• ই-পেপার

পাওনা টাকা আদায়ে অপহরণ, আটক ৮

সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা আটক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা আটক
সংগৃহীত ছবি

সন্ত্রাসবিরোধী মামলায় যশোরের বাঘাপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদারকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার রাত ২টার দিকে খলসী‌ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
  
বাঘারপাড়া থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) আমিনুল ইসলাম সোমবার সকাল পৌনে ৯টার দিকে জানিয়েছেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।’

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাস বয়সী সন্তান।

আরো পড়ুন
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

 

তিনি জানান, আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিত্ময় দাসসহ তার পরিবারের তিন সদস্য। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা; তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের চালক শামীম (৩০) ও হেলপার অজ্ঞাত (১৮)  নিহত হয়েছেন। নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

সোমবার (১৮ মে) ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারাভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিসম্পন্ন মাছভর্তি একটি পিকআপ ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মাছভর্তি পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক শামীম নিহত হন। এ সময় পিকআপে থাকা অজ্ঞাত হেলপার (১৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর ওই হেলপারও মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একটি গাছের চারাভর্তি ট্রাককে পেছন থেকে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘বর্ডার ক্রস’ গরুতে শঙ্কায় খামারিরা

অনলাইন ডেস্ক
‘বর্ডার ক্রস’ গরুতে শঙ্কায় খামারিরা

সিলেট বিভাগে কোরবানির পশুর কোনো সংকট নেই। চাহিদার চেয়ে উদ্বৃত্ত আছে প্রায় সাড়ে ১৩ হাজার পশু। তবে শঙ্কা দেখা দিয়েছে ভারত থেকে চোরাইপথে আসা ‘বর্ডার ক্রস’ গরু নিয়ে। ঈদের আগে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় গরু আনা শুরু করেছেন। এ অবস্থা অব্যাহত থাকলে দেশীয় গরুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন খামারিরা। আর প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, ন্যায্যমূল্য না পেলে দেশীয় গরু উৎপাদনে নিরুৎসাহিত হবেন খামারিরা।

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর কোরবানির জন্য সিলেট বিভাগে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলিয়ে মোট চাহিদা ২ লাখ ৭২ হাজার ১৭৪টি পশুর। বিপরীতে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৮৫ হাজার ৮৬৪টি। বিভাগের চার জেলা মিলে চাহিদার চেয়ে বেশি আছে ১৩ হাজার ৬৯০টি পশু। জেলাওয়ারি হিসাব, এ বছর কোরবানির জন্য সিলেট জেলায় প্রস্তুত ১ লাখ ৭ হাজার ৯৬৫টি পশু। আর জেলায় কোরবানির জন্য চাহিদা ১ লাখ ৩ হাজার ৯৩৮টি পশু। অর্থাৎ জেলায় কোরবানির জন্য উদ্বৃত্ত পশুর সংখ্যা ৪ হাজার ২৭টি। মৌলভীবাজার জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৭৪ হাজার ৫৮৪টি পশু। আর চাহিদা ৭১ হাজার ৭৭২টি, উদ্বৃত্ত রয়েছে ২ হাজার ৮১২টি। হবিগঞ্জ জেলায় প্রস্তুত ৫০ হাজার ৮০২টি পশু। বিপরীতে চাহিদা ৪৬ হাজার ৫০টি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত রয়েছে ৪ হাজার ৭৫২টি। সুনামগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৫২ হাজার ৫১৩টি পশু। বিপরীতে চাহিদা রয়েছে ৫০ হাজার ৪১৪টি। অর্থাৎ উদ্বৃত্ত পশু ২ হাজার ৯৯টি।

আরো পড়ুন
দালাল দেয় ওয়ান স্টপ সার্ভিস

দালাল দেয় ওয়ান স্টপ সার্ভিস

 

এদিকে ঈদুল আজহা সামনে রেখে প্রতিদিন সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাটের দুর্গম সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে গরু আসছে। পরে সেগুলো ট্রাক ও পিকআপ দিয়ে শহরের বাজারগুলোতে আনা হচ্ছে। এতে স্থানীয় খামারিরা বছরজুড়ে লালনপালন করা নিজেদের পশুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কিত। 

সিলেট শহরতলির দলইপাড়ার সুরমা এগ্রোর ব্যবস্থাপক জামাল আহমদ জানান, তার খামারে কোরবানির জন্য ১৫টি গরু প্রস্তুত করা হয়েছে। কিন্তু যেভাবে ভারতীয় গরু আসছে তাতে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তিনি।

আরো পড়ুন
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস জানান, সিলেট বিভাগের কোনো জেলায় কোরবানির পশুর সংকট নেই। স্থানীয় পশু দিয়েই চাহিদা মেটানো সম্ভব। কিন্তু ভারত থেকে গরু এলে স্থানীয় খামারিরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। আর ন্যায্যমূল্য না পেলে খামারিরা গরু লালনপালনে উৎসাহ হারাতে পারেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

পাওনা টাকা আদায়ে অপহরণ, আটক ৮ | কালের কণ্ঠ