• ই-পেপার

এম‌পি-উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের মৌন দ্বন্দ্বে

টিকা পান‌নি চরাঞ্চ‌লের সহস্রা‌ধিক মানুষ

সুনামগঞ্জে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ স্লাব ধস

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ স্লাব ধস
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের যাদুকাটা সীমান্ত নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাঁচটি স্লাব ধসে পড়েছে। দীর্ঘ আট বছরেও সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ার মধ্যেই রবিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির কারণেই স্লাবগুলো ধসে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৮৯ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি পায় তমা কনস্ট্রাকশন। ২০২১ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও প্রকল্পটি সম্পন্ন হয়নি।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ও অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়নি। এর ফলে সেতুর নির্মাণাধীন অংশের পাঁচটি স্লাব ভেঙে পড়ে। স্থানীয়দের দাবি, রড, সিমেন্ট, বালু ও পাথরের সঠিক অনুপাত অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

এলজিইডির তদারকি কাজে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এতে প্রকল্পের বিভিন্ন অংশে নিম্নমানের কাজ হয়েছে বলে দাবি তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটিতে মোট ৭৫টি গার্ডার নির্মাণের কথা থাকলেও এখন পর্যন্ত ৫৯টি নির্মিত হয়েছে। ১৫টি স্প্যানের মধ্যে ১১টির কাজ সম্পন্ন হয়েছে। ১৫টি স্লাবের মধ্যে পাঁচটি ধসে পড়েছে। প্রকল্পের বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রায় ৬৮ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

আরো পড়ুন
মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝেই সৌদিতে যুদ্ধবিমান ও সৈন্য পাঠাল পাকিস্তান

মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝেই সৌদিতে যুদ্ধবিমান ও সৈন্য পাঠাল পাকিস্তান

 

দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ও ধীরগতির কারণে স্থানীয়রা একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ মাস আগে তমা কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের কালো তালিকাভুক্ত করে এলজিইডি। পরে অসমাপ্ত কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের জন্য গত সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়।

স্থানীয়রা বলছেন, নতুন করে দরপত্র প্রক্রিয়ার মধ্যেই স্লাব ধসে পড়ায় সেতুর কাজের মান নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।

বাদাঘাট এলাকার বাসিন্দা ও সমাজসেবী আবুল হোসেন বলেন, ‘প্রায় দুই বছরের প্রকল্প আট বছরেও শেষ হয়নি। এর মধ্যে সেতু চালুর আগেই পাঁচটি স্লাব ভেঙে পড়েছে। এটি স্পষ্টভাবে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ। দ্রুত কাজ শেষ করে মানুষের যাতায়াত সহজ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তাহিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে ৫টি স্লাব ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়েছে, তা তদন্ত করে দেখা হবে। আগের ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় তাদের সঙ্গে আমাদের চুক্তি ৫ মাস আগে বাতিল করা হয়েছে। গত সপ্তাহে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে।’

নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেন স্লাব ভেঙে পড়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভালো বলতে পারবেন। তবে আমরা সরেজমিনে গিয়ে তাদের কাউকে পাইনি।’

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ জনকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ জনকে ধরে পুলিশে দিল ছাত্রদল
ভিডিও থেকে নেওয়া ছবি

টঙ্গীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে চারজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্রদলের কর্মীরা। সোমবার (১৮ মে) দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হলেন, কামার পাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে তানভীর মাহমুদ (২২), আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুম (২১), মোহাম্মদ রুবেল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল হোসেন (১৮) ও হিরু মিয়ার ছেলে জয় আহমেদ (২২)।

স্থানীয়রা জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠে দুপুরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের খবর পেয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা মিছিলকারী ছাত্রলীগের চার কর্মীকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে আটকদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।

আরো পড়ুন
সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

 

এদিকে মিছিল থেকে চারজনকে আটকের পর স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের একটি ভিডিও কালের কণ্ঠের এই প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। ভিডিওতে দেখা যায়, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নুর, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হকসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমানকেও দেখা গেছে।  

ওই ভিডিওতে বলতে শোনা যায়, ২০ মে তারেক রহমান টঙ্গীর গুটিয়ার ধরপাড়া এলাকায় আসবেন। এর আগে এই এলাকায় ছাত্রলীগ কি কারণে মিছিল করেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। তারেক রহমানকে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে কি না তা নিয়েও ভিডিওতে কথা বলতে শোনা যায়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত : আগামী ২০ মে টঙ্গীর গুটিয়া এলাকায় একটি সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষে বিএনপি একাধিক প্রস্তুতি সভা করছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ
ছবি : কালের কণ্ঠ

তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এ উদ্ধার অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা থেকে একটি, জিয়ানগর থানা থেকে তিনটি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে আটটি, নেছারাবাদ থানা থেকে দুটি এবং ভান্ডারিয়া থানা থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’ 

তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান এবং প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, ‘জেলা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 

এদিকে হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি শাখার সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ

সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সাংবাদিকের দোকান থেকে সিগারেট চুরি, অতঃপর...
প্রতীকী ছবি

নওগাঁর রানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের দোকান থেকে সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপারমার্কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৮ মে) দুপুরে সাংবাদিক সাহাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো কেনাবেচা শেষে রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। দোকানের ভেতর ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ড লিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্র্যান্ডের অন্তত দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

টিকা পান‌নি চরাঞ্চ‌লের সহস্রা‌ধিক মানুষ | কালের কণ্ঠ