• ই-পেপার

৩৫০ বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি

মানবপাচারের অভিযোগ, বরিশালে ৪ ভাই-বোনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মানবপাচারের অভিযোগ, বরিশালে ৪ ভাই-বোনকে কারাদণ্ড
সংগৃহীত ছবি

সৌদি আরবে পাচার ও জিম্মি করে অর্থ নেওয়ার অভিযোগে বরিশালে ৪ ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক তিনটি ধারায় ৩ ভাইকে মোট ১৯ বছর করে ও বোনকে ১৭ বছর কারদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।

দণ্ডিতরা হলো, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (৩৫), টিপু হাওলাদার (২২) ও মেয়ে রেশমা আক্তার (৩০)। তাদের মধ্যে রেশমা আক্তার ছাড়া অন্যরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর রেশমাকে কারাগারে পাঠানো হয়।

ট্রাইবুনালের কম্পিউটার অপারেটর আকাশ চন্দ্র দাস মামলার নথির বরাত দিয়ে জানান, উচ্চ বেতনসহ নানা প্রলোভন দেখিয়ে একই গ্রামের প্রতিবেশী শহিদুল ইসলামকে সৌদি আরবে পাচার করেছে আসামীরা। সৌদি নেওয়া বাবদ শহিদুলের কাছ থেকে মোট ৪ লাখ ৬৭ হাজার টাকা নেওয়া হয়েছে। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী শহিদুল সৌদি পৌছায়। সেখানে তাকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। বলা হয় আকামা (কাজের অনুমতিপত্র) নেই, তাই ঘরের বাইরে যাওয়া যাবেনা। পরে আকামা করে দেওয়ার জন্য আরো ২ লাখ টাকা দাবি করে আসামীরা। শহিদুল স্ত্রী অহিদা খাতুন (৩০) আসামীদের বাড়িতে গিয়ে তার স্বামীকে দেশে ফেরত পাঠাতে বলেন। কিন্ত আাসামীরা দেশে ফেরত পাঠাতে অস্বীকার করেন। পরে অহিদা খাতুন মানব পাচার আইনে মামলা করেন। চাপের মুখে শহিদুলকে দেশে পাঠানো হয়। 

দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: আমান উল্লাহ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: আমান উল্লাহ
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ ও সাদামাটা জীবনযাপন দেশবাসীর জন্য দৃষ্টান্ত। দেশের সর্বোচ্চ দায়িত্বে থেকেও তিনি অপ্রয়োজনীয় প্রোটোকল ও আড়ম্বর পরিহার করছেন। গাড়িতে বিশেষ পতাকা ব্যবহার না করা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা তৈরির অংশ হিসেবে নিজ হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করার মতো উদ্যোগ জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-২ আসনের ঘাটারচর গোলচত্বরে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্মরণে নির্মিত ‘শহীদ রিয়াজ চত্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব শহীদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে আমান উল্লাহ আমান দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মো. নাজিম ও মনিরুল হক মনির, কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪ জন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে জুয়া ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তাররা হলেন জিন্নাহ মণ্ডল (৪২), হযরত আলী (৩৮), জামাল মিয়া (৩০), আবিজ হোসেন (২৫), শরীফুল ইসলাম (৩৫), সোহেল (৩০), জাবেদ হোসেন (২২), রুবেল হোসেন (৩৬), দুধু মিয়া (৪০), রাশিদুল ইসলাম (৩৫), রাকিব (২৪), সেলিম (৪৫), সাথী আক্তার (৩৫) এবং রিতা আক্তার (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ৩ আসামির কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে জুয়া আইনে ৮ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য বরখাস্ত
চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ, জাকের হোসেন এবং আব্দুল মতিন (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

একই সঙ্গে অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রমকে কেন্দ্র করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশে ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া ও অসম্পূর্ণ তথ্যসংবলিত প্রত্যয়নপত্র ইস্যু, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগের প্রশাসনিক প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্বে বহাল রাখা প্রশাসনিকভাবে সমীচীন নয়। জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ), ৩৪(৪)(ঘ) ও ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই আইনের আওতায় সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আলীকদম সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, ‘এটি সাময়িক বরখাস্ত, চূড়ান্ত নয়। অভিযুক্তদের শোকজের জবাব দেওয়ার জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া বিধি অনুযায়ী চলবে। শোকজের জবাব, তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরকারের এ পদক্ষেপকে ঘিরে আলীকদমজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তাদের মতে, জাতীয় নিরাপত্তা ও ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

৩৫০ বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি | কালের কণ্ঠ