• ই-পেপার

বড়লেখায় টিলা ধসে একজনের মৃত্যু, প্লাবিত ২০০ গ্রাম

কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন এই কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আশা করি, এ কমিটির নেতৃত্বে যুবদল আরো শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরো পড়ুন
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে রোগীরা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে রোগীরা

 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বলেন, তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে আরো বেশি সম্পৃক্ত করবে।

কর্মসূচিতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বেলাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক
কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সংগৃহীত ছবি

ছয় দফা দাবি আদায়ে সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা।

আরো পড়ুন
নারীদের দক্ষতা উন্নয়নে রোয়াংছড়িতে বসুন্ধরা শুভসংঘের সেলাই  প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নারীদের দক্ষতা উন্নয়নে রোয়াংছড়িতে বসুন্ধরা শুভসংঘের সেলাই  প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালকের কাছে ছয় দফা দাবি পেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও রবিবার থেকে কর্মবিরতি শুরু করেন। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন করে তারা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং নতুন নির্দেশনা জারি করা। তারা বলছেন, সাম্প্রতিক প্রস্তাবনায় ঢাকা মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং সীমিতসংখ্যক ভাতার বিধান রাখা হয়েছে, যা তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন
৩৩ বছরেই চলে গেলেন জনপ্রিয় এই অভিনেতা

৩৩ বছরেই চলে গেলেন জনপ্রিয় এই অভিনেতা

 

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতনকাঠামো প্রণয়ন।

পাশাপাশি বিএমডিসি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৪
প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৬৫)। তিনি ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। 

আটককৃতরা হলেন, হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। রবিবার সকালে হায়দার আলী শাহ দেশীয় অস্ত্র নিয়ে দলবলসহ বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে রোগীরা
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। ছবি : কালের কণ্ঠ

৬ দফা দাবি আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে রবিবার (৭ জুন) বেলা সোয়া ১১টায় রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, রোগীদের ভোগান্তি এড়াতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় ও বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।

প্রসঙ্গত, ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করে ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম।

আরো পড়ুন
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

 

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো—স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালাসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা, বিএমডিসি ও বিসিপিএসের ভর্তি পরীক্ষা ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ ৯ম গ্রেডের সমমর্যাদা নির্ধারণ করে প্রতি মাসের বেতন প্রতি মাসেই পরিশোধ করা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় জেনারেলের চেয়ে ২ বছর বেশি অর্থাৎ ৩৪ বছর করা এবং ২০০৬ সালের শ্রম আইনের যথাযথ প্রয়োগ ও পে-স্কেলের ন্যায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা।