• ই-পেপার

হাসনাত আব্দুল্লাহর ব্যানার ছিড়ে ফেলেছে বিএনপি সমর্থকরা, এলাকায় উত্তেজনা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চালকের

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চালকের
সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দরপুর মডেল ইউনিয়নের সুখীপুর গ্রামের ভাড়াটিয়া  মন্দিনের দোকানে। নিহত চালক মো. জাহিদ ইসলাম (২৬)

নিহত উত্তর টিলি নিবাসী জাকির হোসেনে ছেলে। মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গাড়ির চালিয়ে শনিবার মাগরিবের নামাজের পরপর গাড়ির গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সার্কিটে লাগায়। হঠাৎ করে তার শরীরের সঙ্গে শর্টসার্কিটের মাধ্যমে মৃত্যুবরণ করেন। গ্যারেজের মালিক সকালে এসে চালকের মৃত্যু অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিবার দাবি করেন তার ছেলে হত্যা করা হয়েছে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান

দাউদকান্দি মডেল থানা ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের তদন্তের রিপোর্টে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটুপানি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটুপানি
ছবি: কালের কণ্ঠ

কালিয়াকৈর পৌরসভায় টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিনহাটি এলাকায় হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ হরিণহাটি এলাকায় টানা বৃষ্টির কারণে মহাসড়কে হাঁটুপানির সৃষ্টি হয়েছে। এ ছাড়া পৌরসভার হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক, আনসার একাডেমি এলাকা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা, পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র দেখা যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানিতে সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাশয় ভরাট, পানি প্রবাহের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে যাওয়া এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ খালগুলোর মুখ সংকুচিত হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারছে না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ হরিণহাটি এলাকায় ফুটওভার ব্রিজ করতে গিয়ে মহাসড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেনের মুখের কিছু অংশ ভওে  যাওয়ায় মহাসড়কে পানি উঠেছে। তাছাড়া অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। ফলে পানি দ্রুত নামতে পারছে না। পরিস্থিতি মোকাবেলায় ড্রেন পরিষ্কার, খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।’

গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে ঘুমন্ত চাচার গলা কেটে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে ঘুমন্ত চাচার গলা কেটে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। রবিবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা।নিহত শাহ জামাল মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া হাফিজার পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে শাহ জামাল তার ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। তার মাদকাসক্ত ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে ঘুমন্ত চাচার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহ জামাল নিহত হন।

স্বজনরা জানান, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রীরও পা কেটে দিয়েছিলেন। ওই ঘটনার পর তার স্ত্রী ঢাকায় চলে যান। তার এমন আচরণ নিয়ে চাচা জামাল প্রায়ই তাকে শাসন করতেন। এই ক্ষোভে শাহ জামালকে গলাকেটে হত্যা করেছেন গোলাম হোসেন। 

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, ‘রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।’

সন্ত্রাসী স্টাইলে আর রাজনীতি চলতে দেওয়া হবে না : এমপি হাজী জসিম উদ্দিন

অনলাইন ডেস্ক
সন্ত্রাসী স্টাইলে আর রাজনীতি চলতে দেওয়া হবে না : এমপি হাজী জসিম উদ্দিন
সংগৃহীত ছবি

সন্ত্রাসী স্টাইলে আর রাজনীতি চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। তিনি বলেছেন, দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী জসিম উদ্দিন জসিম বলেন, আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। আমি সেই দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সেবামূলক রাজনীতি করার আহ্বান জানাই সবাইকে।

আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তিপ্রিয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আনিছুর রহমান রিপন ভূইয়া।

এ ছাড়া শাহজাহান সাজু, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্যসচিব এনামুল হক সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু, ওলামা দলের সদস্য সচিব মো. মোবারক হোসাইন, মৎস্যজীবী দলের আহ্বায়ক সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া ও সদস্য সচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

হাসনাত আব্দুল্লাহর ব্যানার ছিড়ে ফেলেছে বিএনপি সমর্থকরা, এলাকায় উত্তেজনা | কালের কণ্ঠ