• ই-পেপার

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধি
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

পাবনায় ছেলের সামনে বাবা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, মামলার এজাহারনামীয় প্রধান আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার (১০ জুন) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের আকমল খাঁর ছেলে মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক (৩৫) ও জাফরাবাদ গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮)।

এর আগে ৯ জুন নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা করেন।

আরো পড়ুন
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন মিন্টু মিয়া

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন মিন্টু মিয়া

 

বুধবার (১০ জুন) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, বুধবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি ও একটি গুলির খোসা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জানা গেছে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা এই দুইটি বাহিনীর আঞ্চলিক নেতা ও সদস্যদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। 

এই বিরোধের জের ধরে প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হত্যাকাণ্ডে এর বাইরে অন্য কোনো কারণ বা যোগসূত্র আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার জানান, এই মামলায় অজ্ঞাতনামা আসামি ৮ থেকে ১০ জন। মামলার তদন্তে প্রাপ্ত ও হত্যায় জড়িত অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামে আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রাখতে গিয়েছিলেন হোসেন আলী (৫৫)। মাদরাসার গেটে পৌঁছামাত্র ছেলের সামনেই হোসেন আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


 

ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনে স্থান পরিদর্শনে গেছে প্রতিনিধিদল

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনে স্থান পরিদর্শনে গেছে প্রতিনিধিদল
সংগৃহীত ছবি

ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল। 

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে প্রতিনিধিদলটি ঝিনাইদহের চুটুলিয়া মাঠে মেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকার কুষ্টিয়া রোড সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাশে খাসজমি পরিদর্শন করে।

বক্তারা বলেন, ঝিনাইদহে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম, সদস্যসচিব উপল সিজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন মিন্টু মিয়া
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেভেন আপের বোতল রাখা দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের জার্সি গায়ে জড়িয়েছেন ব্রাজিলের এক সমর্থক। এ সময় তিনি নতুন দলের জন্য ৫০০ ফুট দৈর্ঘের পতাকা বানাবেন বলে ঘোষণা দেন।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় পৌর এলাকার খড়মপুররে অবস্থিত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাছ (রহ.) প্রকাশ কেল্লা শহীদ মাজার চত্বরে দুধ দিয়ে গোসল করেন মিনটু মিয়া। তাকে সহযোগিতা করেন সৌদি আরব দলের কয়েকজন ভক্ত। পরে তারা সংক্ষিপ্ত মিছিল করেন এবং সৌদি আরবের পক্ষে স্লোগান দেন।

মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ব্রাজিলের সমর্থন ছিলেন। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় বিবেকের তাড়নায় সমর্থন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবের ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়েছেন মিন্টু মিয়া।

সাভারে পুলিশকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে পুলিশকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি

সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলা ও মারধরে দুই পুলিশ সদস্য আহত এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। আহত পুলিশ সদস্য এসএম শামীম হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৪০-৫০ জনকে আসামি করে মামলাটি করেছেন।

অন্যদিকে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর এলাকার মো. রতনের ছেলে আরিফ ইসলাম (২০), একই এলাকার মো. মহির উদ্দিনের ছেলে সাগর মিয়া (২৩), বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার গোলাম হোসেনের ছেলে মো. মারুফ (২০), পোড়াবাড়ি এলাকার মো. হাসানের ছেলে মো. হুমায়ুন (১৯) এবং বক্তারপুর এলাকার বাবুলের ছেলে মো. রাকেশ মাল (৩০)।

আরো পড়ুন
দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

 

মাদক ব্যবসায়ীদের হামলা ও মারধরে আহত দুই পুলিশ সদস্য হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন‌ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বক্তারপুর এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় রফিকুল ও তার সহযোগীরা ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। পরে আরো কয়েকজন যোগ দিলে ৪০-৫০ জনের একটি দল দুই পুলিশ সদস্যকে মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরসহ ৫ জনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।