• ই-পেপার

ঘানার তারকা মিডফিল্ডারকে কেন ঢুকতে দিল না কানাডা?

আইএইচএফ কাপ

দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ
ছবি : বিএসএস

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) কাপে নেপালের বিপক্ষে ৩৯-২৫ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩ জুন (শনিবার) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে তিন ম্যাচের মধ্যে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়। আগামীকাল (রবিবার) দুপুর ১টায় রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেবে দাই বোম। ডেভিড বোমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ম্যাচে উভয় খেলোয়াড়ই সাতটি করে গোল করেন।

পুরো ম্যাচজুড়েই বাংলাদেশ নিজেদের আধিপত্য বজায় রেখেছিল। 

তবে আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ গোল করা জেবে দাই বোম এই ম্যাচে ততটা সাবলীলভাবে গোল করতে পারেননি। তার আগের পারফরম্যান্স দিয়ে তৈরি হওয়া উচ্চ প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দেখা গেল ‘ভুল পরিচয়’ নিয়ম

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দেখা গেল ‘ভুল পরিচয়’ নিয়ম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে আলোচনায় এসেছে ভিএআরের নতুন নিয়মের প্রয়োগ। যুক্তরাষ্ট্র অধিনায়ক টিম রিমকে দেখানো হলুদ কার্ড ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয় ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ‘ভুল পরিচয়’-এর নিয়মে।

আসলে কোনো খেলোয়াড় যখন ফাউলের সঙ্গে যুক্ত না থাকেন কিন্তু শাস্তি হিসেবে কার্ড পান তখন এতে ভিএআর হস্তক্ষেপ করে। এমন পরিস্থিতিতে ভিএআর রেফারিকে জানাতে পারে যে সিদ্ধান্তে ভুল হয়েছে এবং কার্ডটি সঠিক খেলোয়াড়ের বিরুদ্ধে হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের মিগেল আলমিরন পড়ে গেলে শুরুতে রেফারি মনে করেছিলেন যুক্তরাষ্ট্র অধিনায়ক টিম রিম তাকে ফাউল করেছেন। তাই তাকে হলুদ কার্ড দেখান তিনি।

তবে এর পরই ভিএআর আবার ঘটনাটি দেখতে অনুরোধ করে রেফারিকে। এরপর ভিডিও দেখে তিনি বুঝতে পারেন উল্টো ফাউল আদায়ের অভিনয় করেছিলেন আলমিরন। এরপর রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরনকেই হলুদ দেখান রেফারি।

এই নিয়ম খেলোয়াড়দের জন্য বড় ধরনের সুরক্ষা। কারণ একটি ভুল হলুদ কার্ডও টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারে। কার্ড জমলে আসতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞাও।

১৯৮২ বিশ্বকাপে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের যুবরাজ

ক্রীড়া ডেস্ক
১৯৮২ বিশ্বকাপে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের যুবরাজ
সংগৃহীত ছবি

১৯৮২ বিশ্বকাপের আয়োজক স্পেন। চুয়াল্লিশ বছর আগে বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। বিশ্বকাপে সুযোগ পেয়ে যোগ্যতার প্রমাণ রাখে দেশটি। প্রথম ম্যাচেই শক্তিশালী চেকস্লোভাকিয়ার সাথে ১-১ গোলে ড্র করেন। এর পরেই ম্যাচে ছিল ইউরোপের আরেক দল ফ্রান্সের সঙ্গে।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখে ছিলেন কুয়েতের যুবরাজ ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফাহাদ আল আহমেদ আল জাবের আল সাবাহ। ম্যাচ দেখতে এসে এই যুবরাজ ঘটায় এক আশ্চর্য কাণ্ড। ম্যাচে কুয়েতের বিপক্ষে ফ্রান্স গোল দিলে সরাসরি মাঠে ঢুকে বাতিল করান গোল! 

ম্যাচের শুরুতে ফ্রান্সের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন কুয়েত। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে এই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কুয়েত। 

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবদুল্লাহ আল বুলৌশির গোলে ব্যবধান কমায় কুয়েত। মনে হচ্ছিল শ্যাচ ফিরছে দলটি। এমন সময় খেলার ৭৯ মিনিট ঘটে এক আশ্চর্য কাণ্ড। আক্রমণে থাকা ফ্রান্সের সময় আচমকা দাঁড়িয়ে যান কুয়েতের তিন-চারজন খেলোয়াড়। বেজে ওঠে এক ‘ভৌতিক’ বাঁশির শব্দ। কুয়েত ফুটবলাররা ভেবেছিলেন, খেলা থামানোর নির্দেশ দিয়েছেন রেফারি। তারা দাঁড়িয়ে পড়েন। সেই সুযোগে গোল করেন ফরাসি মিডফিল্ডার আলাইন গিরেস। রেফারিও ঘোষণা করেন গোল।

এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেফারির অন্যায়ে সরব হয়ে ওঠেন কুয়েত ফুটবলাররা। একটাই যুক্তি, বাঁশি শুনে তারা ভেবেছিলেন খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন রেফারি। সেই কারণেই কয়েকজন খেলোয়াড় দাঁড়িয়ে পড়েন। তবে এসব কিছু শোনার পরেও রেফারি তার নিজ সিদ্ধান্তে অনড়। 

এসব দেখে গ্যালারি থেকে বসে থাকা যুবরাজ ফাহাদ আসন ছেড়ে ঢুকে পড়েন মাঠে। মাঠে নেমেই রেফারির কাছে কৈফিয়ত চান। শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। রেফারি গোল বাতিল না করলে হুমকি দেন ম্যাচ বাতিলের। এতে চাপে পড়ে গোলটি বাতিল করে খেলা শুরু করেন সোভিয়েত ইউনিয়নের রেফারি মিরোস্লাভ স্টুপার। 

যদিও সেই ম্যাচ শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতেছিল ফ্রান্স। ম্যাচে পর ফ্রান্সের মানুয়েল আমোরোসের বলেছিলেন, ‘আমরা দেখলাম কুয়েতের যুবরাজ মাঠে নামছেন। তার সঙ্গে ছিল ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। তিনি এমন আচরণ করেছিলেন, মনে হচ্ছিল যেন তিনিই ফিফার প্রেসিডেন্ট!’

এই ঘটনায় সোভিয়েত রেফারিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেন ফিফা। দিতে হয় জরিমানা। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে কুয়েত। এরপর কুয়েত আজও বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারেনি।

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক
প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা
সংগৃহীত ছবি

শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ মহারণ। আর্জেন্টিনার কয়েকজন গুরুত্বপূর্ণ তারকার চোট সমস্যা ভাবিয়ে তুলছে কোচ স্কালোনিকে। তবে চোট থেকে সবাই ধীরে ধীরে সেরে উঠছেন। বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৭ ও ২২ জুনের ম্যাচে খেলতে পারবেন না নিকোলাস তাগলিয়াফিকো। 

ক্রীড়া সাংবাদিক ফার্নান্দো সিজে জানিয়েছেন, বাম পায়ের সোলিয়াস পেশিতে হালকা টান লেগেছে তালিয়াফিকোর। তাতে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে নাও পারেন এই তারকা।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ এবং মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে, তালিয়াফিকো দলের সঙ্গেই থাকবেন এবং আগামী রবিবার পর্যন্ত প্রতিটি অনুশীলনের পর তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আলজেরিয়া বা অস্ট্রিয়ার বিপক্ষে খেলবেন না বলে যোগ করেন তিনি।

আর্জেনন্টিনা বিশ্বকাপে গ্রুপ ‘জে’ তে আলজেরিয়া, অষ্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে। আগামী ১৭ জুন দলটি তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।