• ই-পেপার

মহানবীকে কটূক্তি : সেই টিটু রায়ের ১০ বছর কারাদণ্ড

ময়মনসিংহ মেডিক্যাল থেকে ১৪ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যাল থেকে ১৪ দালাল আটক
সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৪ দালালকে আটক করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে এক অভিযানে তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, হাসপাতালে দালালদের প্রতারণার বিষয় জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে দুই ঘন্টা অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ এর একটি দল। এ সময় ১৪ দালালকে আটক করে। আটকদের মধ্যে একজন নারী ও ১৩ জন পুরুষ।

অভিযান শেষে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে এবং অন্য ৬ জনকে অর্থদণ্ড দেন।

খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে একসঙ্গে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয়রা জানায়, মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগে তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
 

মৌলভীবাজার

ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

মাল্টিমিডিয়া, প্রতিনিধি, মৌলভীবাজার
ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার হাসিনা ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘরের একাটি প্যাকেট থেকে আরো ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে ও হাসিনা বেগমের স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রনিকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বিকেলে (১৫ জুলাই) নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রনি রাণীশংকৈল উপজেলার করনাইট কুমরগঞ্জ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।

মামলার এজাহার সূত্রের বরাতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে জানান,  ভুক্তভোগী ওই নারী ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ২ মে সকালে ওই নারীর একটি হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে অভিযুক্তের বাড়িতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রনি তাকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলে এবং ভুক্তভোগীকে তার বাড়িতে পাঠিয়ে দেন।

ঘটনার কিছুদিন পর ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ওই নারী বিয়ের দাবি করলে অভিযুক্ত ও তার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে রনির বাবা আব্দুর রহিম ভুক্তভোগী নারীর বুকের উপর চেপে বসে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রসব বেদনা শুরু হলে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পরেও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আপস-মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছিল।

এই ঘটনায় গত ৬ মে ভুক্তভোগী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় একটি ধর্ষণ এবং হত্যাচেষ্টার মামলা করেন (মামলা নং-০৬) । মামলার পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই বিকেলে মামলার প্রধান আসামি রনিকে নরসিংদী জেলার শিবপুর থানার শহীদ মিনার, শাষপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তার আসামি রনিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

মহানবীকে কটূক্তি : সেই টিটু রায়ের ১০ বছর কারাদণ্ড | কালের কণ্ঠ