• ই-পেপার

চট্টগ্রামে গ্রাফিতি আঁকায় বাধা

রংপুরে ছাত্রশক্তির গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা, দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা, দুইজনের যাবজ্জীবন
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক কাপড় ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার নবাব আলীর ছেলে শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের আমির হোসেনের ছেলে মঞ্জিল হোসেন।
 
নিহত জাফর প্রামাণিক এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের তাঁত কারখানার মালিক ও কাপড় ব্যবসায়ী।

মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ বলেন, ২০১১ সালের ৪ নভেম্বর জাফর প্রামাণিক বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ির জন্য রওনা হন। রাত পৌনে ১১টার দিকে তিনি সদর উপজেলার কাঁঠালতলা এলাকায় পৌঁছালে আসামীরা জাফর প্রামাণিকের গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে জাফরকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাতে যমুনা সেতু পশ্চিম থানার টহলরত পুলিশ জাফর প্রামাণিককে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মঞ্জিল হোসেনকে আটক করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলীকে আটক করা হয়। সাক্ষ্য প্রমান শেষে রায় প্রদান করেন বিচারক। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
 

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি
ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ফেনীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ মে) ভোরে শহরের মাস্টারপাড়া ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে মিছিল করা হয়। পরে এদিন দুপুরে ওই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ফেনী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফেনী শহরের মাস্টারপাড়া ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিষয়টি জানাজানি হলে দুপুরে শহরের মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ। 

আরো পড়ুন
ফরিদপুরে বিএনপি নেতা পারভেজ গ্রেপ্তার

ফরিদপুরে বিএনপি নেতা পারভেজ গ্রেপ্তার

 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী ফৌজুল আজিম কালের কণ্ঠকে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে খবর পেয়ে পুলিশ মাস্টারপাড়া এলাকায় তল্লাশি করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
কাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী
টঙ্গীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চ।

আগামীকাল বুধবার টঙ্গীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ শেষে প্রকল্প সম্পর্কিত স্থাপনা পরিদর্শন করবেন তিনি। দুপুর ২টা ১৫ মিনিটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থাকবে। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতাইশ মৌজার ধরপাড়ার যে সরকারি জমি নির্বাচন করা হয়েছে যা দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। এদিকে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।
 

চট্টগ্রামে নারী শিক্ষার্থীর গায়ে হাত, ডিসি আমিরুলকে প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নারী শিক্ষার্থীর গায়ে হাত, ডিসি আমিরুলকে প্রত্যাহার দাবি
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামে থানা কম্পাউন্ডে সাংবাদিকদের মারধর করে আলোচনায় আসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এবার নারী শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন গ্রাফিতি আঁকতে গিয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মে) দামপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ডিসি আমিরুলের প্রত্যাহারসহ বিভিন্ন দাবি তুলেন।

নুসরাত জাহান বিনতি নামের এক শিক্ষার্থী বলেন, ‘সোমবার শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে আমাদের কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে ধস্তাধস্তি হয় নারী পুলিশের সঙ্গে। এক পর্যায়ে ডিসি আমিরুল নিজে এসে আমাদের এক নারী সহযোদ্ধার গায়ে হাত দেন। আমরা বিষয়টি সিএমপি কমিশনারকে জানিয়েছি।’

সংবাদ সম্মেলনের চৌধুরী সাইফুল ইকবাল লিখিতভাবে ছয়টি দাবি পাঠ করেন। তিনি বলেন, সিএমপি জমায়েত, মিছিল, মিটিং নিষেধ করেছিল। আমরা মিছিল, মিটিং কিংবা জমায়েত করতে যাইনি, গ্রাফিতি আঁকতে গিয়েছিলাম। কিন্তু পুলিশের একজন এসপি নিজেদের আইন না বুঝে আমাদের ওপর বল প্রয়োগ করেছেন। আমরা পুরো ঘটনার তদন্ত করে বিচার ও জবাবদিহি নিশ্চিত করা চাই।’

তিনি আরো বলেন, সিএমপি কমিশনার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নাম্বার চেয়েছিল। আমরা মোবাইল নাম্বার দিয়ে আসছি। পরে দেখা গেল সেই নাম্বারসংবলিত কাগজটি বিভিন্ন রাজনৈতিক দলের ফেসবুক পেজে আপলোড হয়েছে। নাম্বারগুলোতে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। সিএমপি থেকে কারা সেই নাম্বারগুলো ফাঁস করেছে আমরা তার সঠিক তদন্ত চাই।

প্রসঙ্গত, শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের লালখান বাজার থেকে টাইগারপাস অংশে জুলাই গ্রাফিতি মুছে চসিক বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার সাইবোর্ড ঝুলিয়েছিল। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়। গ্রাফিতি মোছার প্রতিবাদে ১৭ মে সন্ধ্যায় এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্রসংগঠন মিছিল করলে মেয়র ডা. শাহাদাতের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল করেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে সিএমপি মিছিল, মিটিং ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে ১৮ মে সকালে। ওই অবস্থায় কিছু শিক্ষার্থী জড়ো হয়ে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয়।

দিনভর উত্তেজনা শেষে ১৮ মে সন্ধ্যায় মেয়র শাহাদাত নিজে গ্রাফিতি আঁকা উদ্বোধন করেন। এনসিপি, ছাত্রশক্তি, ছাত্রশিবির আলাদা আলাদা গ্রাফিতি আঁকা কর্মসূচি ঘোষণা করে। সিএমপিও নিষেধাজ্ঞা তুলে নেয়।