• ই-পেপার

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ প্রেপ্তার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ প্রেপ্তার
সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গোবিন্দপুর গুমাড়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আরেক অভিযুক্ত মাদরাসাটির সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন। 

গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার গুমাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোাবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসার অধ্যক্ষ। মাদরাসার সভাপতি আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসার আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, আস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হন। প্রত্যেককে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে যোগদান করা হবে না জানিয়ে দেওয়া হয়। মাদরাসার অধ্যক্ষ ও সভাপতি কয়েক দফায় ৬০ লাখ টাকা আদায় করে তাদের যোগদান করান। এরপর এমপিওভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর জন্য আবারও মোটা অঙ্কের ঘুর দাবি করেন। উপায় না পেয়ে ওই চারজন গত সোমবার হাকিমপুর থানায় সভাপতিকে ১ নম্বর আর অধ্যক্ষকে ২ নম্বর অভিযুক্ত করে অভিযোগ করেন। পরে মাদরাসার অধ্যক্ষ মোজাহার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অধ্যক্ষ মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই মাদরাসার সভাপতি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি-দক্ষিণ)। আজ বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাগির (২৯), ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সদস্য ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন রকি (৩৮), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়দীপ দাস (১৯) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উপ-সম্পাদক আকাশ (২৯)।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  

ডিবি পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি। গ্রেপ্তার ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

বগুড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরের সময় আধা কিলোমিটার কাঁচা রাস্তায় ইট-বালু ফেলে রাতারাতি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভাড়া নিয়ে ইট বিছানো সড়ক থেকে পরে ইট অপসারণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি মূলত স্থায়ী সড়ক নির্মাণকাজের প্রস্তুতির অংশ। তবে ইট ভাড়া নিয়ে এভাবে অস্থায়ী রাস্তা নির্মাণের আইনগত সুযোগ আছে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

আরো পড়ুন
বজ্রসহ ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

বজ্রসহ ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে জিয়াবাড়ী পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক পাকাকরণের জন্য আগেই ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের কার্যাদেশও দেওয়া হয়। প্রকল্পের আওতায় সড়কটি কার্পেটিং করা হবে।

জানা গেছে, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন শেষে তিনি তাঁর পৈতৃক ভিটা জিয়াবাড়ী পরিদর্শনে যান। সফরকে কেন্দ্র করে সড়কটিকে দ্রুত চলাচল উপযোগী করতে অস্থায়ীভাবে ইট ভাড়া নিয়ে সোলিং করা হয়।

সংশ্লিষ্টর ব্যক্তিরা জানান, যেহেতু সড়কটির স্থায়ী উন্নয়ন প্রকল্প আগে থেকেই অনুমোদিত ছিল, তাই দীর্ঘ মেয়াদে ব্যবহার উপযোগী করার পরিবর্তে সাময়িকভাবে ১০ লাখ টাকায় ইট ভাড়া নিয়ে বিছিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। সফর শেষে প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সেই ইট সরিয়ে নেওয়া হয়।

এলজিইডির বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, সড়কটি স্থায়ীভাবে পাকাকরণের জন্য বরাদ্দ আগে থেকেই ছিল। সে কারণে অস্থায়ীভাবে ব্যবহৃত ইট পরে অপসারণ করা হয়েছে। তিনি জানান, ইটগুলো ক্রয় করা হয়নি; ভাড়াভিত্তিক ব্যবস্থায় ব্যবহার করা হয়েছিল। এতে সরকারি অর্থের সাশ্রয় হয়েছে এবং স্থায়ী নির্মাণকাজে কোনো বাধা থাকছে না।

অস্থায়ী সোলিংয়ের দায়িত্বে থাকা আতিকুর রহমান বলেন, ‘এলজিইডির নির্দেশনা অনুযায়ী ভাটা থেকে ইট এনে সড়কে বিছানো হয়েছিল। প্রধানমন্ত্রীর সফর শেষে সেই ইট আবার ভাটায় ফিরিয়ে নেওয়া হয়েছে।’ এতে পরিবহন ও শ্রমিক ব্যয় ছাড়া অতিরিক্ত কোনো অপচয় হয়নি বলেও তিনি দাবি করেন।

আরো পড়ুন
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

 

গাবতলী উপজেলা প্রকৌশলী মো. সাজেদুর রহমান জানান, প্রকল্পের আওতায় সড়কের উন্নয়নকাজ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। কিছু জায়গায় সীমানাসংক্রান্ত জটিলতা থাকায় কাজ শুরুতে বিলম্ব হয়েছে। তবে বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ এবং সড়কের পাশের সুরক্ষামূলক অবকাঠামো নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটির স্থায়ী উন্নয়নের অপেক্ষায় ছিল। এখন প্রকল্পের কাজ বাস্তবায়নের উদ্যোগ দৃশ্যমান হওয়ায় তারা আশাবাদী। অনেকেই মনে করছেন, সাময়িক ব্যবস্থার পরিবর্তে স্থায়ী ও টেকসই সড়ক নির্মাণই এলাকার জন্য বেশি গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাস্তবায়ন শেষে বাগবাড়ী ও জিয়াবাড়ী এলাকার যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাজারে যাতায়াত আরো সহজ হবে। ফলে এলাকাবাসী দীর্ঘ মেয়াদে এর সুফল ভোগ করতে পারবে।

এদিকে সুশাসনের জন্য প্রশাসন (সুপ্র) বগুড়ার সম্পাদক কে জী এম ফারুক বলেন, একটি কাঁচা সড়ক পাকাকরণের জন্য দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেখানে নতুন করে আর কোনো রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার সুযোগ নেই। শুধু রাষ্ট্রীয় কোনো অতিথির সফরকে কেন্দ্র করে এ ধরনের ব্যয় রাষ্ট্রের অর্থ অপচয়। তা ছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তড়িঘড়ি করে কাঁচা সড়কে ইট বিছিয়ে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সড়ক থেকে ইট তুলে নেওয়ায় চরম ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে। এ কাজে সরকারি যে পরিমাণ অর্থ ব্যয় দেখানো হোক, সেটার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেবে।

ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনে স্থান পরিদর্শনে গেছে প্রতিনিধিদল

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনে স্থান পরিদর্শনে গেছে প্রতিনিধিদল
সংগৃহীত ছবি

ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল। 

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে প্রতিনিধিদলটি ঝিনাইদহের চুটুলিয়া মাঠে মেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকার কুষ্টিয়া রোড সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাশে খাসজমি পরিদর্শন করে।

বক্তারা বলেন, ঝিনাইদহে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম, সদস্যসচিব উপল সিজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।