• ই-পেপার

নাগরিকদের মাঝে সুঅভ্যাস বিস্তারে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

‘চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়’

নিজস্ব প্রতিবেদক
‘চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। স্বাস্থ্য খাতে সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হোক, জবাবদিহি হোক, সংস্কার হোক। কিন্তু মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১০ জুন) রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা অংশ নেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি ‘স্মিয়ার ক্যাম্পেইনিং’ চলছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এর পেছনে কোনো বিশেষ স্বার্থগোষ্ঠী বা বহিঃশক্তির সুবিধা জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত।

তিনি বলেন, ২০২৩ সাল পর্যন্ত পার্শ্ববর্তী একটি দেশে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের প্রায় ৭০ শতাংশ ছিল বাংলাদেশি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বিলিয়ন ডলারের সেই ব্যবসায় ধস নেমেছে। তাই পরিকল্পিতভাবে চিকিৎসকদের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কি না, সেটি তদন্তের দাবি রাখে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতকে দুর্বল করা মানে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে দুর্বল করা। চিকিৎসক ও রোগীকে প্রতিপক্ষ বানানো যাবে না। চিকিৎসক ও রোগী একই পক্ষের মানুষ। আমাদের সবার লক্ষ্য একটাই—মানুষের জীবন বাঁচানো।

মানববন্ধনে অন্যান্য বক্তারা সাংবাদিক মাসুদ কামালের সাম্প্রতিক বক্তব্যকে ঘৃণ্য, বিদ্বেষমূলক ও চিকিৎসক সমাজের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন। তারা তার বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় সরকারের কাছে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চিকিৎসক নেতারা।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে গঠনমূলক সমালোচনা, জবাবদিহি ও সংস্কারের দাবি অবশ্যই গ্রহণযোগ্য। তবে মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চিকিৎসকদের কর্মপরিবেশ নিরাপদ করা, চিকিৎসক-রোগী সম্পর্ককে আস্থার ভিত্তিতে শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতকে পরিকল্পিত অপপ্রচার থেকে রক্ষা করার দাবি জানান তারা।

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক
ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১০ জুন) বিকেলে ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন
আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক-তাইজুল

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। সেই সঙ্গে তৃতীয় তলার গ্লাস ভেঙে ভবনের সঙ্গে লাগানো একটি সিঁড়ি বেড়ে কয়েকজনকে নামতেও দেখা গেছে। তবে ভবনটিতে কতজন আটকা পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইতোমধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

গ্যাস না পেয়েও কেন ১০৮০ টাকা বিল দেব—প্রশ্ন গ্রাহকের

অনলাইন ডেস্ক
গ্যাস না পেয়েও কেন ১০৮০ টাকা বিল দেব—প্রশ্ন গ্রাহকের
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় গ্যাস গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর এবং প্রি-পেইড মিটার স্থাপনের দাবি জানিয়ে গ্রাহকরা বলছেন, বর্তমান ব্যবস্থায় গ্যাস সরবরাহ না পেলেও গ্রাহকদের প্রতি মাসে প্রায় এক হাজার ৮০ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, এটা বিল আমরা কেন দেব? এটা এক ধরনের অন্যায় চাপ।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস গ্রাহকদের সমন্বয়ে ‘সচেতন জনগণ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ‘আমরা গ্যাসের মিটার চাই, ন্যায্য বিল চাই, হয়রানিমুক্ত গ্যাস চাই। বর্তমান ব্যবস্থায় গ্যাস সরবরাহ না পেলেও আমাদের প্রতি মাসে প্রায় এক হাজার ৮০ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, যা এক ধরনের অন্যায় চাপ। এ ছাড়া মিটারবিহীন ব্যবস্থার কারণে প্রকৃত ব্যবহার অনুযায়ী বিল নির্ধারণ না হওয়ায় আমরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি।’

এ সময় আয়োজকদের পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। সেগুলো হচ্ছে—আবাসিক খাতে দ্রুত প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যবহারভিত্তিক ন্যায্য বিল নিশ্চিত করা, গ্যাস না থাকলে বিল না নেওয়া, অবৈধ লাইন ও অপচয় বন্ধের মাধ্যমে জাতীয় সম্পদের সুরক্ষা এবং হয়রানিমুক্ত ও স্বচ্ছ গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রি-পেইড মিটার চালু হলে, গ্রাহক যেমন সঠিক বিল পরিশোধের সুযোগ পাবেন, তেমনি সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে, সেইসঙ্গে গ্যাস অপচয়ও কমবে।’

তারা আরো বলেন, প্রি-পেইড মিটার থাকলে বিল নিয়ে টেনশন থাকে না, বকেয়া বা জরিমানার চিন্তা নেই, বিল বাকি রাখার সুযোগ নেই, গ্যাস চুরি বন্ধ হবে, অপচয় কমবে। তাই আমাদের একটাই দাবি, আবাসিক খাতে গ্যাসে দ্রুত প্রি-পেইড মিটার যুক্ত করা হোক।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

আরো পড়ুন
হজ শেষে দেশে ফিরেছেন  ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

হজ শেষে দেশে ফিরেছেন  ৪৮৪০৩ হাজি, মারা গেছেন ৪৯

 

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।