• ই-পেপার

পুত্রবধূকে গোমূত্র পান করানো ও নির্যাতন- মহারাষ্ট্রের প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা

হরমুজে ইরানি হামলার পর ভারতীয় নাবিক নিখোঁজ, উদ্ধার ১০

অনলাইন ডেস্ক
হরমুজে ইরানি হামলার পর ভারতীয় নাবিক নিখোঁজ, উদ্ধার ১০
ছবি: রয়টার্স

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। হামলার পর 'জিএফএস গ্যালাক্সি' নামের জাহাজটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজের নাবিকরা সেটি ছেড়ে পালাতে বাধ্য হন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হওয়া হামলার নিন্দা জানিয়েছে ভারত। বিবৃতিতে বলা হয়, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 
 
 

স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী

অনলাইন ডেস্ক
স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গুগলের এক ঊর্ধ্বতন প্রযুক্তি কর্মকর্তা তার স্বামীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ২৩ বছর বয়সী ছেলেও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার কিছু আগে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার দিন জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে ৫৭ বছর বয়সী শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, যিনি পরবর্তীতে মারা যান। অন্যদিকে, দম্পতির ২৩ বছর বয়সী ছেলে জেসন রেসিয়েনকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। জরুরি উদ্ধারকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী, ৫৬ বছর বয়সী কার্ক বি রেসিয়েনকে তাদের পারিবারিক বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাকে কব কাউন্টি আটক কেন্দ্রে জামিনবিহীন অবস্থায় রাখা হয়েছে। কার্কের বিরুদ্ধে হত্যা, মারাত্মক হামলা ও অপরাধের সময় আগ্নেয়াস্ত্র রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ এই পারিবারিক সহিংসতার সঠিক কারণ বা উদ্দেশ্য এখনও প্রকাশ করেনি।

নিহত শীতল রজেসিয়েন প্রযুক্তি খাতের একজন অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। গুগলের ইঞ্জিনিয়ারিং লিডার হিসেবে কর্মরত শীতল দুই দশকেরও বেশি সময় ধরে এই খাতে অবদান রাখছিলেন। গুগলে যোগদানের আগে তিনি বিখ্যাত প্রতিষ্ঠান হোম ডিপোট ডট কম এর মোবাইল ও ডিজিটাল রূপান্তর বিভাগের নেতৃত্ব দেন। এ ছাড়া আবহাওয়া ও আর্থিক প্রযুক্তি খাতেও তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ই-কমার্স, মোবাইল ও ওয়েব প্রযুক্তিতে তার বিশেষ দক্ষতা ছিল এবং তিনি দুইটি সফটওয়্যার পেটেন্টেরও উদ্ভাবক। তিনি জর্জিয়ার আটলান্টায় তার স্বামী ও দুই সন্তান জেসন ও জেসিকাকে নিয়ে থাকতেন। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় প্রবাসী ভারতীয় ও প্রযুক্তি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ‘হঠাৎ মৃত্যু’

অনলাইন ডেস্ক
ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ‘হঠাৎ মৃত্যু’
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারালাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সিনেটরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

সিনেটর গ্রাহামের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ অসুস্থতার পর সিনেটর লিন্ডসে গ্রাহাম পরলোকগমন করেছেন। এই কঠিন সময়ে তার পরিবার সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই মুহূর্তে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর অনুরোধ জানাচ্ছে।

লিন্ডসে গ্রাহাম ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত এক ব্যক্তিত্ব ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

অনলাইন ডেস্ক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
রয়টার্স ছবি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রবিবার সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে কাতারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তার চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে সিংহাসন হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিরল উদাহরণ হিসেবে সেই পদক্ষেপ ব্যাপকভাবে আলোচিত হয়।

তবে শেখ হামাদ বিন খলিফা আল থানির নেতৃত্বে কাতার জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।