• ই-পেপার

আর্জেন্টিনার ৬৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের সামনে মেসি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের সামনে মেসি
লিওনেল মেসি। ছবি : রয়টার্স

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক ব্রাজিলের কিংবদন্তি পেলে। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন ১০টি অ্যাসিস্ট, যা এখনো টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

তার ঠিক পেছনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৮।

২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মেসি। ফলে পেলের দীর্ঘদিনের রেকর্ড ভাঙার সুযোগ তার সামনে রয়েছে। রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আরো দুটি অ্যাসিস্ট, আর এককভাবে শীর্ষে উঠতে দরকার তিনটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—এই পাঁচ আসরে খেলেছেন। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন সমান কার্যকর। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে তার নৈপূণ্য আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিল।

অন্যদিকে, ১৯৫৮ থেকে ১৯৭০ সালের মধ্যে চারটি বিশ্বকাপে খেলা পেলে গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই ছিলেন অসাধারণ। তার ১০ অ্যাসিস্টের রেকর্ড অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে।

ইরান সমর্থকদের টিকিট বাতিল করল ফিফা

ক্রীড়া ডেস্ক
ইরান সমর্থকদের টিকিট বাতিল করল ফিফা
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ১ দিন। আর এমন সময়ই দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে আকস্মিকভাবে ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছে ফিফা। ফলে ভিসা জটিলতার পর ভ্রমণের প্রস্তুতি নিলেও মাঠে বসে খেলা দেখতে পারবেন না হাজার হাজার ইরানি সমর্থককরা।

গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ বলে তীব্র ক্ষোভ জানিয়েছে তারা।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়, যা তারা নিজেদের দেশের সমর্থকদের মাঝে বণ্টন করে। ইরান ফেডারেশন ইতোমধ্যেই সেই টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল।

এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করে অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, এর পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই ভূ-রাজনৈতিক উত্তাপের ছায়া পড়েছে চলতি বিশ্বকাপেও।

নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে পরিবর্তন করে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়। গত ৭ জুন দলটি মেক্সিকোতে এসে পৌঁছায়। অনেক জলঘোলার পর গত সপ্তাহে আমেরিকার প্রশাসন সমস্ত ইরানি ফুটবলারকে ভিসা দিলেও দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টাফকে এখনও ভিসা দেওয়া হয়নি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান খেলছে গ্রুপ ‘জি’ তে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি। 

পদত্যাগ করলেন রিয়াল মাদ্রিদ কোচ

ক্রীড়া ডেস্ক
পদত্যাগ করলেন রিয়াল মাদ্রিদ কোচ
সংগৃহীত ছবি

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে বড় ধরনের ওলটপালট হয়ে গেল। ক্লাবটির প্রথম দলের কোচের দায়িত্ব থেকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সরে দাঁড়িয়েছেন আলভারো আরবেলোয়া। একই দিনে দলবদলের বাজারেও বড় এক ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোসরা। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর (মেগা অফার) বিশাল প্রস্তাব দিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের।

মঙ্গলবার (৯ জুন) ক্লাবের পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে রিয়াল মাদ্রিদ অফিশিয়াল বিবৃতিতে এই দুই তথ্য নিশ্চিত করেছে।

খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে ডাগআউট—রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের বিশ্বস্ত মুখ ছিলেন আলভারো আরবেলোয়া। ক্লাবের যুব একাডেমি থেকে উঠে এসে মূল দলে খেলা এবং পরবর্তীতে কোচের দায়িত্ব নেওয়া আরবেলোয়ার এই অধ্যায়ের সমাপ্তি ঘটল মঙ্গলবার।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ আরবেলোয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ সিএফ এবং আলভারো আরবেলোয়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রথম দলের কোচের দায়িত্ব সমাপ্ত করার সিদ্ধান্তে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ আরবেলোয়ার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের যুব একাডেমি থেকে শুরু করে ক্লাবের প্রতিটি স্তরে তিনি সবসময় আনুগত্য, প্রতিশ্রুতি এবং পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আমাদের ক্লাবের মূল আদর্শ ও মূল্যবোধের প্রতীক।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ সবসময়ই আরবেলোয়ার নিজের ঘর। ক্লাব তার এবং তার পরিবারের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।’

এদিকে আরবেলোয়ার বিদায়ের খবরের সমান্তরালে দলবদলের বাজারে রিয়ালের বড় এক চেইজিংয়ের গল্পও সামনে এসেছে। আতলেতিকো মাদ্রিদের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১৫০ মিলিয়ন ইউরোর আকাশচুম্বী প্রস্তাব পাঠিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নগরপ্রতিদ্বন্দ্বীদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাতলেতিকো।
 
 

ক্রীড়া উন্নয়নে নতুন মাইলফলক, বসুন্ধরা স্পোর্টস সিটিতে বাস্কেটবল রেফারি ও টেবিল অফিশিয়ালস ক্লিনিক অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া উন্নয়নে নতুন মাইলফলক, বসুন্ধরা স্পোর্টস সিটিতে বাস্কেটবল রেফারি ও টেবিল অফিশিয়ালস ক্লিনিক অনুষ্ঠিত

দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি। সেই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় রেফারি কার্যক্রমের অধীনে ‘বাস্কেটবল রেফারি ও টেবিল অফিশিয়ালস ক্লিনিক’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের এই ক্রীড়া কমপ্লেক্সে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.)। এ সময় তাঁকে স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম। 

সিনিয়র এক্জিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম (অবঃ) বলেন “দেশের খেলাধূলার মানোন্নয়নে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এটা সামাজিক দ্বায়বদ্ধতা থেকেই করছি”

এরকম একটি বিশ্বমানের ভেন‍্যুতে রেফারী বাছাইয়ের প্রোগ্রামটি করতে পেরে উচ্ছসিত বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সেক্রেটারি মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অবঃ)। উনি বলেন “ভাল রেফারী তৈরী করতে পারলে খেলার মান আরও উন্নত হবে। এরকম একটি অত‍্যাধুনিক ভেন‍্যু পেয়ে আমরা আনন্দিত এবং আশাবাদি যে সামনে আমরা আরও ভাল করতে পারব। বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন‍্যবাদ জানাই আমাদের জন‍্য এমন একটি ভেন‍্যু উন্মুক্ত করে দেয়ায়।”

স্বসুন্ধরা পোর্টস সিটির হেড অব অপারেশনস মাসুদুর রহমান মান্না বলেন “এখানকার সকল ফ‍্যাসিলিটি বিশ্বমানের। এবং এই বিশ্বমানের সুবিধাদি আমাদের দেশের খেলোয়াড়দের জন‍্য উন্মুক্ত করতে সংশ্লিষ্ট সবগুলো ফেডারেশনকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বমানের খেলোয়াড় তেরী করার পথ সুগম করছি।”

জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া রেফারি ও টেবিল অফিশিয়ালদের দক্ষতা মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে কিছু অংশগ্রহণকারীকে শারীরিক (ফিজিক্যাল) পরীক্ষা এবং অন্যদের তাত্ত্বিক (থিওরি) পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।

আয়োজক সূত্র জানিয়েছে, এই বাছাই ও যোগ্যতা যাচাই কার্যক্রম সফল ভাবে শেষ হয়েছে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

দেশের বাস্কেটবলকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে সফল আয়োজনের মাধ্যমে ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের স্পোর্টস ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বসুন্ধরা স্পোর্টস সিটি আবারও তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে।