কুমিল্লার দাউদকান্দিতে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দরপুর মডেল ইউনিয়নের সুখীপুর গ্রামের ভাড়াটিয়া মন্দিনের দোকানে। নিহত চালক মো. জাহিদ ইসলাম (২৬)
নিহত উত্তর টিলি নিবাসী জাকির হোসেনে ছেলে। মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গাড়ির চালিয়ে শনিবার মাগরিবের নামাজের পরপর গাড়ির গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সার্কিটে লাগায়। হঠাৎ করে তার শরীরের সঙ্গে শর্টসার্কিটের মাধ্যমে মৃত্যুবরণ করেন। গ্যারেজের মালিক সকালে এসে চালকের মৃত্যু অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিবার দাবি করেন তার ছেলে হত্যা করা হয়েছে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান
দাউদকান্দি মডেল থানা ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের তদন্তের রিপোর্টে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




