• ই-পেপার

আমরা কোনো দিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা

‘দ্য ওডিসি’তে র‍্যাপার ট্র্যাভিস স্কটকে নেওয়ার কারণ জানালেন নোলান

অনলাইন ডেস্ক
‘দ্য ওডিসি’তে র‍্যাপার ট্র্যাভিস স্কটকে নেওয়ার কারণ জানালেন নোলান

ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-তে আমেরিকান র‍্যাপার ট্র্যাভিস স্কটের উপস্থিতি প্রথম থেকেই দর্শকদের কৌতূহলী করে তুলেছিল। ছবি মুক্তির পর দেখা গেল, শুধু অতিথি চরিত্র বা চমক হিসেবে নয়, গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই তাকে পর্দায় হাজির করেছেন নোলান। ছবির শুরুর দিকে একজন গায়কের ভূমিকায় অভিনয় করার পাশাপাশি সিনেমার সমাপনী গানেও নিজের কণ্ঠ ও সুর দিয়েছেন এই র‍্যাপার।

নোলানের মতে, হোমারের প্রাচীন গ্রীক মহাকাব্যটি মূলত মৌখিক কবিতার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছিল, যার সঙ্গে আধুনিক ‘র‍্যাপ’ সংগীতের দারুণ মিল রয়েছে। গল্প বলার এই ধারার কারণেই স্কটকে নির্বাচন করা হয়েছিল। স্কটও জানান, নোলানের সাথে কাজ করতে গিয়ে তারা আবিষ্কার করেন যে গল্প বলার বিষয়ে দুজনের ভাবনা একই রকম।

ছবিতে দেখা যায়, ওডিসিউসের অনুপস্থিতিতে রাজপ্রাসাদ দখল করে নেওয়া অতিথিদের গান শুনিয়ে মনোরঞ্জন করতে দেখা যায় স্কটকে। সেখানে তিনি ট্রোজান যুদ্ধে ওডিসিউসের বীরত্বের গল্প সুর করে গেয়ে শোনান। তবে রানি পেনেলোপি (অ্যান হ্যাথাওয়ে) গানটি মাঝপথেই থামিয়ে দেন। ছবি শেষে বেজে ওঠে অফিসিয়াল সাউন্ডট্র্যাকের শেষ গান ‘হোয়েন আই’ম হোম’। গানটি লিখেছেন অস্কারজয়ী সুরকার লুডভিগ গোরানসন, জেমস ব্লেক ও ট্র্যাভিস স্কট। এই গানে সহলেখক হিসেবে ক্রিস্টোফার নোলানের নামও রয়েছে।

নোলানের সঙ্গে ট্র্যাভিস স্কট ও লুডভিগ গোরানসনের কাজ এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে নোলানের ‘টেনেট’ সিনেমার শেষ দৃশ্যে বাজানো ‘দ্য প্ল্যান’ গানটিতেও তারা একসাথে কাজ করেছিলেন। প্রাচীন মহাকাব্য ও আধুনিক সংগীতের এই মেলবন্ধন সিনেমাটিকে আলাদা এক মাত্রা দিয়েছে।

আদালতের নির্দেশে আটকে গেল প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্সের চুক্তি

অনলাইন ডেস্ক
আদালতের নির্দেশে আটকে গেল প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্সের চুক্তি
ছবি : রয়টার্স

প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের বহুল আলোচিত একীভূতকরণ চুক্তিতে ১৪ দিনের অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রজুড়ে চলচ্চিত্রের দাম বৃদ্ধি এবং কনটেন্ট কমে যাওয়ার আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে ১২টি অঙ্গরাজ্য একচেটিয়া ব্যবসা বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করে। আগামী ৩ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

বিচারক আরাচেলি মার্টিনেজ-ওলগুইন জানান, একীভূতকরণটি বাজারের প্রতিযোগিতা ও দর্শকদের স্বার্থে ব্যাঘাত ঘটাবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়ে গেছে। অঙ্গরাজ্যগুলোর দাবি, হলিউডের শীর্ষ চলচ্চিত্র পরিবেশকদের একত্রিত করা হলে চলচ্চিত্র ও টেলিভিশন বাজারে প্রতিযোগিতা নষ্ট হবে। এদিকে একীভূতকরণ প্রক্রিয়া আইনি লড়াইয়ের মাধ্যমে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ প্যারামাউন্ট। তাদের দাবি, আধুনিক বিনোদন বাজারে অ্যামাজনের মতো নতুন প্রতিযোগী রয়েছে, ফলে এই চুক্তিতে প্রতিযোগিতা কমবে না। উল্টো এটি নেটফ্লিক্সের মতো বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সাথে প্রতিযোগিতায় সাহায্য করবে।

