর শাহে আলম নিজেও নাম পরিবর্তনের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের কাছে ডিও লেটার দেন।

এরপর গত ২১ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে প্রথম দফা এবং ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম ‘রহবল’ নির্ধারণে দ্বিতীয় দফা গণশুনানি অনুষ্ঠিত হয়।

বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়ন পেল নতুন নাম

বগুড়া প্রতিনিধি
বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়ন পেল নতুন নাম
ছবি : কালের কণ্ঠ

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নামকরণ হয়েছে। রবিবার (১৯ জুলাই) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করে প্রস্তাব (রেজল্যুশন) আকারে লিপিবদ্ধ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘বেতগাড়ী ইউনিয়ন’ করা হয়েছে। এ ছাড়া নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নতুন নাম ‘জগন্নাথপুর’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নতুন নাম ‘রহবল ইউনিয়ন’ করা হয়েছে।

এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রেজল্যুশন পাস হওয়ার পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১৪ জুন জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এর মধ্যে ‘মীরবাড়ি’ নামটি সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। আর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে আংশিক মিলে যাওয়ায় সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করে নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসককে ডিও লেটার দেন।

পরে গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রথম দফা এবং ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম ‘রহবল’ নির্ধারণের বিষয়ে দ্বিতীয় দফায় গণশুনানি অনুষ্ঠিত হয়।

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন (৩৯) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের শামসুল আলমের ছেলে। আহত অপর দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইমাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ

‘টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা’

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
‘টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা’
লাইভকারী খোরশেদ আলম। ছবি : ভিডিও থেকে নেওয়া।

গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে অনেক বেলা পর্যন্ত অফিসের তালাবদ্ধ। ভুক্তভোগীদের দুর্দশায় এক ভুক্তভোগী চলে আসেন ফেসবুক লাইভে। লাইভে এসে সেবার নামে ভোগান্তির চিত্র তুলে ধরেন। লাইভের শিরোনাম দেওয়া হয় কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে ‘টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা।’ লাইভ করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

ভিডিও থেকে জানা যায়, সকাল থেকে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে তালাবন্ধ। নানা বয়সী সেবাগ্রহীতাদের ভিড় পরিষদ কার্যালয়ের সামনে। সকাল ১০টায় জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম সেবা নিতে এসে সেবাগ্রহীতাদের ভিড় দেখেন। একসময় নিজের ফেসবুক লাইভে এসে তালাবদ্ধ রুম দেখান। লাইভে অনেক ভুক্তভোগীর বক্তব্য প্রচার করা হয়। সকাল সাড়ে ১০টার পর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিব অফিসে এসে লাইভে বক্তব্য দিতে দিতে অফিসে প্রবেশ করেন। লাইভকারীর বিভিন্ন প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে নানা কথা বলে তারা অফিসে প্রবেশ করেন।

ভিডিওতে লাইভকারীকে বলতে শোনা যায়, লাইভে আসার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তালাবদ্ধ অফিসের বিষয়টি জানালে নির্বাহী কর্মকর্তা তাকে লাইভ কেটে দেওয়ার অনুরোধ করে প্রশাসককে পাঠানোর কথা বলেন। এদিকে কিছুক্ষনের মধ্যেই ভিডিওটি কয়েক হাজার ভিউ হয়ে যায়। ফেসবুক পোস্টের কমেন্টে নানা ধরণের মন্তব্য দেখা যায়। শেয়ারও হয় অনেক।

এ বিষয়ে লাইভকারী খোরশেদ আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমিসহ জনগণের ভোগান্তি দেখে ফেসবুক লাইভে আসি। এই লাইভটি সেবাপ্রার্থীদের জন্য উপকার হবে আশা করি।’

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ কালের কণ্ঠকে বলেন, ‘সেবাপ্রার্থীদের কোনো সমস্যা হয়নি। বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে। এই ঘটনায় কম্পিউটার অপারেটরকে অনুপস্থিতির জন্য শোকজ করেছি।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘লাইভের বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। আমি শীঘ্রই যাব।’