• ই-পেপার

স্বপ্ন ছুঁতে পারবেন ‘বুড়ো’ রোনালদো?

নাইটক্লাব-কাণ্ডে দল থেকে বাদ পড়লেন স্টোকস, অধিনায়ক হলেন রুট

ক্রীড়া ডেস্ক
নাইটক্লাব-কাণ্ডে দল থেকে বাদ পড়লেন স্টোকস, অধিনায়ক হলেন রুট
ছবি : গ্রেটিইমেজ

লন্ডন নাইটক্লাবের ঘটনায় ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করবেন জো রুট।

বিস্তারিত আসছে...
 

আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক-তাইজুল

ক্রীড়া ডেস্ক
আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক-তাইজুল
ছবি : মীর ফরিদ

মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত সেরা পুরুষ-নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক টেস্ট জয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পুরুষদের তালিকায় জায়গায় করে নিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম। তাদের সঙ্গে এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন নেপালের তারকা অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি। নারীদের তালিকায় ইংল্যান্ডের পেসার লরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন জায়গা করে নিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে চমৎকার পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা পেয়েছেন তাইজুল ও মুশফিকুর। অন্যদিকে আইরি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরির পর বল হাতে দুর্দান্ত ফর্মের সুবাদে তালিকায় জায়গা করে নেন।

মুশফিকুর রহিম : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পথে দুর্দান্ত পারফর্ম করেন। দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি মোট ২৫৩ রান সংগ্রহ করেন। যার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ১৩৭ রানের একটি ইনিংসও ছিল।

তাইজুল ইসলাম : দলের জয়ে বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন এই বাঁহাতি স্পিনার। দুই ম্যাচের সিরিজে তিনি সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ১৯.৬১ গড়ে।

নারীদের মধ্যে ইংল্যান্ডের পেসার লরেন বেল নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। এদিকে ইংল্যান্ড সিরিজে ভালো করার পুরস্কার হিসেবে দলে জায়গা করে নিয়েছে গ্রিন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওডিআই সেঞ্চুরি করে গাল সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।

র‌্যাংকিংয়ে বিশাল লাফ নাহিদ রানার

ক্রীড়া ডেস্ক
র‌্যাংকিংয়ে বিশাল লাফ নাহিদ রানার
বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা। ছবি: মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে জিতেছে বাংলাদেশ। মিরপুরে গতকাল বাংলাদেশের বড় জয়ে নাহিদ রানা চমৎকার বোলিং (৪১ রানে ৪ উইকেট) করেছেন। সেটির ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসি র‌্যাংকিংয়ে। 

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন আলোচিত ফাস্ট বোলার নাহিদ। ব্যাট হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানও।

আজ বুধবার (১০ জুন) হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন নাহিদ। ব্যাটারদের তালিকায় শান্তর অগ্রগতি দুই ধাপ, তানজিদের সাত।

ওয়ানডের বোলারদের র‌্যাংকিংয়ে এখন ২৪তম স্থানে আছেন নাহিদ, যা তার ক্যারিয়ারসেরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন শুধু একজন@অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের মতোই ৮ নম্বরে অবস্থান করছেন মিরাজ।

কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অগ্রগতি দুই ধাপ, অবস্থান ৩৭তম। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে নাথান এলিস।

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, বোলিংয়ে আফগানিস্তানের রশিদ খান ও অলরাউন্ডার তালিকায় রশিদের স্বদেশি আজমতউল্লাহ ওমরজাই যথারীতি ১ নম্বরে আছেন। 

তবে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার জায়গা নিয়েছেন সতীর্থ হ্যারি ব্রুক। 

বর্ণাঢ্য আয়োজনে ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন
আইএএইচএফ ট্রফির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন)  ট্রফির। 

আজ বুধবার (১০ জুন) রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে সব দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজার পতাকা হাতে হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় অংশগ্রহণকারী দেশগুলোর দেশাত্মবোধক গান বাজতে থাকে।  

PIC1
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তানকে নিয়ে আন্তর্জাতিক এই হকি টুর্নামেন্ট হতে চলেছে। 

প্রতিযোগিতার আয়োজন দেখে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রতিটি দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এখানে যারা অংশ নিয়েছে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। বর্তমান সরকার ক্রীড়া ক’টনীতি নিয়ে কাজ করছে। আমরা পাশের দেশসহ এশিয়া-ইউরোপের সব দেশের সঙ্গে ক্রীড়া ক’টনীতির মাধ্যমে ও  সম্পর্ক বিনিময়ের মাধ্যমে দেশের ক্রীড়ঙ্গনকে সমৃদ্ধ করতে পারি, আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

Aminul Minister
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

আজ দুপুর ১টায় মালদ্বীপ-আফগানিস্তান ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ সন্ধ্যা ৭টায়; প্রতিপক্ষ আফগানিস্তান। 

অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।