• ই-পেপার

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিডে ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর

শাহজালালের মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা

অনলাইন ডেস্ক
শাহজালালের মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা
সংগৃহীত ছবি

দ্বিতীয় বারের মতো সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়।

গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির বৈঠকে দানবাক্সের টাকা দ্বিতীয় দফায় গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে শনিবার প্রকাশ্যে টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনায় অংশ নিয়েছেন মাদরাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা মাজার এলাকায় অবস্থান করছেন।

 

শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তুহিন খা (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি মসজিদের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় একটি গামছা পেঁচানো ছিল।

নিহত তুহিন খা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। তার শ্বশুর আবতার হোসেন নলদহ লালগোলা এলাকার বাসিন্দা এবং দুবাইপ্রবাসী। তুহিনের স্ত্রীর নাম আফসানা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানা খাতুনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। শনিবার সকালে স্থানীয়রা মসজিদের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, মরদেহের গলায় একটি গামছা পেঁচানো ছিল। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তুহিন মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশাজাতীয় দ্রব্য সেবনকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে তার বিরোধ হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুহিন রাতে মসজিদের বারান্দায় আত্মহত্যা করেন। রাত ২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তখন মরদেহ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশের ধারণা, ঘটনার পর কেউ মরদেহ ডোবায় ফেলে রেখে যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পানিবন্দি তিন শতাধিক পরিবারের খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও

অনলাইন ডেস্ক
পানিবন্দি তিন শতাধিক পরিবারের খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে দুই মাস ধরে পানিবন্দি তিন শতাধিক পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। শুক্রবার (১০ জুলাই) রাতে বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা পৌঁছে দেন।

এ সময় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জসিম উদ্দীন খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি এস জেড মাসুদ তাজ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল– ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি মসুর ডাল, আধা কেজি তেল, এক প্যাকেট বিস্কুট ও এক প্যাকেট মশার কয়েল।

প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জসিম উদ্দীন খোকন বলেন, ‘যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের জন্য বিল ভরাট করা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে টানা বৃষ্টি ও তিনটি শিল্পপ্রতিষ্ঠানের পানি যুক্ত হয়ে চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত দুই মাসে সৃষ্ট জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু হাঁটু সমান পানিতে নেমে সেইসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।’

চেঙ্গুটিয়া গ্রামের বৃদ্ধ রজব আলী, রমজান মোল্যা ও করিম শেখ বলেন, ‘দুই মাস ধরে রাস্তা, ঘর ও বারান্দায় হাঁটু সমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে কর্মস্থলে যেতে না পারায় পরিবারে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রাতে ইউএনও সাহেব বাড়ি এসে এক বস্তা খাবার দিয়ে গেছেন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘রাতে পানিবন্দি পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া চেষ্টা করেছি। উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।’  

কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে দগ্ধ ৩

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বরইতলা এলাকার একটি ৭ তলা আবাসিক ভবনের গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের একজনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন–মিস্ত্রি রাকিব (৩৪), তার সহকারী সুমন (২২) ও রাজন (২৩) । 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানিয়েছেন, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

হাসপাতালে নিয়ে আসা রাকিবের ভাই সজিব জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জ বরইতলা এলাকায় একটি আবাসিক ৭ তলা ভবনে রাত তিনটার দিকে গ্যাস লাইন পরিষ্কারের কাজ করার সময়, ওই ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেলায় আগুন লেগে যায়। এতে আমার ভাই রাকিবের শরীরে আগুন লেগে যায়।  তাৎক্ষণিক দুই সহকারী গ্যাস লাইন বন্ধ করে দেয়। ততক্ষণে রাকিবের শরীরের অনেক অংশ পুড়ে যায়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিউটে নেওয়া হয়।

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিডে ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর | কালের কণ্ঠ