আইনি জটিলতা ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এই মেগা-একত্রীকরণের ভবিষ্যৎ। চুক্তিটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে না পারলে প্যারামাউন্টকে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জরিমানাস্বরূপ গুণতে হতে পারে, যা এই চুক্তি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

অনলাইন ডেস্ক
১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম
সংগৃহীত ছবি

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় ৮৪ কোটি রুপিতে (যা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকার বেশি) একটি নতুন বাংলো কিনেছেন বলিউড তারকা জন আব্রাহাম। সম্পত্তি নিবন্ধন নথি থেকে জানা গেছে, চলতি বছরের ১৪ জুলাই লেনদেনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।

বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে অবস্থিত এই ফ্রিহোল্ড সম্পত্তিটির প্লটের আয়তন ১,০১৭.৬০ বর্গমিটার। এতে একটি বাংলো ও আউটহাউস রয়েছে। সম্পত্তিটি হস্তান্তরের সময় জন আব্রাহাম স্ট্যাম্প ডিউটি বাবদ ৫.০৪ কোটি রূপি প্রদান করেছেন রিয়েল এস্টেট খাতে এর আগেও বড় বিনিয়োগ করেছেন জন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি মুম্বাইয়ের খার এলাকায় ৭০.৮৩ কোটিতে আরো একটি বাংলো কিনেছিলেন, যার জন্য তাকে ৪.২৪ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল।

কাজের ক্ষেত্রে জন আব্রাহাম বর্তমানে রোহিত শেঠির একটি জীবনীভিত্তিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার স্মৃতিকথা ‘লেট মি সে ইট নাউ’ অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে, যেখানে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা ও ২৬/১১ সন্ত্রাসী হামলার মতো বড় অপরাধ তদন্তে তার ভূমিকা তুলে ধরা হবে। বাস্তব জীবনের এই আইকনিক চরিত্রে অভিনয় নিয়ে জন আব্রাহাম জানান, কেবল চেহারা বা অঙ্গভঙ্গি অনুকরণ করা নয়, বরং রাকেশ মারিয়ার মানসিকতা ও কাজের চাপ অনুধাবন করাই তার মূল লক্ষ্য। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যুক্ত এমন একজন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাকে তিনি বড় একটি চ্যালেঞ্জ ও দায়িত্ব হিসেবে দেখছেন।

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

অনলাইন ডেস্ক
নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-এর বহুকাঙ্ক্ষিত প্রথম ট্রেলার। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর দীর্ঘ সাত বছর পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) তিনটি ফেজ জুড়ে ছড়িয়ে থাকা গল্পের চূড়ান্ত পরিণতি দেখতে পাওয়া যাবে এই চলচ্চিত্রে। পরিচালনায় ফের ফিরে এসেছেন বিখ্যাত ‘রুসো ভ্রাতৃদ্বয়’। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

‘এন্ডগেম’-এ আয়রন ম্যান হিসেবে বিদায় নেওয়ার পর রবার্ট ডাউনি জুনিয়র আবারও মার্ভেলে প্রত্যাবর্তন করছেন। তবে এবার তিনি কোনো নায়ক নন, বরং মূল খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করছেন। অন্য কোনো মহাবিশ্বের আয়রন ম্যানের রূপ ধারণ করেই তার এই আগমন বলে ধারণা করা হচ্ছে। এই ছবির মাধ্যমে ক্রিস ইভান্স পুনরায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে ফিরছেন। এ ছাড়া ‘এক্স-মেন’ সিরিজের মূল চরিত্রগুলো—যেমন প্রফেসর জেভিয়ার, ম্যাগনেটো, মিস্টিক ও সাইক্লপসও আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে যুক্ত হচ্ছে।

সিনেমাটিতে এমসিইউ-এর পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘থান্ডারবোল্টস’ দল দুইটিকেও মাল্টিভার্স বা বহু-মহাবিশ্ব রক্ষায় অ্যাভেঞ্জার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে। ক্রিস হেমসওয়ার্থ (থর), পল রাড, টম হিডলস্টন ও পেদ্রো পাস্কালসহ একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়াতে ইতিমধ্যে বেশ কয়েকটি ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছিল। ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ মুক্তির ঠিক এক বছর পর ছবিটির পরবর্তী পর্ব ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ডিজনি ও মার্ভেলের।

আমরা কোনো দিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা | কালের কণ্ঠ