• ই-পেপার

বিশ্বকাপে ৭ থেকে ১০ গোল খাওয়ার যত রেকর্ড

নতুন ইতিহাসের খোঁজে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া

ক্রীড়া ডেস্ক
নতুন ইতিহাসের খোঁজে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া
নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর সমর্থকদের অভিবাদন দিয়ে মাঠ ছাড়ছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। ছবি : রয়টার্স

এশিয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল এবং ধারাবাহিক দলগুলোর একটি দক্ষিণ কোরিয়া। তবে বিশ্বমঞ্চে সাফল্যর দেখা মেলেনি তাদের। সর্বোচ্চ সাফল্য বলতে ২০০২ সালে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালে খেলা। এশিয়ার কোনো দলের সর্বোচ্চ সাফল্য। কিন্তু পরের গল্পগুলো শুধুই হতাশার। এবার নতুন ইতিহাস গড়তেই মাঠে নামবে তারা। দলে সবচেয়ে বড় চমক হিসেবে আছেন জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার জেনস ক্যাস্ট্রপ, যিনি দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে প্রথম দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড়। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শুরুটাও দারুণ করেছে তারা।

কোচ : হং মিউং-বো
অধিনায়ক :  সন হিউং-মিন
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : সেমিফাইনাল (২০০২) 
সর্বশেষ :  রাউন্ড ১৬ (২০২২)
প্রথম : ১৯৫৪
অংশগ্রহণ : ১২তম বার   
ফিফা র‌্যাংকিং : ২৫

গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়ার সঙ্গী চেক প্রজাতন্ত্র, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

গ্রুপ ‘এ’-র খেলার সময়সূচি

১২ জুন : দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র, গুয়াদালাহারা, সকাল ৮টা।
১৯ জুন : মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, গুয়াদালাহারা, সকাল ৭টা।
২৫ জুন : দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া, মন্টেরি, সকাল ৭টা। 

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : চো হ্যন-উ, কিম সেউং-গিউ, সঙ বম-গেউন

ডিফেন্ডার : কিম মিন-জে, চো ইউ-মিন, লি হান-বেম, কিম তে-হ্যন, পার্ক জিন-সব, লি গি-হিউক, লি তে-সক, সল ইয়ং-উ, ইয়েন্স কাস্ত্রপ, কিম মুন-হওন

মিডফিল্ডার : ইয়াং হ্যন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বম, কিম জিন-গিউ, বে জুন-হো, উম জি-সুং, হোয়াং হি-চান, লি ডং-গ্যুং, লি জে-সুং, লি কাং-ইন

ফরোয়ার্ড : ও হ্যন-গিউ, সন হিউং-মিন, চো গু-সুং।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন
আড়াই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন মেহেদী। ছবি : কালের কণ্ঠ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামীকাল তিন ম্যাচের শেষটিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করার লক্ষ্যে নামবে বাংলাদেশ। তার আগে স্কোয়াডে আরো শক্তি বাড়িয়েছে স্বাগতিকরা।

শেষ ওয়ানডেতে শেখ মেহেদীকে দলে নিয়েছে বাংলাদেশ। এতে আড়াই বছরের বেশি সময় পর ওয়ানডেতে ফিরলেন এই অলরাউন্ডার। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তিনি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই ছিল। 

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ ওয়ানডে খেলেছেন মেহেদী। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনেকটা ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে ৩১ বছর বয়সী অলরাউন্ডারকে। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে, মিরাজ সুস্থ আছেন। তবে তৃতীয় ওয়ানডেতে তাকে খেলানো যাবে কি না, তা নিশ্চিত হতে আরেকবার মিরাজের শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে।

এর আগে প্রথম ওয়ানডের ৮৬ রানের জয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের দিন দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পায় মিরাজের দল। দলের জয় নিশ্চিত করার আগেই মাথায় বলের আঘাত পেয়েছিলেন মিরাজ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলা, নাহিদ রানা ও শেখ মেহেদী।

বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় জয়ে পুরো দলের প্রশংসায় কোচ পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় জয়ে পুরো দলের প্রশংসায় কোচ পচেত্তিনো

সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ স্বপ্নের মতো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় পচেত্তিনোর শিষ্যরা। দলের বড় জয়ের কৃতিত্ব কারো একার নয়, দলের সম্মিলিত প্রচেষ্টা এই অর্জন বললেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।

লস অ্যাঞ্জেলেসের এক রোমাঞ্চকর লড়াইয়ে উপহার দিয়ে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে বিধ্বস্ত করেছে। যেখানে ফোলারিন বালোগুন জোড়া গোল করেন, জিও রেইনা শেষ মুহূর্তে একটি দুর্দান্ত গোল করার পাশাপাশি ম্যাচের শুরুতে একটি আত্মঘাতী গোলও অবদান রয়েছে তার।

খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে মার্কিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিকের পারফরম্যান্স নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘শুধু বালো বা অন্য কোনো খেলোয়াড়ই ভালো খেলেনি। পুরো দলটা অসাধারণ ছিল। শুধু শুরুর একাদশই নয়, তাদের আশেপাশের এবং বেঞ্চে থাকা সব খেলোয়াড়ই ভালো করেছেন।

এটা একটা সম্মিলিত পারফরম্যান্স ছিল। অবশ্যই, সেও ভালো খেলেছে বলে যোগ করেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ৭০হাজার দর্শকেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পচেত্তিনো।

তবে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বিশ্বকাপ আয়োজকদের মতো মার্কিন জনগণ এই টুর্নামেন্ট নিয়ে ততটা আগ্রহী নয়। বিশেষ করে চলমান এনবিএ ফাইনালের কারণে ফুটবল থেকে মনোযোগ সরে যাওয়ায়; তা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

২৮ বছর পর বিশ্বকাপে স্কটিশরা, নকআউটে চোখ কোচের

ক্রীড়া ডেস্ক
২৮ বছর পর বিশ্বকাপে স্কটিশরা, নকআউটে চোখ কোচের
ছবি : পিএ

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে নামছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে গ্রুপ ‘সি’তে আগামীকাল হাইতির মুখোমুখি হবেন স্কটিশরা। পেটের পীড়া কাটিয়ে স্কটিশ তারকা স্কট ম্যাকটমিনে প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত বলে জানিয়েছেন কোচ স্টিভ ক্লার্ক। শনিবার (১৩ জুন) এ তথ্য জানান তিনি।

১৪ জুন (রবিবার) ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে (বোস্টন স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নাপোলির এই খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে সাংবাদিকরা জানতে চায়লে ক্লার্ক বলেন, ‘সে পুরোপুরি সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত।’

গেল মৌসুমে সেরি’ আ-তে নেপোলির হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছে ২৯ বছর বয়সী এই স্কটিশ খেলোয়াড়। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করেছেন তিনি।

গেল বছরের নভেম্বরে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলে জয়ে দারুণ পারফর্ম করেন তিনি। এ ছাড়া ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো স্কটিশদের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন নিশ্চিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

স্কটল্যান্ডের গ্রুপে অন্য দুটি দল হলো সাবেক সেমিফাইনালিস্ট মরক্কো এবং বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল। নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে ফিফা র‍্যাংকিংয়ে ৮৩ নম্বরে থাকা হাইতির বিরুদ্ধে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া তাদের জন্য বাধ্যতামূলক।

স্কটল্যান্ড তাদের ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। কোচ স্টিভ ক্লার্কের অধীনে এই ‘ব্যান্ড অব ব্রাদার্স’ এবার ইতিহাস ওলটপালট করতে বদ্ধপরিকর।

বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে স্কটল্যান্ড। এবারই প্রথম গ্রুপ পর্বের বাধা টপকে নকআউটে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে কোচ স্টিভ ক্লার্কের দল।