• ই-পেপার

আদালতে আরো এক আসামির জবানবন্দি

১০ লাশ নিয়ে ট্রলার ভেসে আসার পেছনের লোমহর্ষক কাহিনি!

নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর

রংপুর অফিস
নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সংগৃহীত ছবি

রংপুর মহানগরীর তাজহাট পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে শিহাব শাহরিয়ার নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে নগরের ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি ব্রিজসংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন শিহাব। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিহাব নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে শিহাবকে নদী থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক জানান, নদী থেকে উদ্ধারের সময় শিহাবের হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিহাবের অকাল মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

মদনে পুলিশের ওপর হামলার অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
মদনে পুলিশের ওপর হামলার অভিযোগ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
মিঠু মিয়া ও জামাল ভূইয়া (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) ও আজ শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলায় কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। পরে ওই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। 

পুলিশ জানায়, চট্টগ্রামগামী বাসে যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীরা বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।

এ সময় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাকে সরে যেতে বললে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি তার সমর্থকদের নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন। এর আগে ঘটনাস্থল থেকেই ছাত্রদল নেতা মিঠু মিয়াকে আটক করে পুলিশ। তিনি মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল।

মামলার অপর আসামি জামাল ভূঁইয়াকে (জাপান) শুক্রবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া এলাকার মৃত হেলিম ভূঁইয়ার ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। উপস্থিত থেকে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ আইন অনুযায়ী দেখছে।’

শিশুদের খেলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি
শিশুদের খেলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলা নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।ঘটনাটি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী মাকসুদ।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের গণ্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মৃত মনোয়ার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলনা গাড়ি নিয়ে খেলার সময় জামাল মিয়া ও সুজন মিয়ার পরিবারের দুই শিশুর মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় লাঠির আঘাতে গুরুতর আহত হন জামাল মিয়া।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

গণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম আকন্দ কল্যাণ বলেন, শিশুদের খেলা নিয়ে শুরু হওয়া বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল মিয়ার মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, সংঘর্ষে আহত জামাল মিয়াকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় অজু আক্তারকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লিচু সংরক্ষণে হিমাগার স্থাপনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
লিচু সংরক্ষণে হিমাগার স্থাপনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
ছবি: কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে লিচু চাষিদের পাশে দাঁড়াতে এবং লিচু সংরক্ষণে হিমাগার স্থাপনসহ উন্নত প্রযুক্তি ও বীজ উদ্ভাবনে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

শুক্রবার (৫ জুন) দুপুরে ঈশ্বরদীতে আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী স্থানীয় লিচু চাষিদের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা একেবারেই মাটির মানুষ। মাটির গন্ধ তাদের গায়ে লেগে আছে। জীবন থেকেই তারা এই অভিজ্ঞতা অর্জন করেছেন। ফসলের উৎপাদন বৃদ্ধি ও উন্নত জাত উদ্ভাবনের পেছনে চাষিদের নিজস্ব মেধা, বুদ্ধি ও অভিজ্ঞতা কাজ করেছে। জার্মিনেশন বিষয়ে তাদের যে বাস্তব জ্ঞান ও গভীরতা রয়েছে, তা অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও দেখা যায় না।

সাম্প্রতিক সময়ে চাষিদের নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, হঠাৎ তীব্র তাপপ্রবাহ এবং কীটনাশকের কার্যকারিতা বা বিশুদ্ধতায় ঘাটতির কারণে এবার অনেক লিচু নষ্ট হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে লিচুর সুরক্ষায় উন্নত জাত বা উপযোগী বীজ উদ্ভাবনের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

বিশ্বকাপের উন্মাদনায় রাঙমাটি মাতাল ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপের উন্মাদনায় রাঙমাটি মাতাল ব্রাজিল সমর্থকরা

 

লিচু চাষিদের দীর্ঘদিনের দাবি কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়ে খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, চাষিদের অন্যতম বড় দাবি হলো কোল্ড স্টোরেজ, যাতে লিচু সংরক্ষণ করে বছরের পরবর্তী সময়েও ব্যবহার করা যায়। বিষয়টি নিয়ে আমরা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করব। পাশাপাশি লিচু সংরক্ষণে কোল্ড স্টোরেজ বা অন্য কোনো কার্যকর পদ্ধতি গ্রহণ করা যায় কি না, সে বিষয়েও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হবে।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী কৃষক সোসাইটির সভাপতি ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক কিতাব মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক লিচু চাষি উপস্থিত ছিলেন।

১০ লাশ নিয়ে ট্রলার ভেসে আসার পেছনের লোমহর্ষক কাহিনি! | কালের কণ্ঠ